প্রতিষ্ঠানে কর্মী সংখ্যা ৯০০, কিন্তু কোনো অফিস নেই
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৮ জুলাই ২০১৯
ব্রিটেন-ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি অটোম্যাটিকের কর্মীর সংখ্যা ৯৩০। কিন্তু এত বড় প্রতিষ্ঠানের কোনো অফিস নেই। প্রতিটি কর্মী তাদের নিজের বাড়িতে বা অন্যত্র বসে কাজ করছে।
প্রতিষ্ঠানের কর্মকর্তা কেট হাস্টন বিবিসিকে বলেন, "আমাদের প্রতিষ্ঠানের এটিই নীতি, সংস্কৃতি। কেউ আর এখন অফিসের কথা মুখেই আনে না।।"
"প্রতিদিন অফিস যাওয়ার চাপ নেই। আমরা স্বাধীন। কাজের জন্য একজনের সাথে আরেকজনের দেখা করার দরকার হলে আমরা একটি জায়গা ঠিক করে দেখা করি। এই অ্যাডভেঞ্চার আমাদের খুবই পছন্দের।"
পয়সা বাঁচে
বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রতিষ্ঠানেরই এখন কেন্দ্রীয় কোনো অফিস নেই।
দ্রুতগতির ইন্টারনেট, মেসেজিং এবং ভিডিও অ্যাপ, তদারকি এবং নজরদারি করার জন্য বিভিন্ন সফটওয়্যারের বদৌলতে এখন চেয়ার-টেবিল-কম্প্যুটার -টেলিফোন সাজিয়ে গতানুগতিক অফিস করার প্রয়োজন হচ্ছে না।
পরিবর্তে এসব প্রতিষ্ঠান বিশ্বের নানা জায়গায় কর্মী নিয়োগ করছে। তাদেরকে হয় বাড়ি থেকে না হয় বাড়ির কাছাকাছি কোথাও অল্প জায়গা ভাড়া করে কাজ করতে বলছে। এমনকি কফি শপে বসেও তারা কাজ করে।
যেমন অটোম্যাটিক ৭০টি দেশে কাজ করে। সব জায়গাতেই তাদের কর্মী আছে। কিন্তু কেন্দ্রীয় কোনো অফিস নেই।
কর্মীদের নিজেদের মধ্যে সামনাসামনি দেখা করার প্রয়োজন হলে, তারা এক শহর বা দেশ থেকে অন্য দেশ বা শহরে ভ্রমণ করছে।

অটোম্যাটিকের কর্মকর্তা কেট হাস্টনের টিম এ বছর দেখা করেছে থাইল্যান্ডে
বাসার ভেতর অফিস তৈরির সাজ সরঞ্জাম, আসবাব কেনার পয়সা দেয়া হচ্ছে। কফি শপে বসে কাজ করার সময় কফি খাওয়ার পয়সাও দেয়া হচ্ছে। অন্য কোনো জায়গায় চেয়ার-টেবিল ভাড়া করার প্রয়োজন হলেও সেই ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে। তারপরও স্থায়ী একটি বড় অফিস তৈরির খরচের চেয়ে অনেক কম খরচ হচ্ছে।
কেট হাস্টন বলছেন, "অবশ্যই অনেক টাকা সাশ্রয় যাচ্ছে। বিশেষ করে লন্ডন, সান ফ্রান্সিসকো বা নিউইয়র্কের মত শহরে অফিস ভবনের ভাড়া যেভাবে বেড়ে গেছে, তাতে খরচ অনেক বাঁচে।"
"ঐ টাকা বরঞ্চ আমরা কর্মীদের ভ্রমণে খরচ করছি। যেমন আমার পুরো টিম এ বছর থাইল্যান্ডে গিয়ে মিটিং করেছে।"

ঘরে বসে কাজ করেন এমন কর্মীর সংখ্যা গত এক দশকে কয়েক গুন বেড়েছে
প্রবণতা বাড়ছে
অফিসের বদলে বাড়িতে বসে কাজ করার প্রচলন দিন দিন বাড়ছে। খন্ডকালীন বা স্বল্প মেয়াদের জন্য কর্মী নিয়োগ যত বাড়ছে, ঘরে বসে কাজ করার প্রবণতাও ততই প্রসারিত হচ্ছে।
ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের অধ্যাপক ইনসিওগ্লু বলছেন, "এই প্রবণতা দিন দিন বাড়ছে। খরচ কমছে। বিশেষ করে নতুন ব্যবসা যারা শুরু করছেন তারা এতে আকৃষ্ট হচ্ছে।"
"অন্যদিকে কর্মচারীদের দৃষ্টিকোণ থেকে যদি ভাবেন, তাহলে তাদেরকে প্রতিদিন ভিড় ঠেলে অফিসে যাওয়া লাগছে না। এটা বিরাট একটা সুবিধা।"
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
