নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬
নিউইয়র্কের বাইতুল মামুর নর্থ আমেরিকান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার) নিউইয়র্ক নর্থ ও সাউথ জোনের জনশক্তিদের নিয়ে আয়োজিত অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ’ (কৃতজ্ঞতায় মধ্যাহ্নভোজ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এসব কথা বলেন। ইমাম দেলোয়ার হোসাইন গত রোববার বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও অন্যতম মাধ্যম। দুর্যোগকবলিত, ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে তারা ‘আকাবার পথ’ হিসেবে উল্লেখ করে বলেন, এই পথে অবিচল থাকতে পারলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতই হবে মানুষের চূড়ান্ত ঠিকানা।
নাহারের প্রেসিডেন্ট ডা.আতাউল হক ওসমানীর সভাপতিত্বে এবং নাহারের পরিচালক দেলোয়ার হোসাইন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইমাম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাহারের স্বপ্নোদ্রষ্ট আবু আহমেদ নুরুজ্জামান ও মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী।এছাড়া বক্তব্য রাখেন, মুনার নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, নাহারের সাউথ জোনের পরিচালক আব্দুস সাত্তার, নর্থ জোনের পরিচালক এডভোকেট আবুল হাশেম প্রমুখ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তানভীর আহমেদ।
ইমাম দেলোয়ার হোসাইন পবিত্র কুরআনের সূরা আল-বালাদের কয়েকটি আয়াত তেলাওয়াত করে ‘আকাবা’ ও ‘মারহামাহ’-এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন,‘আকাবা’ হলো জান্নাতের পথে এগিয়ে যাওয়ার কঠিন পথ। আর এই পথে যেতে হলে মানবতার পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষকে সাহায্য করতে হবে এবং দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, মানুষ যদি আকাবার এই পথে অটুট থাকতে পারে, তাহলে জান্নাতই হবে তার ঠিকানা। এ সময় তিনি ‘মারহামাহ’ বা পরস্পরের প্রতি দয়া ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে সাহাবায়ে কেরামের জীবন থেকে মুহাজির ও আনসারদের পারস্পরিক সহযোগিতার উদাহরণ তুলে ধরেন।
ইমাম দেলোয়ার হোসাইন বলেন, যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক মুসলিম বসবাস করেন। তাদের প্রত্যেকের কাছে মানবতার সেবার আহ্বান পৌঁছে দিতে হবে। সবাই সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মানবকল্যাণে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করলে ছোট ছোট উদ্যোগ একসময় একটি বিশাল মহিরুহে পরিণত হতে পারে।’
আবু আহমেদ নুরুজ্জামান বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক দূর এগিয়েছি। আপনাদের সহযোগিতার কারণেই আজ আমরা এ পর্যায়ে পৌঁছেছি।’ তিনি বলেন, নাহারের স্বপ্ন একটি আন্তর্জাতিক মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলা, যা রেড ক্রিসেন্টের মতো বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিশ্বের এক প্রান্তে শিশুরা খাবারের অভাবে কষ্ট পাচ্ছে, অথচ আমেরিকার শিশুরা আনন্দে আপেল ছুড়ে খেলছে। এই বৈষম্য দূর করতে মানবতার সেবায় আমাদের আরও ব্যাপকভাবে এগিয়ে যেতে হবে। কমিউনিটির প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। শুধু মুসলমান নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য নাহার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আরমান চৌধুরী বলেন, ‘নাহার কোনো রাজনৈতিক দল নয়; এটি মানবতার জন্য কাজ করে।’ তিনি বলেন, বিদেশে কর্মরত অনেক মানুষ মানবতার কাজে সহযোগিতা করতে আগ্রহী। তবে তাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে হবে। মানুষের দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই নাহারের কর্মীরা কাজ করছেন।
তিনি বলেন, নাহারের কর্মীদের চরিত্র, আচরণ ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে অনেক মানুষ ইসলামের সৌন্দর্য্য সম্পর্কে জানতে পারছেন। আন্তর্জাতিক অঙ্গনে নাহারের কার্যক্রম আরও বিস্তুৃত করতে হলে সবাইকে মানুষের কাছে পৌঁছাতে হবে। তিনি বলেন, নাহারের সঙ্গে যারা কাজ করছেন তারা কেউ ব্যক্তিগত পারিশ্রমিক নিচ্ছেন না; মানবতার কল্যাণেই তারা কাজ করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে নাহারের প্রেসিডেন্ট ডা. আতাউল হক ওসমানী বলেন, গাজা, বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, সুদানসহ আফ্রিকার বিভিন্ন মুসলিম প্রধান দেশে নাহারের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভূমিকম্প, বন্যা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন মানবিক খাতে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি এতিম শিশুদের শিক্ষা ও খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অর্থের সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মানবতার পাশে আরও ব্যাপকভাবে দাঁড়াতে হলে আমাদের আরও অর্থের প্রয়োজন। বিশেষ করে সুদান ও সোমালিয়ায় খাদ্যসংকটে থাকা শিশুদের জন্য আরও বড় পরিসরে সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
