নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এর নিরাপত্তা ত্রুটি নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রভাবশালী মার্কিন picসংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বেশ কয়েকজন সাংবাদিককে সমন জারি করেছে ট্রাম্প প্রশাসন।
দেশটির বিচার বিভাগ থেকে পাঠানো এই রাজকীয় বা আইনি নির্দেশের আওতায় সাংবাদিকদের একটি ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ফেডারেল এজেন্টরা কয়েকজন সাংবাদিকের বাড়িতে গিয়ে সশরীরে এই সমন পৌঁছে দেন।
খবরে বলা হয়, সমন পাওয়া সাংবাদিকদের মধ্যে নিউইয়র্ক টাইমসের জুলিয়ান ই. বার্নস, এরিক লিপটন, টাইলার পেজার এবং এরিক শমিটের মতো প্রথিতযশা সাংবাদিকরা রয়েছেন। তাদের আগামী বুধবার (১৫ জুলাই) ম্যানহাটনের ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে উপস্থিত হতে বলা হয়েছে।
সম্প্রতি কাতার সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ৪০০ মিলিয়ন ডলার মূল্যের নতুন এয়ারফোর্স ওয়ান বিমানটি নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ঐ প্রতিবেদনে বলা হয়, নতুন এই বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাসহ অন্যান্য এমন কিছু অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তির ঘাটতি রয়েছে, যা পূর্ববর্তী পুরনো মডেলের বিমানগুলোতে সচরাচর থাকে।
নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন সিক্রেট সার্ভিস প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন বিমানের পরিবর্তে পুরনো মডেলে যাতায়াত করার পরামর্শ দেয়। সম্প্রতি তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে ফেরার পথে ট্রাম্প নতুন বিমানটি বাদ দিয়ে পুরনো এয়ারফোর্স ওয়ানে করে ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে অবতরণ করেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে বিমানের নিরাপত্তা ত্রুটির কথা অস্বীকার করে বলা হয়েছে, বিমানটি সম্পূর্ণ অত্যাধুনিক এবং সেখানে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত সংগঠনগুলো। নিউইয়র্ক টাইমসের আইনজীবী ডেভিড ম্যাকক্রো এক বিবৃতিতে বলেছেন, সংবাদ প্রতিবেদকদের দরজায় ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার এজেন্টদের এমন উপস্থিতি আমেরিকার সংবিধান এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী যে কোনো নাগরিকের বিবেককে নাড়া দেবে।
এছাড়া ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল প্রেস ক্লাব একে স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে অনতিবিলম্বে এই সমন প্রত্যাহারের দাবি জানিয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে দ্য ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকদের বিরুদ্ধেও একই ধরনের সমন জারি করেছিল মার্কিন বিচার বিভাগ।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
