এত চেষ্টা করেও দিল্লির আকাশে মিলল না এক ফোঁটা পানি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫
রাজধানী দিল্লিতে ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি নামানো প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রতিবেশী ভারত। মঙ্গলবার ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি নামানোর প্রচেষ্টা করেছিল দেশটি।
ক্লাউড সিডিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সাধারণত সিলভার আয়োডাইড নামক ছোট কণিকা মেঘে ছোড়া হয়। কণাগুলো পরবর্তীতে বৃষ্টি সৃষ্টি করে। এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়, কিন্তু বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন যে এটি দীর্ঘমেয়াদি বায়ু দূষণ নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি নয়।
ভারতের আইআইটি কানপুর এবং দিল্লি সরকার যৌথভাবে মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় এই পরীক্ষা চালায়। দূষণের ধোঁয়াশায় শহরটি ঢেকে গিয়েছিল।
তবে ৫৩ বছর পর এই প্রথম প্রচেষ্টা ‘সম্পূর্ণ সফল’ হয়নি, কারণ বাতাসে যথেষ্ট আর্দ্রতা ছিল না। গত দুই সপ্তাহ ধরে দিল্লির বায়ু মান সূচক (একিআই) ছিল গ্রহণযোগ্য সীমার প্রায় ২০ গুণ বেশি।
মঙ্গলবার কর্তৃপক্ষ একটি সেসনা বিমান ব্যবহার করে সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইডযুক্ত ফায়ার ফ্লেয়ার বাতাসে ছাড়ে।
আইআইটি কানপুর এক বিবৃতিতে জানায়, বৃষ্টি না হলেও মঙ্গলবারের পরীক্ষার পর বাতাসে কণিকার মাত্রা কিছুটা হ্রাস পেয়েছে, যা ইঙ্গিত দেয় যে সীমিত আর্দ্রতার অবস্থাতেও ক্লাউড সিডিং বায়ু মান উন্নত করতে সহায়ক হতে পারে।
তবে আইআইটি কানপুরের পরিচালক মনিন্দ্র আগরওয়াল বিবিসিকে বলেন, এটি দিল্লির স্থায়ী দূষণ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। তিনি বলেন, সফলতার একটি মানদণ্ড হলো বৃষ্টিপাত ঘটানো যা স্পষ্টতই হয়নি। মঙ্গলবার মেঘে আর্দ্রতার পরিমাণ খুবই কম ছিল। আমরা শিগগিরই আবার চেষ্টা করব।
দিল্লির পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিরসা সাংবাদিকদের জানান, মেঘে আর্দ্রতার পরিমাণ বাড়লে আগামী সপ্তাহগুলোতে আবারও এই পরীক্ষা চালানো হবে।
দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং পরীক্ষা হয়েছিল ১৯৫৭ সালে, এরপর ১৯৭২ সালে দ্বিতীয়বার, জানায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজি।
তবে আগের পরীক্ষাগুলো ছিল খরা মোকাবিলার জন্য; এবারই প্রথম দেশীয়ভাবে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ক্লাউড সিডিং করা হলো, বলেন আগরওয়াল।
২০২৩ সালেও দিল্লি ক্লাউড সিডিংয়ের পরিকল্পনা করেছিল, কিন্তু আদালতের অনুমোদন না মেলায় তা বাস্তবায়িত হয়নি। তখনও বিজ্ঞানীরা বলেছিলেন, এটি খরচবহুল এবং সফলতার হার কম একটি কৌশল।
ক্লাউড সিডিং আসলে মেঘের মধ্যে আর্দ্রতার ঘনীভবন ত্বরান্বিত করে বৃষ্টি ঘটায়। নিক্ষিপ্ত লবণের কণাগুলো বরফ স্ফটিক (আইস নিউক্লেই) তৈরিতে সহায়তা করে। এরপর মেঘের আর্দ্রতা এই বরফ স্ফটিকের সঙ্গে মিশে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে।
তবে প্রক্রিয়াটি সবসময় কার্যকর হয় না; এটি মেঘে পর্যাপ্ত আর্দ্রতা ও আর্দ্রতার অনুপাতের ওপর নির্ভর করে।
২০২৩ সালে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ অবিনাশ মোহান্তি বিবিসিকে বলেন, ‘ক্লাউড সিডিংয়ের ফলে একিউআই কতটা কমে আসে সে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ নেই। আমরা এটাও জানি না এর প্রকৃত প্রভাব কী, কারণ শেষ পর্যন্ত আপনি প্রাকৃতিক প্রক্রিয়াকে পরিবর্তন করার চেষ্টা করছেন, যার স্বাভাবিকভাবেই সীমাবদ্ধতা রয়েছে।’
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
