নিউইয়র্কে ঈদুল ফিতর উদযাপিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৫
জ্যামাইকায় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ৩০ মার্চ। জ্যামাইকায় খোলা মাঠে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করেন। জ্যামাইকা মুসলিম সেন্টার জেএমসি’র উদ্যোগে এই বৃহৎ জামাতের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদে ও ঈদগাহের খোলা মাঠ, পার্কে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ঠান্ডা বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে। তাদের হাতে ছিল জায়নামাজ আর মুখে তাকবির। সব বয়সীদের আগমণে মুখর হয়ে উঠে ঈদগা ও মসজিদের আঙ্গিনা। বাবা ও বড়দের হাত ধরে ছোটরাও অংশ নেয় ঈদের নামাজে। নামাজ শেষে পরস্পর কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এছাড়া রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সামনের দিনেও চলবার আহবান জানানো হয় খুতবার বয়ানে। জামাতে উপস্থিত মুসল্লিসহ বিশ্ব মানবতা তথা ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের দিন সাপ্তাহিক ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। ফলে মুসলিম আমেরিকানসহ প্রবাসী বাংলাদেশিরা মনখুলে ঈদের আনন্দ উপভোগ করেন। ঈদে আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ। স্বজনদের সঙ্গে ঈদের জামাতের অংশ নেয়ার পাশাপাশি অনেকেই আত্মীয়স্বজনদের বাসায়ও বেড়াতে যান।
ঈদের অধিকাংশ জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হয়। যদিও বৃষ্টির আশঙ্কা থাকায় মসজিদ বা ছাদের নিচেও বিকল্প জামাতের আয়োজনও ছিল। নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, সাউথ জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, ওজোন পার্ক, চার্চ ম্যাকডোনাল্ড, বাফেলো এলকায় বড়-বড় শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া অন্যান্য স্টেট যেমন- নিউজার্সি, ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বাংলাদেশি বাস করে এমন এলকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রসপেক্ট পার্ক ঈদগাহ, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল কুবা ইসলামিক সেন্টার (সাউথ জ্যামাইকা), মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, জ্যামাইকা আফতাব মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারমহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা জায়গায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়।
এবছরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকায়। প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার কর্তৃক স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি ও নামাজের পর মোনাজাত পরিচালনা করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। খুৎবা পাঠ করেন জেএমসির ইমাম শামসে আলী।
নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টেট সিনেটর জন লু, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিণ ও জোহরান মামদানী, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, বাংলাদেশী-আমেরিকান জাজ সোমা সাঈদ, জেএমসি’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ডা. নাজমুল এইচ আলম, সভাপতি ডা. মোহাম্মদ এম রহমান তুহিন, জেএমসি’র সাধারণ সম্পাদক আফতাব মান্নান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
জ্যামাইকার দারুস সালাম মসজিদে চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আবুল মুকিত। দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা মাহমুদ, ৩য় জামাতে হাফেজ আশরাফ আহমেদ এবং ৪র্থ জামাতের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আলী।
জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের চারটি জামাত সকাল ৭, ৮, ৯ এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাতে দেড় হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের উপর খোলা রাস্তায় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মওলানা লুৎফুর রহমান চৌধুরী। মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি শাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক আমীর হোসেন।
মোহাম্মদী সেন্টারের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় শুরু হয়ে প্রতি ঘণ্টায় অনুষ্ঠিত হওয়া এসব ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ কারী মুসতানজিদ বিল্লাহ রাব্বানী, হাফেজ মুসতাঈন বিল্লাহ রাব্বানী, শাইখ কারী আবু খায়ের, শায়েখ মাওলানা হাফেজ আতীকুল্লাহ বদরপুরী ও শায়খ হাফেজ কারি আলম কাবাবিশী। সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদগাহর প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম।
মুনা সেন্টার অব আমেরিকার উদ্যোগে ওজনপার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ নিজস্ব ভবনে ঈদের জামাতে প্রায় দুই হাজার মুসল্লি অংশ নেন। এতে ইমামতি করেন মওলানা আবু উবায়দা। নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রুকলীন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গাঞ্জালা।
মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস (মসজিদ নামিরাহ) আয়োজিত সেন্টারের পাশে নিজস্ব জায়গায় খোলা আকাশে নিচে অনুষ্ঠিত ঈদের নামাজের ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওলিউর রহমান সিরাজী।
নিউইয়র্কের হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়।
আমেরিকান ইসলামিক সেন্টারের উদ্যোগে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়ে প্রতিঘণ্টায় পরবর্তী জামাত অনুষ্ঠিত হয়।
সাউথ জ্যামাইকায় আল কুবা ইসলামিক সেন্টাররে উদ্যোগে পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আরাফাত রহমান।
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের নিকটবর্তী খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের বিশাল দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়।
ফুলতলী জামে মসজিদের উদ্যোগে স্থানীয় স্কুল ইয়ার্ডে ঈদ জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলীম।
আল ফোরকান জামে মসজিদের দুটি জামাতে ইমামতি করেন মাওলানা জাকারিয়া বককর ও মাওলানা মাহমুদুল হাসান।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে স্থানীয় ওভাল পার্কের খোলা মাঠে সকাল ৯ টায় বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী।
ওজোনপার্কের সিটিলাইন ফরবেল স্টিটের ওপর মসজিদ আল আমানের উদ্যোগে দুদিনে দুটি জামাত অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ রোববার ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা রশিদ জামিল। ৩১ মার্চ অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন শায়েখ আহমদুল হক।
এদিকে ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এই ধারণা থেকে ৩১ মার্চ সোমবার কিছু এলকায় ঈদের নামাজ আদায় করা হয়।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
