পঞ্চম কিউই পেসার হিসেবে যে গৌরব অর্জন করলেন নিশাম
প্রকাশিত: ১১ জুন ২০১৯
বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বলেছিল এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ব্যাটসম্যানদের। কিন্তু দিন যত এগোচ্ছে ততই তাদের ধারণাকে ভুল প্রমাণ করতেছেন বোলাররা। পেস, বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের দিশেহারা করতেছেন একের পর এক ম্যাচে। গেল শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও যেন সেটারই পসরা সাজিয়ে বসেছিল নিউজিল্যান্ডের বোলাররা। তাদের পেস এবং বাউন্সে নাকানিচুবানি খেতে থাকে আফগান ব্যাটসম্যানরা। এক জিমি নিশামই পুরো গুড়িয়ে দেন আফগান ব্যাটিং স্তম্ভকে। পাশাপাশি লকি ফার্গুসনও কার্যকরী ভূমিকা রাখেন। ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে প্রথমবারের মত ফাইফার পেলেন নিশাম।
বৃষ্টিস্নাত আবহাওয়া টসে জিতে অবধারিতভাবেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু আফগানরা এদিন শুরুতে বেশ ভালো কৌশল নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল। প্রথম দিকে কিউই পেসারদের বেশ দেখেশুনে খেলতে থাকে দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও নূর আলী জাদরান।
ইনিংসের প্রথম ওভারেই তিনটি চার মারেন আফগান গেইল হিসেবে পরিচিত জাজাই। এরপর সিঙ্গেলস এবং ডাবলস নিয়ে দেখে শুনে বোল্ট ও হেনরিকে খেলতে থাকেন দুই ওপেনার। ৯ম ওভারে আবারো সেই হেনরির উপর চড়াও হন জাজাই। ৮৯ মিটারের একটি ছক্কা হাঁকিয়ে বলই হারিয়ে ফেলেন তিনি।
প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তোলা আফগানরা যখন বড় স্কোরের চোখ রাঙানি দিচ্ছল তখনই নিশামকে বোলিংয়ে আনেন অধিনায়ক উইলিয়ামসন। ১১তম ওভারের দ্বিতীয় বলে তাকে ৪ মেরে ক্রিজে আমন্ত্রণ জানান নূর আলী জাদরান। কিন্তু এরপরেই শুরু হয় নিশাম ঝড়। তার ওভারে পঞ্চম বলে হজরতউল্লাহ জাজাই উড়িয়ে মারতে গিয়ে সুইপার পয়েন্টে কলিন মুনরোর হাতে ধরা পড়েন। ৩৪ রানের ইনিংসে ১টি ছক্কা ও ৪টি চার মারেন জাজাই। ৬৬ রানে প্রথম উইকেট হারানোর পরই যেন সবকিছু ওলট পালোট হয়ে যায় আফগানদের।
১২তম ওভারে লকি ফার্গুসন আরেক ওপেনার নূর আলী জাদরানকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। এরপরের সময়টায় চলে শুধুই নিশাম শো। কোনো রান না করা রহমত শাহকে নিজের দ্বিতীয় ওভারে গাপটিকের হাতে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ক্যাচ দেয়ার মাধ্যমে প্যাভিলিয়নে ফেরান নিশাম। আফগান অধিনায়ককেও ছাড়েননি এই পেস অলরাউন্ডার। ১৫তম ওভারের প্রথম বলেই গুলবাদাইন নাইবকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বাড়ি ফেরান তিনি। ৬৬/০ থেকে ৫ ওভারের ব্যবধানে আফগানরা পরিণত হয় ৭০/৪ এ। এমন ব্যাটিং বিপর্যয় খুব কমই দেখা যায়।
নিশামের করা ৫ম ওভার এবং আফগান ইনিংসের ২০ ওভারের পর বৃষ্টি নামলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। প্রায় ২৫ মিনিট পর খেলা আবারো শুরু হয়। তখন আফগানদের দলীয় রান ৪ উইকেট হারিয়ে ৮৪ রান। ২২.২ ওভারের পর আবারো বৃষ্টি নামে ২১ বছর পর কোন আন্তর্জাতিক ম্যাচ হতে যাওয়া টান্টন স্টেডিয়ামে। আবারো দ্বিতীয় অবস্থায় ২৫ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হয়। দুইবার বন্ধ থাকলেও কোনো ওভার হারাতে হয়নি আফগানদের।
বৃষ্টির পর করা নিজের প্রথম ওভারেই আবার জোড়া আঘাত হানেন নিশাম। আফগান ইনিংসের ২৪তম ওভারের প্রথম বলে শাহিদী ৪ মারেন। তৃতীয় বলেই আফগানদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও অলরাউন্ডার মোহাম্মদ নবীকে উইকেটের পেছনে লাথামের তালুবন্দী করে ফেরান নিশাম। এই ওভারেরই শেষ বলে নাজিবুল্লাহ জাদরানকেও ঠিক একইভাবে লাথামের তালুবন্দী করেন নিশাম। বিশ্বকাপে পেয়ে যান নিজের প্রথম ফাইফার।
বিশ্বকাপে ৫ম কিউই পেসার হিসেবে ৫ উইকেট নেয়ার গৌরব অর্জন করলেন নিশাম। ১৯৮৩ সালের বিশ্বকাপে রিচার্ড হ্যাডলি ২৫ রানে পেয়েছিলেন ৫ উইকেট, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট পেয়েছিলেন শেন বন্ড, ২০১৫ সালে ট্রেন্ট বোল্ট ২৭ রানে ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ওই বিশ্বকাপেই টিম সাউদি ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে নেন ৭ উইকেট যা এখন পর্যন্ত কিউইদের বিশ্বকাপে সেরা বোলিং ফিগার।
নিশামের ৫ উইকেট পাওয়ার দিনে আরেক পেস বোলারও পেয়েছেন সাফল্য। তবে লকি ফার্গুসন পেয়েছেন ৪ উইকেট। নিশাম ভেঙ্গে দিয়েছেন আফগানদের শুরুর ব্যাটিং লাইনআপ। আর ফার্গুসন ভেঙ্গেছেন শেষেরগুলো। তার গতিময় বাউন্সে আফগান ব্যাটসম্যানদের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। রশিদ খানের মাথায় বল লেগে তো তিনি কিছুক্ষণ ঝিম মেরেই ছিলেন। অবশ্য ওই বলের পরের বলেই আউট হন তিনি। কিন্তু আফগানদের জন্য দুঃসংবাদ হয়ে আসে রশিদের মাথায় আঘাত পাওয়ার ব্যাপারটা। আফগানদের হয়ে আর বোলিংও করতে পারেননি এই লেগ স্পিনার। যার দরুণ কিউই ব্যাটসম্যানদের তেমন কোনো বেগ পেতে হয়নি আফগানদের দেয়া ১৭৩ রানের লক্ষ্যকে তাড়া করে জেতা।
যদিও নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের শুরুতে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিলেন আফগান পেসাররা। গাপটিলক শূন্য রানে এবং মুনরোকে ২২ রানে ফিরিয়ে প্রতিরোধের আভাস দিচ্ছিলন আফগান পেসাররা। কিন্তু কেন উইলিয়ামসন এবং রস টেলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেটা আর সম্ভব হয়নি তাদের জন্য। তৃতীয় উইকেট জুটিতে ৮৯ রান করে ম্যাচ থেকে আফগানদের ছিটকে দেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। টেলর ৪৮ রান করে আউট হলেও উইলিয়ামসন ৭৯ রান নিয়ে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে জয়ী করেই মাঠ ছাড়েন।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
