নাগরিকত্ব পরীক্ষা আরো কঠিন হচ্ছে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এখন গ্রিন কার্ডধারীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার শর্ত আরো কঠিন করে তুলেছে। যার মধ্যে রয়েছে নাগরিকত্বের (ন্যাচারালাইজেশন) নাগরিক শিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও। গত ২১ অক্টোবর থেকে, যারা নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের আরো দীর্ঘ, জটিল এবং আংশিকভাবে বিষয়ভিত্তিক একটি নতুন নাগরিক শিক্ষা পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে যারা গত ২০ অক্টোবরের আগে আবেদন করেছেন, তারা আগের ২০০৮ সালের পরীক্ষাটি দিতে পারবেন।নতুন মৌখিক পরীক্ষায় ১২৮টি প্রশ্নের মধ্য থেকে ২০টি প্রশ্ন করা হবে। পরীক্ষায় পাস করতে হলে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হবে। ৯টি ভুল হলে পরীক্ষায় অকৃতকার্য গণ্য করা হবে।
অ্যাডভোকেসি অলাভজনক সংস্থা ন্যাশনাল পার্টনারশিপ ফর নিউ আমেরিকানস (এনপিএনএ) বলছে, নতুন এই পরীক্ষাটি আগের মতো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক নয়, বরং এতে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও নাগরিক জ্ঞান নিয়ে আরো বিস্তারিত প্রশ্ন রাখা হয়েছে। যা অনেক আবেদনকারীকে নাগরিকত্বের আবেদন থেকে নিরুৎসাহিত করতে পারে। এনপিএনএ’র নির্বাহী পরিচালক নিকোল মেলাকু বলেছেন, নতুন এই নাগরিকত্ব পরীক্ষা হচ্ছে পরিকল্পিতভাবে তৈরি করা আরেকটি প্রাতিষ্ঠানিক বাধাÑ শেখানোর জন্য নয়, বাদ দেয়ার জন্য, কোনো ব্যক্তির নাগরিক হওয়ার যোগ্যতা, তার অর্থনৈতিক সামর্থ্য, সাক্ষরতা, ঐতিহাসিক মতামত বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী পোস্ট করেÑ তার ওপর নির্ভর করা উচিত নয়। এনপিএনএ ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান ডিয়েগো ক্যাম্পাসের ইউএস ইমিগ্রেশন পলিসি সেন্টার-এর যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার পরিবর্তনের ফলে নাগরিকত্ব আবেদন বাতিলের হার প্রায় ২৪ শতাংশ বেড়েছে ট্রাম্প প্রশাসনের প্রথম ছয় মাসের তুলনায় বাইডেন প্রশাসনের শেষ ছয় মাসে।
অলাভজনক সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রক্রিয়াটি কঠিন করার ফলে আবেদন জমে থাকবে, এবং এতে নাগরিকত্ব প্রক্রিয়ার ব্যাকলগ আরো বাড়বে। বর্তমানে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়াকরণে গড়ে ৫.২ মাস থেকে বেড়ে ৭.৯ মাস লাগছে, এবং এই বিলম্ব আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেলাকু বলেন, আমরা যখন দেখি নাগরিকত্ব বাতিলের হার ২৪ শতাংশ বেড়েছে, প্রক্রিয়ার সময় দ্বিগুণ হচ্ছে, সরকার বন্ধ থাকার কারণে নাগরিকত্ব অনুষ্ঠানের বাতিল হচ্ছে, আর সারা দেশে অভিবাসী অধিকারকর্মীরা সতর্ক সংকেত দিচ্ছেন তখন বার্তাটা স্পষ্ট। আমরা আমাদের বৈধ অভিবাসন ব্যবস্থার ধ্বংস প্রত্যক্ষ করছি, যা পরিবারগুলিকে ক্ষতিগ্রস্ত করছে, সমাজকে দুর্বল করছে, এবং সেই গণতন্ত্রকেই দুর্বল করছে, যেটি এই পরীক্ষা উদযাপন করার দাবি করে।ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক দমননীতি গ্রহণের পাশাপাশি বৈধ অভিবাসনের পথও কঠোর করা হয়েছে নাগরিকত্ব আবেদন খতিয়ে দেখা, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং ভিসা ও নাগরিকত্বের শর্ত কঠোর করা হয়েছে।
নাগরিক শিক্ষা পরীক্ষায় মৌখিক অংশের এই পরিবর্তন শুধু শুরু হতে পারে। গত সেপ্টেম্বর মাসে, ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো অ্যাক্সিওস-কে বলেন, আগের পরীক্ষাটি ‘অত্যন্ত সহজ’ ছিল।তিনি আরো জানান, তিনি একটি রচনাভিত্তিক অংশ যোগ করার কথা ভাবছেন, যেখানে প্রশ্ন থাকবে যেমন ‘আমেরিকান হওয়া মানে কী?’ বা ‘আপনার প্রিয় প্রতিষ্ঠাতা পিতা কে ছিলেন?’গত সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রে মানবিক কারণে প্রবেশ করা অভিবাসীদের এখন থেকে ১ হাজার ডলারের ফি দিতে হবে।
ডিপার্টমেন্ট জানিয়েছে, এই ফি ‘দায়বদ্ধতা বাড়াতে’ এবং ‘অপব্যবহার রোধে’ কার্যকর হবে।এই ফি প্রতিবছর মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করা হবে এবং প্যারোল অনুমোদনের আগে এটি পরিশোধ বাধ্যতামূলক, যদিও আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হবে।
ঘোষণার সময় হোমল্যান্ড সিকিউরিটির সহকারী সচিব ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি ক্রিস্টি নোমের বৃহত্তর প্রচেষ্টার অংশ যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় ‘আইন ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা’ করার জন্য। ম্যাকলাফলিন বলেন, এই নতুন ফি কার্যকর করার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ও সেক্রেটারি নোম নিশ্চিত করছেন যে, যারা এখানে থাকতে চান, তাদেরও কিছু দায়িত্ব নিতে হবে এবং তারা যেন ব্যবস্থার সুযোগ না নেন। এই প্যারোল ফি ঘোষণা আমাদের অভিবাসন ব্যবস্থাকে রক্ষা করার এবং দেশে আইন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আরেকটি হাতিয়ার।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
