পিএসজির নজরদারিতে নতুন এমবাপে!
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
এই দৃশ্যটা কল্পনা করুন। নেইমার, কাভানিরা সাইডবেঞ্চে বসে আছেন। তাদের দর্শক বানিয়ে মাঠ মাতাচ্ছেন দুই কিলিয়ান এমবাপে!
আপাতত কল্পনার সুতোয় গাঁথা এই দৃশ্যটি হয়ে উঠতে পারবে বাস্তবও। অদূর ভবিষ্যতে ঠিকই পিএসজির জার্সি গায়ে মাঠ মাতাতে পারেন দুই কিলিয়ান এমবাপে!
কি বিস্ময়ের ঘোর কাটছে? প্রশ্ন জাগছে, একজন খেলোয়াড় আবার নতুন হয় কি করে! আরে হয়। যেমন করে ফুটবল ইতিহাস দেখেছে নতুন পেলে, নতুন ম্যারাডোনা, নতুন মেসি, নতুন রোনালদো।
হ্যাঁ, অতীতে নতুন পেলে, নতুন ম্যারাডোনা, নতুন মেসি, নতুন রোনালদোর খোঁজ অনেকবারই মিলেছে। কিন্তু, সময়ের স্রোতে তারা আবার হারিয়েও গেছেন। শুরুতে আভাস দিলেও কেউই পেলে, ম্যারাডোনা, মেসি কিংবা রোনালদো হয়ে উঠতে পারেননি।
এই ফরাসি বালকও ভবিষ্যতে নিজের আইডল কিলিয়ান এমবাপের মতো হয়ে উঠতে পারবেন কিনা বলবে সময়। তবে, ফ্রান্সে ঠিকই নতুন আরেকজন কিলিয়ান এমবাপেকে পেয়ে গেছে। শুধু কিলিয়ান এমবাপের মতো খেলার ধরন নয়, নতুন আবিষ্কৃত ফরাসি বালকের নামও কিলিয়ান এমবাপে!
এরই মধ্যে বিশ্ব তারকার খেতাব গায়ে তোলা এমবাপের পুরো নাম কিলিয়ান এমবাপে লতিন। নতুন আবিষ্কৃত এমবাপের নাম কিলিয়ান এমবাপে এনদৌম্বে ইয়াবা। তার আদর্শও আবার কিলিয়ান এমবাপেই। ১১ বছর বয়সী বালকের জীবনবৃত্তান্ন এখনো সেভাবে জানা যায়নি।
কিলিয়ান এমবাপের সঙ্গে তার পারিবারিক বা আত্মীয়তার সম্পর্ক আছে কিনা সেটাও জানা যায়নি। তবে, এরই মধ্যে ফ্রান্সে ‘নতুন কিলিয়ান এমবাপে’ হিসেবে নিজেকে লাইমলাইটে নিয়ে এসেছেন। মজার ব্যাপার হলো, নতুন এই কিলিয়ান এমবাপের উপর চোখ পড়েছে পিএসজির।
শুধু চোখ পড়া নয়, পিএসজি তাকে পুরোপুরি নজরদারিতে রেখেছে। খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করছে তার খেলা। এমনকি নিজেদের আগ্রহের কথা পিএসজি কিলিয়ান এমবাপে এনদৌম্বে ইয়াবার ক্লাবকে জানিয়েও দিয়েছে। কথা-বার্তা মিলে গেলে তার সঙ্গে চুক্তিটাও সেরে ফেলতে পারে পিএসজি!
ছেলেটি বর্তমানে ফ্রান্সের আঞ্চলিক পর্যায়ের ক্লাব রোসি-এন-ব্রিতে খেলছে। বয়স মাত্র ১১। বোঝাই যাচ্ছে, কিলিয়ান এমবাপে জুনিয়র সবে ফুটবলের দীক্ষা নিতে শুরু করেছেন। আর তাতেই মন জয় করে ফেলেছেন সবার।
‘আসল’ কিলিয়ান এমবাপে নিজের আগমন বার্তা বিশ্বকে দিয়েছেন বছর দুয়েক আগেই। তবে গায়ে বিশ্ব তারকার খেতাব লাগিয়েছেন গত জুন-জুলাই রাশিয়া বিশ্বকাপ দিয়ে। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে দেশ ফ্রান্সকে জিতিয়েছেন বিশ্বকাপ।
ফরাসি বিস্ময়বালক বিশ্ব জয় করেছেন নিজের অপ্রতিরোধ্য গতি দিয়ে। মজার বিষয় হলো, নতুন কিলিয়ান এমবাপেরও নাকি তারকা এমবাপের মতোই প্রচণ্ড গতি।
বিস্ময়ের এখানেই শেষ নয়। নতুন এই এমবাপে খেলতে পারেন মাঝমাঠ, রক্ষণভাগ এবং আক্রমণভাগেও! তবে মাঝমাঠই নাকি তার সবচেয়ে পছন্দের জায়গা। গণমাধ্যমের যা খবর, তাতে নতুন এই এমবাপেকে খুব দ্রুতই দলে ভিড়িয়ে ফেলতে পারে। সেটা হলে, অদূর ভভিষ্যতেই হয়তো একসঙ্গে দেখা যাবে দুই এমবাপেকে। মাঝমাঠ থেকে এক এমবাপে বল বানিয়ে দেবেন, আরেক এমবাপে গোল করবেন।
এক এমবাপেই পিএসজিকে নেইমার-কাভানির শূন্যতা বুঝতে দিচ্ছেন না। কে জানে, দুই এমবাপে একত্রে হলে পিএসজির হয়তো নেইমার-কাভানিদের দরকারই হবে না!
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
