নেইমারকে ছাড়া জিততে পারছে না পিএসজি!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০১৯
নেইমারের সর্বশেষ চোটের পর তাকে ছাড়া গতকালই প্রথম বড় ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। নেইমারকে ছাড়া বড় ম্যাচগুলোতে পিএসজি কেমন খেলে, তা দেখার অপেক্ষায় থাকা ফুটবল ভক্তদের হতাশ করে ২-১ গোলে লিওঁর কাছে হেরেছে তারা।
গত মাসের শেষ দিকে ফরাসি কাপে এক ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে নেমে পায়ের চোটে পড়েছিলেন নেইমার। জানা গেছে, দশ সপ্তাহ মাঠে বাইরে কাটাতে হবে তাকে। নেইমারকে ছাড়া কীভাবে খেলবে পিএসজি, এই দুশ্চিন্তায় যারা ছিলেন, তাদের কপালে চিন্তার ভাঁজ গতকাল আরেকটু বাড়িয়েছেন এমবাপ্পে-কাভানিরা। লিওঁর সঙ্গে হেরে এই মৌসুমে লিগে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
লিওঁর মাঠে খেলতে গিয়ে গতকাল সাত মিনিটেই আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৩ মিনিটে লিওঁর হয়ে ফরাসি স্ট্রাইকার মুসা দেম্বেলে গোলটা পরিশোধ করে দেন। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় পিএসজির ব্রাজিলিয়ান সেন্টারব্যাক থিয়াগো সিলভা দেম্বেলেকে ডিবক্সের মধ্যে ফাউল করে বসলে পেনাল্টি পায় লিওঁ। সেই পেনাল্টি থেকে গোল করে এই মৌসুমে পিএসজিকে লিগে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ দেন ফরাসি মিডফিল্ডার নাবিল ফেকির। নেইমারহীন পিএসজিকে পেয়ে একদম তাল মিলিয়ে লড়েছে লিওঁ। গোল করার জন্য পিএসজি যেখানে শট নিয়েছে ১৬ বার, লিওঁ নিয়েছে ১৪ বার। গোলমুখ শট পিএসজির ৯টা থাকলেও, লিওঁর ছিল দশটা।
ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় এখনো শীর্ষে আছে নেইমার-কাভানি-এমবাপ্পেদের দল। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে দশ পয়েন্টে এগিয়ে তারা। পিএসজির চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে লিওঁ আছে তৃতীয় স্থানে।
নেইমারের অভাব কি তাহলে অনুভব করছে পিএসজি? জার্মান কোচ টমাস টুখেল মানতে চাইলেন না সেটা, ‘আমার মনে হয় না আমরা নেইমারকে মিস করেছি। তবেও এটাও সত্যি কথা দ্বিতীয় নেইমার বা দ্বিতীয় ভেরাত্তি (ইতালিয়ান মিডফিল্ডার) কে পাওয়া সম্ভব না। বেশ কিছু সুযোগ পেয়েছিলাম আমরা গোল করার, যা আমরা কাজে লাগাতে পারিনি। ওদিকে লিওঁ তাদের সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পেরেছে। প্রথমে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি আমরা, যার মাশুল আমাদের দিতে হয়েছে ম্যাচশেষে।’
মোটামুটি মাস দুয়েক মাঠে নামতে পারবেন না নেইমার। ফলে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দুটোতে পাওয়া যাবে না তাকে। নেইমারহীন পিএসজি চ্যাম্পিয়নস লিগে কত দূর যেতে পারে, এখন দেখার বিষয় সেটাই।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
