প্রখ্যাত তিন আলেমের মৃত্যুদণ্ড রমজানের পরই কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯
সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অপরাধে প্রখ্যাত তিন আলেমের মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে সৌদি আরব। পবিত্র রমজান মাস শেষে তাদের এ শাস্তি কার্যকর করা হবে। বুধবার দেশটির সরকারি দুটি সূত্র এবং অভিযুক্ত এক আলেমের স্বজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এই তিন আলেম হলেন – শেইখ সালমান আল-ওদাহ, আওয়াদ আল-কারনি ও আলি আল-ওমারি। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি রয়েছে শেইখ সালমান আল-ওদাহ’র।
শরীয়াহ আইন ও সমকামী ইস্যুতে তুলনামূলক প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত তিনি। ২০১৭ সালের জুনে প্রতিবেশী কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগ এনে অবরোধ আরোপ করে সৌদি আরব।
এই অবরোধ আরোপের তিন মাস পর সেপ্টেম্বরে দেশ দুটির চলমান উত্তেজনা নিয়ে একটি টুইট করেন ওদাহ। এতে সৌদি আরব এবং কাতারের পুনর্মিলন কামনা করেন তিনি। এই টুইট করার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
একই সময়ে সুন্নী প্রচারক, অধ্যাপক ও লেখক আওয়াদ আল-কারনি এবং জনপ্রিয় প্রচারক আলী আল-ওমারিকে গ্রেফতার করা হয়।
দেশটির নেতৃস্থানীয় এই তিন ইসলামী প্রচারকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গেল মাসে সৌদি আরবে প্রায় ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়। এদের অধিকাংশই ছিল শিয়া সম্প্রদায়ের লোক। জনসাধারণের কাছে সতর্ক বার্তা পাঠানোর লক্ষ্যে এদের মধ্যে দুজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়। সে সময় এ গণশিরশ্ছেদকে ‘ভীতিকর’ এবং ‘ঘৃণ্য’ কাজ বলে নিন্দা জানায় জাতিসংঘ।
সৌদি গেল বছর অন্তত ১৪৮ জনের শিরশ্ছেদ করে। ২০১৬ সালের জানুয়ারিতে দেশটিতে ৪৭ জনের গণশিরশ্ছেদ করা হয়। এদের মধ্যে দেশটির সংখ্যালঘু শিয়া নেতা নিমর আল নিমরও ছিলেন।
প্রসঙ্গত, নিমরের শিরশ্ছেদের ঘটনার রিয়াদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে তীব্র উত্তেজনা দেখা দেয় সৌদি আরবের।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
