পেইনের অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
অ্যাডিলেডে হারের পর পার্থে দারুণভাবে ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া। মঙ্গলবার পার্থ টেস্টে ভারতকে ১৪৬ রানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বহুল আলোচিত সেই বল টেস্পারিং-কাণ্ডের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়। ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল অগের দিনই।
চতুর্থ ইনিংসে ২৮৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ১১২ রান তুলতেই পাঁচ উইকেট খুইয়ে চতুর্থদিন শেষ করেছিল ভারত। কাল শেষদিনে মাত্র ১৫ ওভারেই ভারতের লেজ গুটিয়ে দিয়ে ম্যাচ শেষ করে দেয় অস্ট্রেলিয়া। শেষদিনে সামান্য লড়াইও করতে পারেনি বিরাট কোহলির দল। মাত্র ২১ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যায় ভারত।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও ঋষভ পন্তের জুটি ভাঙার পর আর এগোতে পারেনি অতিথিরা। বিহারিকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল স্টার্ক। এরপর পন্তকে থামান নাথান লায়ন। জোড়া ছোবলে শেষটা টানেন প্যাট কামিন্স। তিন রানে পড়ে শেষ চার উইকেট। শেষ তিন ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা।
দ্বিতীয় ইনিংসে লায়ন ও স্টার্ক নিয়েছেন তিনটি করে উইকেট। পার্থের গতিময় ও বাউন্সি উইকেটে দুর্দন্ত অফ-স্পিনের প্রদর্শনীতে দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচসেরা লায়ন। প্রায় ১০ মাস ও ছয় টেস্ট পর অস্ট্রেলিয়ার দুর্দান্ত এ জয়ের নায়ক লায়নই। তার স্পিন ভেলকিতেই অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্টে এসে প্রথম জয়ের স্বাদ পেলেন টিম পেইন। নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনেও এটি অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়।
বল টেম্পারিং-কাণ্ডে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর অস্ট্রেলিয়ার নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল পেইনের হাতে। এরপর কঠিন এক সময় পার করে সাদা পোশাকে আরাধ্য জয় মুঠোবন্দি করতে পেরে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন পেইন, ‘ব্যক্তিগতভাবে সত্যিই আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। অনেক কঠিন পরিশ্রমের পুরস্কার এই জয়। সিরিজের প্রথম দুটি টেস্টই ভীষণ কঠিন ছিল। আমাদের দলে কিছু অনভিজ্ঞ খেলোয়াড় আছে। বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে এমন একটি জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’
পার্থ টেস্টে ভারত অধিনায়ক কোহলির সঙ্গে দু’বার বাকযুদ্ধে জড়ালেও পেইনের দাবি, দু’জনের কেউই সীমা অতিক্রম করেননি। কোহলিও বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন। বিশেষজ্ঞ স্পিনার বাদ দিয়ে চার পেসার খেলোনোর সিদ্ধান্তকেও সঠিক মনে করছেন কোহলি। জানিয়েছেন, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে ভারত।
আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে মেলবোর্নে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। বাকি দুই ম্যাচের জন্য কাল অপরিবর্তিত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
