প্রত্যেক নাগরিকের জন্য ২ হাজার ডলার
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯ নভেম্বর রোববার তার প্রশাসনের অন্যতম আলোচিত অর্থনৈতিক নীতি ট্যারিফ ঘিরে নতুন এক প্রস্তাব আমেরিকানদের সামনে এনেছেন। তিনি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে ট্যারিফ থেকে অর্জিত রাজস্ব দিয়েই ২ হাজার ডলার করে ডিভিডেন্ড বা অর্থসহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, ট্যারিফ থেকে অর্জিত রাজস্ব থেকে এই ডিভিডেন্ডের অর্থায়ন করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। ট্রাম্পের দাবি, তার আরোপিত ট্যারিফ নীতি যুক্তরাষ্ট্রকে নতুন রাজস্ব এনে দিয়েছে এবং এর ফলে দেশে উৎপাদন খাতে রেকর্ড বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। তবে কীভাবে এই ডিভিডেন্ড বিতরণ করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো কাঠামো উপস্থাপন করেননি। ট্যারিফ-ভিত্তিক রিবেট বা আর্থিক পুনর্বণ্টনের ধারণাটি নতুন নয়। এর আগে চলতি বছরের জুলাই মাসেও ট্রাম্প প্রশাসন একই ধরনের প্রস্তাব দেয়, যেখানে বলা হয়েছিল সরকার ট্যারিফ থেকে প্রাপ্ত বিলিয়ন ডলার রাজস্বের একটি অংশ সাধারণ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে। কিন্তু অর্থনীতিবিদ ও নীতি-পর্যবেক্ষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়নে আইনি, আর্থিক ও প্রাতিষ্ঠানিক নানা বাধার মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রে পূর্বে বিতরণ করা আর্থিক প্রণোদনা বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময়ের স্টিমুলাস চেক বিতরণ কর আইনের মাধ্যমে পাস করা হয়েছিল। কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রেজারি বিভাগ সাধারণ নাগরিকের মাঝে চেক বিতরণ করতে পারে না। কিন্তু বর্তমানে রিপাবলিকানদের প্রণীত ‘বিগ বিউটিফুল’ কর ও ব্যয় সংক্রান্ত আইনটিতে জনগণের কাছে কোনো নগদ রিবেট প্রদানের ধারা রাখা হয়নি। অর্থাৎ প্রেসিডেন্টের সরাসরি নির্বাহী ক্ষমতার মাধ্যমে এই অর্থ বিতরণ করা সম্ভব কি না, সেটি বড় প্রশ্ন।
এদিকে ট্রাম্পের ট্যারিফ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিশেষ করে ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)-এর আওতায় ব্যাপক আমদানি শুল্ক আরোপের বৈধতা নিয়ে আদালত প্রশ্ন তুলেছে। যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে এসব ট্যারিফ আরোপ অবৈধ, তাহলে ব্যবসায়ীরা সরকারি কোষাগারে পরিশোধ করা অর্থ ফেরত পাওয়ার অধিকারী হবেন। এর ফলে ট্যারিফ রাজস্বের উল্লেখযোগ্য অংশই সরকারের হাতে থাকবে না। রায়টি সরাসরি ট্রাম্পের ডিভিডেন্ড পরিকল্পনাকে অস্থিতিশীল করে দিতে পারে।
অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বার্ষিক আয় ১ লাখ ডলারের নিচে এমন প্রায় ১৫ কোটি প্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের প্রত্যেককে ২ হাজার ডলার করে দিতে হলে সরকারের প্রয়োজন হবে প্রায় ৩০০ বিলিয়ন ডলার। কিন্তু এখন পর্যন্ত নতুন ট্যারিফ থেকে সরকারি আয় মাত্র ১২০ বিলিয়ন ডলার। এছাড়া ২০২৪ অর্থবছর শেষে মার্কিন ট্রেজারির তথ্যমতে, কাস্টমস ডিউটি থেকে অর্জিত রাজস্ব মাত্র ১৯৫ বিলিয়ন ডলার। ফলে আয় ও ব্যয়ের বিশাল এই ব্যবধান পূরণ করা অর্থনৈতিকভাবে কঠিন হবে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন।
মহামারির সময় প্রণোদনা চেক বিতরণের ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল, তা এখনো অর্থনীতিবিদদের স্মৃতিতে সতেজ। সেই সময় শুধু আর্থিক প্রবাহ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু পণ্য ও সেবার সরবরাহ বাড়েনি। এই চাহিদা-উদ্দীপিত মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রকে ৪০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতির পর্যায়ে নিয়ে যায়। অর্থনীতিবিদরা মনে করেন, ট্রাম্পের এই নতুন ডিভিডেন্ড নীতি অর্থনৈতিকভাবে সেই একই ঝুঁকি তৈরি করতে পারে।
এছাড়া ট্যারিফ নিজেই মূল্যস্ফীতি বাড়ায়। যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা আমদানিকৃত পণ্য ও উপাদানের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের কিছু অংশ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। এর ফলে বাজারে দাম বাড়ছে, সরবরাহ চেইনে অস্থিরতা দেখা দিচ্ছে। এরিকা ইয়র্ক বলেন, প্রস্তাবিত এই ট্যারিফ ডিভিডেন্ড মুদ্রাস্ফীতি ১ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে-যদিও এর মাত্রা মহামারিকালীন পরিস্থিতির মতো নাও হতে পারে।
ট্রাম্প দাবি করেছেন, ডিভিডেন্ড বিতরণের পরও অতিরিক্ত অর্থ থেকে যাবে, যা দিয়ে তিনি জাতীয় ঋণ কমাবেন। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান ঋণের পরিমাণ ৩৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি; সেখানে ১০০ বা ২০০ বিলিয়ন ডলার অত্যন্ত অপ্রতুল। তাছাড়া প্রস্তাব বাস্তবায়নে দেশকে নতুনভাবে ধার নিতে হবে, যা ঋণের বোঝা আরও বাড়াবে।অর্থনীতি বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে যা ভাবছেন তা হলো-১) কংগ্রেস ছাড়া এটি সম্ভব নয়, ২) ট্যারিফ রাজস্ব যথেষ্ট নয়, ৩) এর মাধ্যমে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, ৪) ব্যবসা বিনিয়োগ ব্যাহত হওয়ায় দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে।
সার্বিকভাবে, ট্রাম্পের প্রস্তাবটি ভোট-মনস্তত্ত্বের রাজনীতি বা পপুলিস্ট অর্থনীতি হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। ২০২৬ নির্বাচনের প্রাক্কালে অর্থনৈতিক চাপ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ জনগণের হাতে বাড়তি অর্থ তুলে দেওয়ার প্রতিশ্রুতি নিঃসন্দেহে জনপ্রিয় শোনায়। তবে অর্থনৈতিক বাস্তবতা, আইনি কাঠামো ও বাজেট ভারসাম্যের প্রশ্নে এটি গুরুতর বিতর্ক সৃষ্টি করেছে। প্রশ্ন এখন একটাই-সুপ্রিম কোর্টের রায়, কংগ্রেসের অনুমতি ও অর্থনৈতিক বাস্তবতা-এই তিনের ছেদবিন্দুতে ট্রাম্পের ডিভিডেন্ড পরিকল্পনার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে?
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
