নিজ হাত কেটে প্রেমিকাকে সিঁদুর পড়ালেন, অতঃপর হত্যা!
প্রকাশিত: ২২ জুলাই ২০১৯
এ ঘটনা যেন রোমাঞ্চকর প্রেমের সিনেমাকেও হার মানায়। নিজ হাত কেটেই রক্ত দিয়ে প্রেমিকার সিথিতে সিঁদুর পরালেন প্রেমিক। দুজনে মিলে তুললেন সেলফিও। এরপর প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করলেন। অবশেষে নিজেও ঘরের সিলিং ফ্যানে ঝুলে পড়লেন!
শুক্রবার এই অভিনব হত্যা ও আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ এলাকায়। এই ঘটনার প্রেমিকের নাম অরুণ গুপ্ত, প্রেমিকা প্রতিভা প্রসাদ।
জানা গেছে, উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা অরুণের বয়স ২১। বছরখানেক আগে মুম্বাইয়ের ঘাটকোপারের বাসিন্দা প্রতিভার সঙ্গে ফেসবুকে প্রথম পরিচয় হয় তার।
পুলিশ জানিয়েছে, ঘটনার আগের দিন বারাণসী যাওয়ার কথা বলে অরুন বাড়ি থেকে বের হন। কিন্তু সেখানে না গিয়ে চলে যান মুম্বাইয়ে। বাড়ি থেকে ডেকে নেন প্রেমিকাকে। এরপর দুজন মিলে মহারাষ্ট্রের কল্যাণ এলাকায় যান। সেখানে একটা গেস্ট হাউসে রুম বুক করেন। আর সেখানেই এই কাণ্ড ঘটায় অরুণ।
গেস্ট হাউসের কর্মীদের বরাতে পুলিশ জানায়, প্রেমিক যুগল ওই দিন দুপুর দেড়টা নাগাদ চেক ইন করে। এরপর থেকে তাদের আর ঘরের বাইরে দেখা যায়নি। সন্ধ্যার দিকে একবার শুধু পানির জন্য ডাকেন অরুণ।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ গেস্ট হাউসের এক কর্মী রাতের খাবারের জন্য অরুণদের ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে গেস্ট হাউস কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানান।
পরে পুলিশ এসে দরজা ভাঙলে বিছানার উপর প্রতিভার মরদেহ পড়ে থাকতে দেখেন। আর তার উপরই সিলিং ফ্যানে ঝুলছিল অরুণ। পুলিশ ওই ঘর থেকে একটা রক্তমাখা ব্লেড উদ্ধার করেছে।
তবে অরুণ কী কারণে প্রেমিকাকে খুন করলেন এবং নিজে আত্মহত্যা করলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, আজমগড়ে নিজের বাড়িতে প্রতিভাকে নিয়ে যেতে চেয়েছিলেন অরুণ। কিন্তু প্রতিভা তাতে রাজি না হওয়ায় তিনি তাকে গলাটিপে হত্যা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
