নলকূপ-ল্যাট্রিন পাচ্ছেন হাওরবাসী
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
হাওড় অঞ্চলে টেকসই পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা দিতে ৫ হাজার ৬৬১টি গভীর নলকূপ ও ৪ হাজার ১২৬টি ইম্প্রুভ ল্যাট্রিন স্থাপন করা হবে। নলকূপ স্থাপন ব্যয় ৫৬ কোটি ৬১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে একটি নলকূপে এক লাখ টাকা খরচ পড়বে। অন্যদিকে ল্যাট্রিন স্থাপনে মোট ধরা হয়েছে ২০৬ কোটি ৩০ লাখ টাকা। ফলে প্রতিটা সাধারণ মানের ল্যাট্রিন নির্মাণে ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ টাকা।
উত্তরবঙ্গে দেড়শ থেকে ২০০ ফুট গভীরতায় সুপেয় পানি পাওয়া যায় অন্যদিকে বরিশালে এক থেকে দেড় হাজার হাজার ফুট গভীরতায় সুপেয় পানি মেলে। তবে হাওর অঞ্চলের ৭০০ থেকে ৮০০ ফুট গভীরতায় মিলবে সুপেয় পানি।
হাওর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর বন্যাজনিত ক্ষয়ক্ষতি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে জনস্বাস্থ্য নিম্নমানের। তাদের স্বাস্থ্যগত সমস্যার অন্যতম কারণ হলো বিশুদ্ধ সুপেয় পানির অভাব এবং স্যানিটেশনের তীব্র সংকট। পাশাপাশি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ১০ ভাগ মানুষের নিরাপদ পানি সম্পর্কে কোনো ধারণা নাই। হাওর মহাপরিকল্পনা অনুযায়ী ৫০ ভাগ গৃহস্থালী কাজের জন্য পার্শ্ববর্তী পুকুর বা নদীর উপর নির্ভর করতে হয়। স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কাজগুলো বাস্তবায়ন করবে।
ডিপিএইচই সূত্র জানায়, সুপেয় পানির জন্য হাওর অঞ্চলে বিভিন্ন ধরনের উৎস রয়েছে। কিন্তু বন্যা অথবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে এসবের ৩০ ভাগ অকেজো হয়ে পড়ে। বর্তমানে হাওরে ৬০ হাজার ৪৮২টি উৎস চালু আছে। একটি চালু পানির উৎস থেকে ১১০ জন পানি সংগ্রহ করতে পারেন, যা প্রয়োজনের তুলনায় খুব কম। এই সমস্যা নিরসনেই নলকূপ নির্মাণ করা হবে।
দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় হাওরে স্যানিটেশন সংকট অন্যতম সমস্যা। বর্তমানে মাত্র ৪৪ ভাগ মানুষ স্যানিটেশন সুবিধার আওতায়। সুরকি, খোয়া অথবা শুধু ইট দিয়ে তৈরি ল্যাট্রিন। এ সমস্ত ল্যাট্রিন বছরে ৬ থেকে ৭ মাস পানিতে ডুবে থাকে। ফলে দ্রুত এসব ল্যাট্রিন অকেজো হয়ে পড়ে। বাকি জনগোষ্ঠী এই সুবিধা থেকেও বঞ্চিত।
এছাড়া বেশকিছু হাওর অঞ্চলে এখনও খোলা ও ঝুলন্ত ল্যাট্রিন রয়েছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। বেশিরভাগ অঞ্চলে দরিদ্রতার কারণে ল্যাট্রিন নির্মাণ সম্ভব হয় না। এজন্য হাওরের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ল্যাট্রিন নির্মাণ করে দেবে সরকার।
‘হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থাপনা প্রবর্তন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ৫৮০ কোটি ৬৯ লাখ টাকা। চলতি সময় থেকে ২০২১ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৪০ ইউনিয়নের ৩৭৩টি হাওড় অঞ্চলে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় সাধারণ মানের ২২ হাজার ৬৪২টি নলকূপ, ৪৫৮টি পিট (স্ল্যাব কূপ) ল্যাট্রিন, দুটি গাড়ি, ২৭টি মোটরসাইকেল ও দু’টি স্পিডবোট কেনা হবে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব খাইরুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাওর অঞ্চলে সুপেয় পানি ও স্যানিটেশন অন্যতম সমস্যা। এই সমস্যা সমাধানে দেশের সমস্ত হাওরে সুপেয় পানি নিশ্চিত করতে নলকূপ স্থাপন করা হবে। এর পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা হবে। এসবের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে। সামাজিক প্রচারণার মাধ্যমে হাওর অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনের বিষয়ে স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানো হবে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
