সোমবার   ২৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১২ ১৪৩৩   ১১ সফর ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৮৬

ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা তারেক রহমানের

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ সামনে রেখে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে একক প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি। একই সঙ্গে বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা মিত্র বিভিন্ন রাজনৈতিক দলকেও বেশ কিছু আসনে ছাড় দেওয়া হবে। এ অবস্থায় প্রার্থী এবং যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, উভয়ের মাঝেই সুসম্পর্ক গড়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করতে হবে। প্রার্থী ঘোষণার পর কোনো অবস্থায় এলাকায় মিষ্টি বিতরণ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীসহ ভোটের মাঠে গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে অংশ নেওয়া নেতারা এ তথ্য জানান।

 

আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণার আগে আসনভিত্তিক ঐক্য গড়তে চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থী এবং জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন তিনি। তার অংশ হিসেবে গতকাল সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লার সম্ভাব্য প্রার্থীসহ সংশ্লিষ্ট জেলা এবং মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজ সোমবার দ্বিতীয় দিনে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করবেনতারেক রহমান।

 

দলীয় সূত্রে জানা যায়, কয়েক ধাপে মতবিনিময়সহ নানা কার্যক্রমের মাধ্যমে প্রার্থী তালিকা প্রস্তুত করেছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। গতকালের রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীরা জানান, বৈঠকে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মনোনয়ন পাওয়া প্রার্থীকে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি তাদের সঙ্গেও সুসম্পর্ক গড়তে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

 

বিএনপির হাইকমান্ডের নির্দেশনার পর ঐক্যে গুরুত্ব দিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীরা। তারা বলছেন, তারেক রহমানের নির্দেশনা মেনে সব মনোনয়নপ্রত্যাশী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। নির্বাচনে জয়ের লক্ষ্যে এখানে ব্যক্তির চেয়ে ধানের শীষের প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে।

 

জানা যায়, গতকাল সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফরিদুপর ও ময়মনসিংহের অন্তত চারশতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন। বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপ্রত্যাশী কোনো নেতা বক্তব্য দেননি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

 

তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ভোটের মাঠে বিএনপির একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হবে না, তাদের দল থেকে যথাযথ মূল্যায়নের আশ্বাস দেন তিনি। আর যারা দলের মনোনয়ন লাভ করবেন, তাদেরকে সামাজিক মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে উচ্ছ্বাস প্রকাশ, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

 

এ সময় সবার উদ্দেশ্যে একটি গল্প বলেন তারেক রহমান। সেখানে তিনি উল্লেখ করেন, এক সন্তানের দাবিদার দুই মা। কোনো অবস্থায় সমঝোতা না হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। একপর্যায়ে আদালত বলে যেহেতু সন্তানের দাবি থেকে দুজনের একজনও ছাড় দিচ্ছেন না, সেহেতু তাকে দ্বিখণ্ডিত করলে কেমন হয়। তখন আসল মা চিৎকার দিয়ে বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘আমি সন্তান চাই না, আমার সন্তান যেখানে থাক বেঁচে থাক।’ আমি মনে করি আপনারাও আপনাদের প্রিয় দল বিএনপি ও ধানের শীষকে সন্তানের মতো ভালোবাসেন। এ সময় তিনি আবেগপ্রবণ ও অশ্রুসিক্ত হয়ে পড়েন।

 

উপস্থিত সবার উদ্দেশে তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল অসীম। আপনারা সবাই ত্যাগ স্বীকার করেছেন। আমার কাছে আপনারা সবাই গুরুত্বপূর্ণ, আবার আমার কাছে একটির বেশি আসনও নেই। ফলে আমাকে আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকে দল মনোনয়ন দেবে, তার পক্ষে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারেক রহমান বলেন, আমি এক বছর আগেও বলেছি, এবার নির্বাচন বিএনপির জন্য কঠিন একটি নির্বাচন।

 

বৈঠকে তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে। দলের মনোনীত প্রার্থীকেও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কেউ মনোনয়ন পেলে এলাকায় মিষ্টি বিতরণ বা এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে অন্যরা (যারা মনোনয়ন পাবে না) মনে কষ্ট পায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যারা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ঘটাবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে। এমন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করে কঠোর বার্তা দিয়েছেন। দল যাকেই মনোনয়ন দেবে-সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষেই মাঠে কাজ করতে হবে।

 

রাতে রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের অন্তত সাতজন মনোনয়নপ্রত্যাশী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেবে। যারা আগে ব্যক্তিগত প্রচারে সীমাবদ্ধ ছিলেন, তারাও এখন দলীয় পতাকা হাতে নিয়ে মাঠে নেমেছেন। প্রতিটি এলাকায় গণসংযোগ, উঠানবৈঠক ও ঘরে ঘরে ৩১ দফা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া হবে।

 

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তারিকুল আলম তেনজিং বলেন, এই আসন থেকে সাতজনকে গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দল থেকে যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে কাজ করব। আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে থাকব।

 

আজ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন তারেক রহমান। তবে এই বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের কেউ যেন তাদের সমর্থকদের গুলশান কার্যালয় কিংবা আশপাশের এলাকায় না নিয়ে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যুগপৎ আন্দোলনেরমিত্র রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর