পাকিস্তানের নির্বাচন নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ইইউ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে ৪৮ ঘণ্টারও বেশি সময় আগে। তবে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। তার আগেই নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, পাকিস্তানের নির্বাচনে মতপ্রকাশের স্বাধীনতার অভাব ছিল। এরপরও নির্বাচনে বিজয়ী হিসেবে যারাই সরকার গঠন করুক, তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে পশ্চিমারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা আন্তর্জাতিক ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, পাকিস্তানের নির্বাচনে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের ওপর অযাচিত বিধিনিষেধ ছিল। আমরা নির্বাচনী সহিংসতা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলাসহ ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার ওপর বিধিনিষেধের নিন্দা জানাই। পাকিস্তানে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে আমরা উদ্বিগ্ন। এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানে যে দলই ক্ষমতায় আসুক, অভিন্ন স্বার্থের জন্য যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
পাকিস্তানের নির্বাচন নিয়ে প্রায় একই কথা বলেছেন যুক্তরাজ্য এবং ইইউ’র মুখপাত্ররাও।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তার বিবৃতিতে বলেন, পাকিস্তানের নির্বাচনে সুষ্ঠুতা এবং অন্তর্ভুক্তির অভাব নিয়ে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে। দেশটিতে বিভিন্ন দলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হয়নি এবং কিছু রাজনৈতিক নেতাকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে ও স্বীকৃত দলীয় প্রতীক ব্যবহার আটকাতে আইনের সাহায্য নেওয়া হয়েছে। ভোটের দিন ইন্টারনেট সেবা সীমিত করা, ফলাফল ঘোষণায় বিলম্ব এবং গণনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আমরা উদ্বিগ্ন।
তিনি বলেন, পাকিস্তানের নতুন সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি এবং দেশের সব নাগরিক ও সম্প্রদায়ের স্বার্থের প্রতিনিধিত্ব করতে করবে। এটি অর্জনে এবং আমাদের অভিন্ন স্বার্থরক্ষায় আমরা পাকিস্তানের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ।
ইউরোপীয় ইউনিয়নের বিদেশি বিষয় ও নিরাপত্তা নীতির প্রধান মুখপাত্র পিটার স্ট্যানো এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের নির্বাচনে পর্যাপ্ত লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব থাকার কারণে আমরা উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর পূর্ণ তদন্ত নিশ্চিত করা হোক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমরা দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে উন্মুখ।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
