নিউইয়র্ক ছাড়ছে মানুষ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪
আগামী ১ দশকে জনসংখ্যা অর্ধেকে নামার আশঙ্কা
আগামী এক দশকে নিউইয়র্কের জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের আশংকার কারণ, বিপুল সংখ্যায় নিউইয়র্কারদের এই নগরী ত্যাগ। গত দুই বছরে ৭ লাখ নিউইয়র্কার বিভিন্ন কারণে নিউইয়র্ক স্টেট ত্যাগ করেছেন। যার বড় একটি অংশ ছেলেমেয়েদের উন্নত শিক্ষার পরিবেশের চিন্তা করে অন্য স্টেটে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
করোনার পর ২০২২ ও ২০২৩ সালে বিপুল সংখ্যক মানুষ নিউইয়র্ক ত্যাগ করেছেন। করোনার সংক্রমণে নিউইয়র্ক সিটিতে এককভাবে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। যার সংখ্যা ছিল প্রায় ২৩ হাজার। আর করোনায় আক্রান্ত হয়েছিল ২ লাখের উপরে। যা যুক্তরাষ্ট্রের অন্য যে কোন শহরের চেয়ে সর্বোচ্চ। করোনার আক্রমণে নিউইয়র্কবাসীদের মধ্যে এক ধরনের আতংক তৈরি হয়েছিল। এ কারণে করোনার পরপরই হাজার হাজার মানুষ নিউইয়র্ক ত্যাগ করে।
তবে এখনকার অবস্থা ভিন্ন। এখন সাধারণ মানুষ করোনার চেয়েও যে বিষয়টিকে ভযাবহ বলে মনে করছে তা হলো আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ও এই শহরে বসবাসের অনুপযুক্ত পরিবেশ। দিনে-রাতে বিভিন্ন নেবারহুডগুলোতে চলছে অস্ত্রের মহড়া। প্রতিদিনই ছোটবড় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, সাবওয়ে ট্রেনের ভেতরে ও প্লাটফর্মে চলছে গুলিগোলা। ঝরছে রক্ত। পর্যটকদের প্রিয় শহর ম্যানহাটান অনিয়ন্ত্রিত মাইগ্রান্টস ও হোমলেসদের কারণে নোংরা ও দূর্গন্ধময় হয়ে উঠেছে। সর্বশেষ পরিসংখান অনুসারে সিটিতে ২০১৯ সালের আগের তুলনায় এখন আর অর্ধেক পর্যটকও আসছে না।
নন প্রোফিট ‘থিংক ট্যাংকস’ প্যানডামিকের পর প্রথম এই ধরনের একটি আশংকাজনক তথ্য প্রকাশ করেছে। গত মঙ্গলবার প্রকাশিত তাদের জরিপে দেখানো হয়েছে ৬ বছর আগের তুলনায় নগরীতে অপরাধ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। শতকরা ৫৮ ভাগ মানুষ জরিপে অংশ নিয়ে বলেছেন, ২০২৮ সালের পর তারা নিউইয়র্কে থাকবেন কিনা ভেবে দেখবেন। সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠছে অবসরে যাওয়া নিউইয়র্কারদের মধ্যে। একসময় তাদের কাছে নিউইয়র্ক সিটি ছিল স্বপ্নের নগরী। হাত বাড়ালেই তারা সব কিছু পেতেন। বাসা থেকে বেরুলেই বাস, ট্রেন ও ট্যাক্সি। প্রতিটি মোড়ে মোড়ে গ্রোসারী স্টোর। এ সব কারণে বয়স্ক আমেরিকানদের কাছে নিউইয়র্ক সিটিই ছিল পয়লা নম্বরের পছন্দের। এখন তাদের চিন্তা-ভাবনার পরিবর্তন ঘটছে। রাস্তায় বেরুলেই তারা ছিনতাই এর মুখোমুখি হচ্ছেন। তাদেরকে সহায়তার পরিবর্তে স্বর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। পেনশনে যাবার আগ থেকেই নিউইয়র্কারদের বড় একটি অংশ ফ্লোরিডা, টেক্সাস কিংবা আরিজোনার দিকে চলে যাওয়িার পরিকল্পনা করছেন। ট্যাক্স, আইনশৃংখলা ও নগরীর পরিবেশের কথা চিন্তা করে তারা নতুন নিবাসের চিন্তা করেন।
সিবিএন প্রকাশিত জরিপে অংশ নেয়া ৬ হাজার ৬০০ জনের অর্ধেকই মনে করেন সিটি এখন কারও জন্যই নিরাপদ নয়। সেটি হোক ট্রেন বা বাস কিংবা প্রকাশ্য দিবালোকের রাস্তা। সিটি মেয়র এরিক এডামস গত মঙ্গলবার এই জরিপ প্রসঙ্গে বলেছেন, ৮.৩ মিলিয়ন জনগোষ্ঠীর নানাজনের নানা মতামত থাকতে পারে। আমার ২ বছর ৩ মাসের শাসনামলে সিটির মানুষকে প্রাধান্য দিয়ে নানামুখি পরিকল্পনা গ্রহন করেছি। তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এ সিটিতে আসছেন সে হিসেবটি কেউ রাখেছেন না। বিগ আপেল আগামীতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
