পাকিস্তানের ইতিহাসে বীরল কীর্তি গড়লেন মরিয়ম নওয়াজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির মুসলিম লিগের (নওয়াজ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। সোমবার তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
মুসলিম লিগের প্রার্থী মরিয়ম পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ভোটাভুটিতে আজ ২২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) পক্ষ থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জ্যেষ্ঠ নেতা আফতাব আহমাদ খান।
মুখ্যমন্ত্রী পদে জয়লাভের পর বক্তৃতায় মরিয়ম আগামী পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি কারো ওপর প্রতিশোধ নেবেন না বলে জানান।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জন্য আমার মন ও দপ্তরের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে।
মরিয়ম মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্পিকার ও ডেপুটি স্পীকার পদে নির্বাচিতদের অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমার বক্তৃতা বিরোধীরা মনোযোগ সহ শুনবেন। ‘আমি সবার মুখ্যমন্ত্রী। যারা আমাকে ভোট দেননি তাদেরও। আমার দপ্তরের দরজা ও আমার মনের দরজা সবার জন্য সদা উন্মুক্ত। ‘
মরিয়ম জোটের দল বিশেষ করে পাকিস্তান পিপলস পার্টি, ইশতেখাম ই পাকিস্তান পার্টি ও পিএমএল-কিউ এবং পিএমএল জিয়াকে ধন্যবাদ জানান।
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী পাকিস্তানের পাঞ্জাবের সাড়ে ১২ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। যারা কঠিন পরিস্থিতিতেও দেশের নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য আমি কাজ করব। আজ এক ইতিহাস রচিত হলো।
পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম বলেন, আজকের দিনটি পাকিস্তানের সব নারীদের জন্য সম্মানের। আমি আশা করব আমার পরও এই ধারা অব্যাহত থাকবে। কঠিন পরিস্থিতি পেরিয়ে আমরা এই অবস্থানে এসেছি।
এর আগে পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আজ মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। ভোটাভুটি বয়কট করে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)।
মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন এসআইসির প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ভোটের ফল জানিয়ে প্রাদেশিক স্পিকার মালিক আহমাদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন। এরপর স্পিকার মরিয়মকে মুখ্যমন্ত্রী ও পার্লামেন্ট নেতার আসনে বসার আহ্বান জানান।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে মরিয়ম বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেফতার হয়েছি। আমার বাবা গ্রেফতার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবে এরপরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
