ইমরান বিরোধীদের সমঝোতা
পাকিস্তানে প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের ভোটের ফলাফল ও এরপর নানা জটিল সমীকরণ মিলিয়ে অবশেষে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলীম লীগ-পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল-এন বলছে, দলীয় প্রধান নওয়াজ শরিফ নয়, এই সরকারের প্রধান হিসেবে থাকবে তার ভাই শাহবাজ শরিফ।
পাকিস্তানের নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনে তাদের সাথে যোগ দিচ্ছে ছোট ছোট আরও কয়েকটি দল।
ইমরান বিরোধী দুই দল ভোটে খুব বেশি সুবিধা করতে না পারলেও তারা নিজেদের স্বার্থে সরকার গঠনে এক হয়েছেন ভোটের পর। ফলাফলের পর নানা নাটকীয়তার পর মঙ্গলবার অবশেষে সরকার গঠনের ঘোষণা দিয়েছে দল দুটি। সরকার গঠনে পুরোপুরি সহযোগিতা করলেও সরকারের কোনো মন্ত্রিত্ব পদে থাকতে রাজী নয় পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো।
ভোটের ফলাফলের পর তাদের সাথে জোটভুক্ত বিলাওয়াল ভুট্টোর পিপিপি বলেছে, তাদের এই চুক্তি নওয়াজ শরিফের পিএমএল-এনকে সরকার গঠনে সহযোগিতা করবে। তবে, তারা কোনো মন্ত্রিত্বপদ নেবে না।
মঙ্গলবার রাতে ইসলামাবাদে দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন। এ সময় শাহবাজ শরিফও একই কথা বলেন।
এই দলগুলোই দুই বছর আগে ২০২২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে শাহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল। এবার ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখিয়ে সবচেয়ে বেশি আসেন জয়ী হয়েছে।
পিপিপি নেতা আসিফ আলী জারদারি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে, যদিও তার দল এবং পিএমএল-এন একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারপরও জাতির স্বার্থে তারা এক হয়েছেন।
আর পিএমএল-এন এক বিবৃতিতে বলেছে, উভয় দল রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
নির্বাচনী ফলাফল: পাকিস্তানের নির্বাচনের ফলাফলে পিটিআই সমর্থিত প্রার্থীরা ২৬৬টি আসনের মধ্যে ৯৩টি আসনে জয় পেয়েছিলো। যেহেতু তারা স্বতন্ত্রভাবে জয়ী হয়েছিলো সে কারণে কোনো দলের সহযোগিতা ছাড়া সরকার গঠন করাও সম্ভব ছিল না তাদের পক্ষে।
পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৩৪টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে পাকিস্তান মুসলিম লীগ-এন ৭৫টি আসনে জয় লাভ করেছে এবং ভুট্টোর পিপিপি ৫৪টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে আছে।
এছাড়াও দলগুলোকে মহিলা ও অমুসলিমদের জন্য সংরক্ষিত ৭০টি আসন থেকে আরও বরাদ্দ দেওয়া হবে। এসব অতিরিক্ত আসন স্বতন্ত্র প্রার্থীদের জন্য নেই।
পাকিস্তান মুসলিম লীগ-এন এর কর্মকর্তা মরিয়ম আওরঙ্গজেব বলেন, দলের নেতা মি. শরিফ তার ভাই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করার পরিকল্পনা করেছেন। তারা দুই জনই এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যদিও বিলাওয়াল ভুট্টো বলেছেন তার দল শুধুমাত্র মুসলিম লীগকে সরকার গঠনে সহযোগিতা করবে তবে সরকারের মন্ত্রিসভার কোনো পদ তারা নেবে না।
তবে ইমরান খান ও তার দল পিটিআই জোর দিয়ে বলছে, তারা এখনো বিশ্বাস করে যে এই নির্বাচনে তাদের বিরুদ্ধে কারচুপি হয়েছে। সে কারণে ভোটের এই ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা বলছে পিটিআই। তাই একে চুরির ভোট হিসেবে আখ্যা দিয়ে আবারো সর্তক করেছে ইমরান খান।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
