নীল জিন্সের অজানা তথ্য
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯
জিন্স শব্দটির ব্যবহার শুরু হয় ১৮০০ সালের দিকে। পাজামা বানানোর তির্যক সেলাই করা কাপড়কে বলা হতো জিন্স। কিন্তু টেক্সটাইলগুলোতে যে পোশাক বানানোর জন্যে এই কাপড় ব্যবহৃত হতো তা মিশিয়ে ফেলে। নীল জিন্স, যেটি এখন ডেনিম নামে পরিচিত তা মূলত এই ফেব্রিক দিয়ে ফ্রান্সের নিম শহরে তৈরি হতো। ডেনিম নামটি ফ্রান্সের টেক্সটাইলের ইংরেজিকরণের মাধ্যমে এসেছে, নাকি ইতোমধ্যে থাকা কোনো ইংরেজ পণ্যের প্রতিপত্তি বাড়াতে দেয়া হয়েছে তা নিয়ে এখন বিতর্ক রয়েছে।
বিংশ শতাব্দী নাগাদ, জিন্স শব্দটি নানা প্রকার কটন এবং আটপৌরে ডেনিম পাজামাকে বোঝাতে ব্যবহার করা শুরু হয়। জানা যায়, ক্ল্যাসিক জিন্স তৈরি হতো বেগুনি নীল বর্ণের রঙ করা ডেনিম ব্যবহার করে। এতে থাকতো পকেট এবং গঠন হতো বলিষ্ঠ, যা শারীরিক পরিশ্রমের কাজ করার মত উপযোগী পোশাক। ১৮৭৩ সালে এই জিন্সের প্যাটেন্ট করেন জ্যাকব ডেভিস, যিনি ছিলেন একজন দর্জি এবং লেভি স্ট্রাউস, যিনি স্যান ফ্রান্সিস্কোর একটি পাইকারি ফেব্রিকের দোকানের মালিক। তামার পিন দিয়ে তৈরি রিভেট বোতামগুলো কর্মীদের প্রশংসা কুড়োয়। কারণ, তাদের কাজের মধ্যে মাঝে মাঝেই পকেট ছিঁড়ে যেতো।
শুরুতে ডেভিস এবং লেভি দুই ধরনের জিন্স বানাতেন। একটি বাদামী এবং অন্যটি নীল। ১৮৯০ সালে ডেনিম ৫০১ নামে একটি নতুন নীল রঙের ডিজাইন বাজারে ছাড়ার মাধ্যমে এটি অনেক জনপ্রিয়তা অর্জন করে। আর এখনকার জিন্স প্যান্টগুলোতে যে বেল্ট লুপ বা ফাঁদ দেখা যায়, সেটি প্রথম ১৯২২ সালে যুক্ত হয়। এছাড়াও বর্তমানে যে চেইন জিপারগুলো দেখি সেটি ব্যবহার শুরু হয় ১৯৫৪ সালে। শুরুতে শুধু ডেভিস এবং লেভি এই জিন্স বানাতে পারতো। কিন্তু, ১৮৯০ সালে তাদের প্যাটেন্টের মেয়াদ শেষ হয়। ফলে, অন্যান্য প্রস্তুতকারকরাও জিন্স উৎপাদন শুরু করেন।
পর্যায়ক্রমে ১৮৯৫ সালে অশকোশ বি’গশ, ১৯০৪-এ ব্লু বেল এবং ১৯১১ সালে লী মারকেন্টাইল জিন্সের বাজারে প্রবেশ করে। প্রথম বিশ্বযুদ্ধে লী এর বানান জিন্সগুলোকে যুদ্ধের কর্মীদের জন্যে আদর্শ মানা হতো। ১৯২০ এবং ’৩০ এর দশকে হলিউড জিন্সের সমাদর আরো বাড়াতে সহায়তা করে। জন ওয়েন কিংবা গ্যারি কুপারের মত অভিনেতাদের করা সুদর্শন কাউবয় চরিত্রগুলো জিন্স ব্যবহার করায়, জনসাধারণের কাছে জনপ্রিয়তা বাড়ে জিন্সের। জিঞ্জার রোজারস এবং ক্যারোল লমবার্ড এর মত নায়িকারা জিন্স পরিধানের প্রচারনার ছবিতে অংশ নিলে, নারীদের মধ্যেই এটি জনপ্রিয় হওয়া শুরু করে। মারলন ব্র্যান্ডো আর জেমস ডিন ডেনিমকে যৌন আবেদনময় এবং “কুউল” হিসেবে পরিচিত করতে সক্ষম হন।
১৯৬০ এবং ১৯৭০ এর শুরুর দিকে হিপ্পি ও যুদ্ধ বিরোধীরা জিন্স পড়া শুরু করে। এর মাধ্যমে তারা শ্রমিকশ্রেণীর প্রতি তাদের সমর্থন প্রকাশ করে। সমসাময়িক কালে, নারীবাদীরা নীল জিন্স পরিধান শুরু করে লিঙ্গসমতার বহিঃপ্রকাশ হিসেবে। ১৯৬০ সাল নাগাদ জিন্স একটি সংস্কৃতি বিরোধী এবং প্রতিবাদের চিহ্ন হিসেবে পরিচিত হতে শুরু করে। কিছু কলেজ বিশ্ববিদ্যালয় আবার জিন্সকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু, এতে জিন্সের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। সত্তর এবং আশির দশকে জিন্স একটি ফ্যাশনের প্রতীক হিসেবে বিকাশ পাওয়া শুরু করে। ফিউরুচি বুফালো ৭০ জিন্সগুলো ছিল আঁটসাঁট, কালো, দামী এবং ক্রয় দুঃসাধ্য। এক কথায়, তরুন জনগোষ্ঠীর পছন্দের ম্লান জিন্সের একেবারে বিপরীত।
নব্বই এর দশক থেকে বিভিন্ন ফ্যাশন হাউজ যেমন ভারসেস, ডলচে এন্ড গ্যাবানা এবং ডিওর, জিন্সের বাজারে প্রবেশ করে। দশকজুড়ে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জিন্স জনপ্রিয় হয়। ৯০ দশকের প্রাক্কালে, ঢোলা, ঝুলে থাকা, থলে আকৃতির জিন্সগুলো হিপ-হপ শৈলীর অংশ হয়। পপ-স্টারদের প্রিয় ছিল ডিসেলের জুলপি যুক্ত জিন্সগুলো। ধনী ভক্তরা ভিন্টেজ লেভিস জিন্সের জন্য অনেক অর্থ খরচ করতো। এছাড়াও জাপানী হাতে রঙ করা জিন্স গুলোও ছিল উচ্চমূল্যের।
বর্তমানে, সব বিলাসী পণ্য নির্মাতারাই জিন্স তৈরি করছে। সস্তা থেকে দামী, সকল মূল্যশ্রেণীতেই এখন পাওয়া যায় জিন্স বা ডেনিম। নানা ধরনের ডেনিম রয়েছে বাজারে- ঢোলা, আঁটসাঁট, হালকা, কালো, রঙ্গিন আরো নানা প্রকারের। ফরাসী ফ্যাশন ডিজাইনার ইভেস সেইন্ট লরেন্ট ১৯৮৩ সালের নভেম্বরে নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মাঝেমাঝেই বলি, আমি যদি নীল জিন্স আবিষ্কার করতাম! কারণ, এতে আছে অভিব্যক্তি, বিনয়, যৌন আকাঙ্ক্ষা এবং সরলতা। আর এগুলোই আমি, নিজ পোশাকের মধ্যে আশা করি’।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
