প্রশিক্ষণেই গেল ১৯ হাজার কোটি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ বছরে ব্যয়, প্রশিক্ষণ নিয়ে বদলি হয়ে যান অন্য মন্ত্রণালয়ে, অবসরের কয়েক দিন আগেও নিচ্ছেন প্রশিক্ষণ
প্রতি বছর সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের জন্য জনগণের বিপুল অর্থ ব্যয় হলেও খুব বেশি ফল পাওয়া যাচ্ছে না। এক মন্ত্রণালয়ের হয়ে প্রশিক্ষণ নিয়ে ফেরার পরই তারা বদলি হয়ে যান অন্য মন্ত্রণালয়ে। আবার অনেকে প্রশিক্ষণের পরপরই যান অবসরে। ফলে অর্জিত জ্ঞান জনকল্যাণে প্রয়োগ হচ্ছে না। তাই প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগানো এবং জনগণের অর্থের অপচয় রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রশিক্ষণের জন্য ৫ হাজার ২৭২ দশমিক ২৯ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৭৩ শতাংশ বা ৩ হাজার ৮৩২ দশমিক ৭৯ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রাখা হয়েছে। বাকি ১ হাজার ৪৩৯ কোটি ৫০ লাখ টাকা অনুন্নয়ন বাজেটের আওতায় রাখা হয়েছে। প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্পে দেশে এবং বিদেশে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম থাকে এবং বিদেশে অনুষ্ঠিত কার্যক্রমগুলোকে শিক্ষাসফর বলা হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যম এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বিদেশে শিক্ষাসফর পছন্দ করেন, যেখানে মন্ত্রণালয় এবং বিভাগগুলো প্রকল্প প্রস্তাবে শিক্ষাসফর অন্তর্ভুক্ত করে এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সর্বোচ্চ ফোরামে তা পাস করা হয়। তাঁরা আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে শিক্ষাসফর কর্মসূচির আওতায় সরকারি কর্মচারীরা বিভিন্ন প্রস্তুত ও সরবরাহকারীর কাছ থেকে কেনা পণ্য দেখার জন্য বিদেশ ভ্রমণ করেন। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অর্থ মন্ত্রণালয়ের উচিত বিদেশি প্রশিক্ষণের জন্য উন্নয়ন বাজেটে ব্যয় করা তহবিলের ব্যয়-লাভ বিশ্লেষণ করা। অর্থ মন্ত্রণালয়ের নথি অনুসারে, ২০২৩-২৪ এবং ২০১৯-২০ অর্থবছরের মধ্যে গত পাঁচ বছরে উন্নয়ন এবং অনুন্নয়ন বাজেটের অধীনে প্রশিক্ষণের জন্য প্রায় ১৮ হাজার ৮৭৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে প্রশিক্ষণের জন্য মোট ৪ হাজার ৬৪ দশমিক ৬৮ কোটি টাকা ব্যয় হয়েছিল, যার মধ্যে ২ হাজার ৯৯৩ দশমিক ৩৯ কোটি টাকা উন্নয়ন এবং ১ হাজার ৭১ দশমিক ২৯ কোটি টাকা অনুন্নয়ন বাজেটের আওতায় ব্যয় করা হয়েছিল। ওই অর্থবছরে গ্রাম আদালত ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে জ্ঞান সংগ্রহের জন্য সাত সদস্যের একটি দল ২০১৯ সালের ৪ থেকে ১৫ নভেম্বর ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া সফর করে। গ্রাম আদালত ব্যবস্থার একটি প্রকল্পের পরিচালক রোকসানা কাদেরসহ স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু প্রশিক্ষণের পরবর্তী তিন মাসের মধ্যেই তিনি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের ঠিক আগে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের শিক্ষাসফরের এমন উদাহরণ অনেক।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটি প্রশিক্ষণার্থী নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। কভিড-১৯ মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন বাজেটের আওতায় বিদেশে প্রশিক্ষণ ও শিক্ষাসফরের নামে আনন্দ ভ্রমণ এবং অনুন্নয়ন বাজেটের আওতায় প্রশিক্ষণের পরিমাণ কম ছিল। ২০২০-২১ অর্থবছরে প্রশিক্ষণের জন্য মোট ২ হাজার ৮৩৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার মধ্যে মোট ১ হাজার ৮০৩ দশমিক ৭৮ কোটি টাকা উন্নয়ন, বাকি ৯৪০ দশমিক ১৮ কোটি টাকা অনুন্নয়ন বাজেট থেকে। ২০২১-২২ অর্থবছরে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ার মধ্যে সরকার উন্নয়ন বাজেটের আওতায় প্রশিক্ষণের জন্য ২ হাজার ৭৭৭ কোটি এবং অনুন্নয়ন বাজেটের আওতায় ১ হাজার ২৩৯ কোটি টাকা আলাদা রেখেছিল। অর্থ মন্ত্রণালয় ওই বছর থেকে উন্নয়ন বাজেটের আওতায় বিদেশে শিক্ষাভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করে। তবু ২০২২-২৩ অর্থবছরের পরবর্তী অর্থবছরে সরকার প্রশিক্ষণের জন্য ৩ হাজার ৯১৪ দশমিক ৮০ কোটি টাকা বরাদ্দ রাখে, যার মধ্যে ২ হাজার ৫৬৮ কোটি টাকা উন্নয়ন বাজেট থেকে নেওয়া হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি তহবিলে বিদেশে শিক্ষাসফর নিষিদ্ধ থাকা সত্ত্বেও মন্ত্রণালয় এবং বিভাগগুলো এখনো বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাসহ প্রস্তাব জমা দিচ্ছে। স্থানীয় সরকার বিভাগ মার্চের শুরুর দিকে পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া একটি প্রকল্প প্রস্তাবে বিদেশে শিক্ষাভ্রমণের জন্য ২ কোটি টাকা চেয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে কৃষি মন্ত্রণালয় সিলেটে ভূপৃষ্ঠের পানি ব্যবহার সম্পর্কিত প্রস্তাবিত প্রকল্পে শিক্ষাসফরের জন্য ২ কোটি ৫৬ লাখ টাকা চেয়েছিল।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
