নুরুল হক সাহিত্য পুরস্কার পেলেন আনিসুল হক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
এ বছর ‘অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার’ পেলেন কথাশিল্পী ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় সুধীজন পাঠাগার ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট ও পুরস্কারের এক লাখ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের গ্রন্থাগারিক অধ্যাপক এস এম জাবেদ আহমদ।
পুরস্কার গ্রহণ করে আনিসুল হক বলেন, ‘সুধীজন পাঠাগার দেশের বৃহৎ বেসরকারি পাঠাগার। এমন সুন্দর পাঠাগার কোথাও দেখিনি।’ তিনি বলেন, ‘এই পাঠাগারে বই পৌঁছে দেন, পাঠক সৃষ্টি করেন এবং পাঠকের হৃদয়কে আলোকিত করেন। এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না। এখানে নানা ধরনের বৃত্তি দেওয়া হচ্ছে। বাচ্চারা বৃত্তি পেল, এর চাইতে ভালো বিনিয়োগ আর কী হতে পারে; যখন আমরা মানুষের হৃদয়কে, মানুষের মননকে, বিদ্যাবুদ্ধিকে পৃষ্ঠপোষকতা করি। এই ছেলেমেয়েদের অনেকেই বড় হবে। আমরা জানি না তারা কত বড় হবে। মানুষের মধ্যে অপরিসীম ও অপার সম্ভাবনা আছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘বেশি করে বই পড়বে। বেশি করে খেলাধুলা করবে। আর বেশি করে সংস্কৃতির চর্চা করবে। আমাদের রেজাল্ট ভালো লাগবে। শুধু রেজাল্ট ভালো দিয়ে হয় না। এর বাইরে সংস্কৃতির চর্চা করতে হয় এবং প্রচুর বই পড়তে হয়।’
অনুষ্ঠানের প্রধান অতিথি জাবেদ আহমদ বলেন, ‘জীবনে বড় হওয়া খুব কষ্টকর। জীবনে বড় কিছু হতে হলে অনেক কষ্ট করতে হবে। তোমরা যদি ওই কষ্ট করতে পারো, তাহলে জীবন তোমাদের অনেক কিছু দেবে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যে বৃত্তি ও পুরস্কার পেয়েছ, এটা তোমাদের জীবনে শুরু। এটাকে ধরে রাখতে হবে। এটাকে ধরে রেখেই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
একই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি প্রদান এবং অভিভাবকদের ক্রেস্ট ও বই প্রদান করা হয়। পাঠাগারের পরিচালক কাসেম জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক সদস্য আক্তারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনু সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সহকারী পরিচালক ফাহমিদা সনি।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিত রচনা প্রতিযোগিতার পুরস্কার ও বৃত্তি প্রদান করেন অতিথিরা। এ ছাড়া অভিভাবকদের ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ আজাদের মাকে নিয়ে আনিসুল হকের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
