পাথর খাচ্ছে ঝিনুক, মল আকারে বের করছে বালি!
প্রকাশিত: ৭ জুলাই ২০১৯
বিশ্ব জুড়ে কত যে প্রজাতির প্রাণী আর কী বিচিত্র যে তাদের খাদ্যাভ্যাস, তা প্রায় নিত্যদিনই চমকে দেয় বিজ্ঞানীদের। অজানা তথ্যের ভাণ্ডারে নতুন সংযোজন এক নতুন প্রজাতির ঝিনুকের।
এই পাথর খায় ঝিনুক! আবার সেটিই মল আকারে যখন বেরোয়, তখন হয়ে যায় বালি!
ফিলিপিন্সের আবাতান নদীতে ২০০৬ সালে প্রথম এই ঝিনুকটিকে দেখতে পান ফ্রান্সের 'ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচরাল হিস্ট্রি'র সদস্যরা। এই ঝিনুক আদতে 'শিপ ওয়ার্ম' গোত্রের। সেই সময় তারা এই 'শিপ ওয়ার্ম'টিকে 'টেরেদিনিদি' গোত্রের বলে মনে করেছিলেন।
ঝিনুকের মধ্যেও নানা প্রজাতি ও গোত্র রয়েছে। এই ঝিনুক এক প্রজাতির ‘শিপ ওয়ার্ম’। একে সমুদ্রের উইপোকা বলেও অভিহিত করেন অনেকে।
এই গোত্রের কীট বা ঝিনুকগুলি মূলত নোনা জলে বসবাস করে। এর নামকরণও হয়েছে তাদের খাদ্যাভাসের উপর ভিত্তি করেই। 'শিপ ওয়ার্ম' নাম থেকেই বোঝা যায়, এরা মূলত জাহাজে বা বন্দরের কাঠের পাটাতনে খোলসের মধ্যে থাকে এবং কাঠ খেয়েই জীবনযাপন করে।
সম্প্রতি ফিলিপিন্সে জীব বৈচিত্র অভিযানে গিয়ে এই শিপ ওয়ার্মটিকে পাথরের ভিতরে দেখতে পান গবেষকরা। চমকের শুরু তখন থেকেই।
নানা পরীক্ষা চালিয়ে দেখা যায় যে, যেটিকে তারা শিপ ওয়ার্ম ভাবছিলেন, সেটি আসলে এক নতুন প্রজাতির ঝিনুক। চমকের পরের ধাপে তারা দেখেন, এই ঝিনুকটি পাথর খাচ্ছে এবং মল হিসেবে বালি বের করছে! গবেষকরা এর নাম দিয়েছেন লিথোরেডো অ্যাবাটানিকা।
শিপ ওয়ার্ম পানিতে ডুবে থাকা বা বিচূর্ণ কাঠ খেয়ে তাদের ফুলকায় উপস্থিত সিম্বায়োটিক ব্যাকটিরিয়ার দ্বারা হজম করে নেয়। এই ব্যাকটিরিয়ায় এক উৎসেচকের খোঁজ মিলেছে যা নতুন ওষুধ আবিষ্কারে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
বস্টনের নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটির গবেষক রুবেন শিপওয়ে এবং ড্যানিয়েল ডিস্টেন স্থানীয় বাসিন্দাদের পরামর্শে নদীর তলদেশে এই প্রাণীর খোঁজ চালাতে যান। সেখানেই তাঁরা পাথরের মধ্যে এই প্রাণীটিকে দেখতে পান।
গবেষকরা পাথরের ভেতর থেকে লিথোরেডো অ্যাবাটানিকাকে বের করে নানা পরীক্ষা ও ব্যবচ্ছেদ করে দেখতে পান, 'সিকাম' নামক এক অঙ্গ যা বাকি শিপ ওয়ার্মে উপস্থিত থাকে, তা এ ক্ষেত্রে অনুপস্থিত। এই সিকাম শিপ ওয়ার্মগুলিকে কাঠ হজমে সাহায্য করে।
লিথোরেডো অ্যাবাটানিকার পেটের ভেতর থেকে বেশ কিছু পাথরের অংশ পাওয়া গিয়েছে, যা ওই এলাকার পাথরেরই অংশ যেখান থেকে শিপওয়ার্মগুলি সংগ্রহ হয়েছিল। এর মল পর্যবেক্ষণ করেও একই পাথরের অংশাবশেষ পাওয়া গিয়েছে।
শিপওয়ে বলেন, ‘আপাত ধারণা থেকে মনে করা হচ্ছে যে, এই শিপওয়ার্মগুলি পাথরের মধ্যে থেকে কোনো ভাবে পুষ্টিগুণ পাচ্ছে। এই পদ্ধতিটি আমাদের অজানা। তবে এর ফুলকা অন্যান্য শিপ ওয়ার্মগুলির তুলনায় বড়ো হওয়ায় মনে করা হচ্ছে, পাথর হজমে এই ফুলকা বিশেষ ভূমিকা পালন করে।’
গবেষক ও ডিরেক্টর ড্যান ডিন্সেল বলেন, এটি বাকি প্রজাতি ও গোত্রের শিপ ওয়ার্মের তুলনায় এতটাই আলাদা যে, আমরা একে নতুন বর্গের অন্তর্ভুক্ত করেছি। লিথোরেডো অ্যাবাটানিকা আমাদের চমকে দিয়েছে। বাকি শিপ ওয়ার্মের ফুলকার ভিতরে পাওয়া ব্যাকটিরিয়া থেকে এর ভেতর পাওয়া ব্যাকটিরিয়া একেবারেই আলাদা।
ফিলিপিন্সের আবাতান নদীর পাড়ে তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই দেখা মিলছে এই শিপ ওয়ার্মের। এটির নামে ওয়ার্ম থাকলেও এটি আসলে এক প্রকার ঝিনুক। কিন্তু দেহের আকার বড়ো হওয়ায় খোলসের মধ্যে নয়, বাইরেই থাকে সাদা জেলির মতো দেহাংশ।
শিপওয়ার্মের আকার মূলত ১ ফুট থেকে ৫ ফুট হয়। লিথোরেডো অ্যাবাটানিকার আকার ৪ ফুট। রয়েছে কয়েক ডজন দাঁতও
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
