পাক-ভারত যুদ্ধ: কেবল মৃত্যুই কাশ্মীরে সস্তা
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
কাশ্মীরের বাসিন্দা গোলাম রসুল খান এখানের সব কিছু দেখেছেন। এর মধ্যে পাক-ভারত দুটি যুদ্ধ হয়ে গেল। এ ছাড়া কয়েক ডজন সশস্ত্র সহিংসতাও তিনি দেখেছেন।
এতগুলো বছর কেটে যাওয়া ও সংঘাতের ঘটনা দেখে দেখে তিনি শান্তির আশা ছেড়ে দিয়েছেন। ৭৬ বছর বয়স গোলাম রসুল বলেন, যদি আপনারা আমাদের শান্তি দিতে নাও পারেন, একটি বাংকার অন্তত দেন।-খবর সিএনএনের
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি শহরে বসবাস করেন তিনি। নিয়ন্ত্রণরেখার কাছেই শহরটি। ফলে পাক-ভারত সেনাবাহিনীর গোলাবর্ষণের কেন্দ্রবিন্দুতে পড়ে যান তারা।
গত ফেব্রুয়ারিতে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে একপশলা আকাশ যুদ্ধ হয়ে যাওয়ার পর অহরহ ক্রসফায়ারের মধ্যে পড়ছেন তারা।
গোলাম রসুল বলেন, আমরা বাংকার চাচ্ছি, যাতে সীমান্তের তীব্র গোলাবর্ষণের সময় আমরা সেখানে লুকিয়ে থাকতে পারি। এ ছাড়া আমাদের কোথাও যাওয়ার কিংবা সুরক্ষার উপায় নেই। আমরা সত্যিকারের এক অন্যায়ের মধ্যে আছি।
এই কাশ্মীরি বৃদ্ধের মতে, ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো আমাদের মূল সমস্যাগুলো উপেক্ষা করে যাচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতেই তারা কেবল কাশ্মীর সংকটকে পুঁজি করে। বিশেষভাবে লোকসভা নির্বাচনের সময় এটিকে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে।
দুই প্রতিবেশী দেশের মধ্যে গোলাবর্ষণ ছাড়াও বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে অনবরত লড়াই অব্যাহত রয়েছে।
সহিংসতার এই চক্র কাশ্মীরের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের ওপর ব্যাপক প্রভাব ফেলে। মানুষের নিত্যপণ্যের মূল্য আকাশছোঁয়া হয়ে গেছে।
গোলাম রসুল বলেন, এখানে বেঁচে থাকা ব্যয়বহুল, আর মৃত্যুই এখানে কেবল সবচেয়ে সস্তা।
এসব বিষয়ে সবার মনোযোগ টানতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন স্থানীয় রাজনৈতিক কর্মী নাদিম আব্বাসি। নিজের মোবাইলে তিনি গোলাবর্ষণে মারাত্মকভাবে আহত রিয়াজ আহমেদের ছবি দেখান।
গত মার্চের শুরুতে উরিতে সীমান্তের গ্রামে গোলায় আহত ৩২ বছর বয়সী রিয়াজের একটি পা কেটে ফেলতে হয়েছে। দুই সপ্তাহ পর হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
আব্বাসি বলেন, বাংকার থাকলে তিনি বেঁচে যেতে পারতেন।
৭৫ বছর বয়সী নাদিম আব্বাসির জন্য সীমান্তের গোলাবর্ষণের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। রসিকতা করে তিনি বলেন, আপনার মতো বিদেশি সাংবাদিকদের এখানে আসা উচিত?
নাদিম বলেন, এটিই আমাদের প্রতিদিনের বাস্তবতা। এসব দেখে দেখেই আমরা বড় হয়েছি, মরেও যাব। আগামী প্রজন্মও এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। এখানে পরিবর্তনের কিছু নেই। এ নিয়ে আমি হতাশ নই। আল্লাহর ইচ্ছায় যেকোনো দিন আমি মারা যাব।
কাশ্মীরের দুটি অংশের নিয়ন্ত্রণ করে ভারত ও পাকিস্তান। কিন্তু তারা অখণ্ড কাশ্মীরকে নিজেদের বলে দাবি করছে।
১৯৮৯ সাল থেকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। কাশ্মীরিরা স্বাধীনতা কিংবা পাকিস্তানের সঙ্গে একীভূত হতে এর আগে শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
সশস্ত্র প্রতিরোধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার কাশ্মীরিকে জীবন দিতে হয়েছে। অঙ্গ হারানো, ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়েছেন বেশুমার।
সংঘাতের প্রভাব কেবল সীমান্তেই সীমাবদ্ধ নেই। শ্রীনগরসহ পুরো কাশ্মীরে তার প্রতিধ্বনি বিস্তার করছে।
গত মার্চে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিকরা যখন সেখানে যান, তখন শহরটি পুরোপুরি ভুতুড়ে দেখাচ্ছিল।
পুলিশি হেফাজতে এক স্বাধীনতাকামী শিক্ষকের মৃত্যুর পর পুরো কাশ্মীরে হরতাল ডাকা হয়েছিল। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, রাস্তায় পুলিশ ছাড়া কাউকে দেখা যায়নি।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
