নতুন বাংলাদেশে পুরোনো বাজেট
প্রকাশিত: ৩ জুন ২০২৫
চরম আর্থিক সংকট এবং বিশৃঙ্খলা সত্ত্বেও অতীতের সরকারের মতোই ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকার বিশাল আকারের বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যেখানে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের তেমন কোনো বিশদ পরিকল্পনার উল্লেখ নেই প্রস্তাবিত বাজেটে। যদিও বাজেট বক্তৃতার শিরোনাম দেওয়া হয়েছে ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
অতীতের সরকারগুলোও এ রকম বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে এসেছিল যুগ যুগ ধরে। অথচ প্রকৃত অর্থে সে সময়ে মানুষের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। বদলায়নি সমাজব্যবস্থা, উন্নয়ন হয়নি শিক্ষা ও স্বাস্থ্যের। কমেনি অনিয়ম-দুর্নীতিও। ফলে অন্তর্বর্তী সরকারের ঘোষিত বাজেটের মাধ্যমে দেশের মানুষের জীবনমানের তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অবশ্য এবার ধান, গম, আলু, পিঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল, কালো গোলমরিচ, দারচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়াপাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তবে এসব নিত্যপণ্যের ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের যে সিন্ডিকেট রয়েছে, তা ভাঙার কোনো কৌশল বাজেটে নেওয়া হয়নি।
একইভাবে মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, প্লাস্টিকের তৈরি জিনিসপত্র, এলপিজি সিলিন্ডার, চকলেটসহ আরও কিছু পণ্যে নতুন করে কর বাড়ানো হয়েছে। এতে শহর কিংবা গ্রামে বসবাসকারীদের জীবনযাত্রার ব্যয় বাড়বে। গতকাল বাংলাদেশ টেলিভিশনে দেওয়া বক্তৃতার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। তবে এবারের বাজেট বক্তৃতার পরিসর আগের তুলনায় অনেক ছোট। বর্তমান সরকার অরাজনৈতিক হওয়ায় নেই কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও।তবে বাজেটের আকার যা কমানো হয়েছে তা বাস্তবসম্মত নয় বলে মনে করেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এজন্য চলতি বাজেটে বিশাল আকারের ঘাটতি থাকা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের মতো বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে; যা অতীতের সরকারগুলোও এভাবেই দিয়ে এসেছিল। এ ছাড়া ২ লাখ ২৬ হাজার কোটি টাকার বিশাল ঘাটটি অর্থায়নে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হবে। আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত করবে।’ ডুবন্ত ব্যাংক ও সামগ্রিক আর্থিক খাতের সংস্কারে যেসব কার্যক্রম চলমান রয়েছে সেগুলো কবে নাগাদ শেষ হবে তারও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা জানানো হয়নি প্রস্তাবিত বাজেটে। ২০২৬ সালের নভেম্বরে স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ এলডিসি তালিকা থেকে বেরিয়ে যাবে। এর ফলে বৈশ্বিকভাবে রপ্তানির বাজারে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা হবে তারও কোনো নির্দেশনা নেই বাজেটে।
টানা কয়েক বছর ধরে দেশে মূল্যস্ফীতির চাপ ১০ শতাংশের কাছাকাছি। দুই মাস ধরে কিছুটা কমলেও এখনো সেটা ২ অঙ্কের ঘর ছুঁইছুঁই করছে। অথচ এক বছরের মধ্যে মূল্যস্ফীতির চাপ ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনার কথা বলা হয়েছে। অতীতের সরকার যেটা বছরের পর বছর বলে এসেছে কিন্তু বাস্তবে তা কমাতে পারেনি। আবার আর্থিক খাতের দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে এবার মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার কমিয়ে ৫ দশমিক ৫ শতাংশ অর্জিত হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে।
যদিও বিশ্বব্যাংক, আইএমএফ বলছে, আগামী বছর প্রবৃদ্ধি ৪ শতাংশের কম হবে। ব্যবসায় বিনিয়োগ চাঙা করতে না পারলে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। কেননা বিশাল আকারের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ১ লাখ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা; যা বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত করবে বলে মনে করেন মাহমুদ হাসান খান বাবু। এতে কর্মসংস্থান ও বিনিয়োগ কমে যাবে বলে তিনি মনে করেন।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি কম। তবে সংশোধিত বাজেটের চেয়ে ৪৪ হাজার কোটি টাকা বেশি। আর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা; যা চলতি অর্থবছরের চেয়ে ২৩ হাজার কোটি টাকা বেশি। আর সংশোধিত বাজেটের চেয়ে ৪৬ হাজার কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা; যা চলতি অর্থবছরের চেয়ে ১৯ হাজার কোটি বেশি।
আর সংশোধিত বাজেটের চেয়ে ৩৬ হাজার কোটি বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা; যা চলতি অর্থবছরের চেয়ে ৩৫ হাজার কোটি কম। আর সংশোধিত বাজেটের চেয়ে ১৪ হাজার কোটি বেশি। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা; যা জিডিপির ৩ শমকি ৬ শতাংশ এবং যা চলতি অর্থবছরের চেয়ে ৩০ হাজার কোটি বেশি। আর সংশোধিত বাজেটের সমান। ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ নেওয়া হবে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ৪ হাজার কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে ১২ হাজার ৫০০ কোটি টাকা। আর জিপিডির আকার ধরা হয়েছে ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৬ লাখ ৯১ হাজার ৮২৫ কোটি বেশি। আগামী অর্থবছরে দেশিবিদেশি ঋণ ও ঋণের সুদ বাবদ মোট ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ও ঋণের সুদ বাবদ যথাক্রমে ১৬ হাজার কোটি এবং ১ লাখ কোটি টাকা পরিশোধ করা হবে।
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এনবিআর খাত থেকে রাজস্ব ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। অথচ স্বাধীনতার পর থেকে কখনোই ৪ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। ফলে এত বড় লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং এবং অসম্ভব। রাজস্ব আদায় না হলে বাজেট বাস্তবায়নই সমস্যা হয়ে দাঁড়াবে। পরে বছর শেষে কাটছাঁট করতে হবে। দীর্ঘদিন ধরে করদাতার সংখ্যা বাড়ানোর বাগাড়ম্বর গল্প শুনিয়ে এসেছে অতীতের সরকার। কিন্তু কার্যকর পরিকল্পনা না থাকায় তা বাস্তবায়ন করতে পারেনি। এবারও একই রকমভাবে করদাতা বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করা হয়নি। বর্তমানে বাংলাদেশের কর জিডিপি রেশিও ৭ থেকে ৮ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে; যা দক্ষিণ এয়িশার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন।
সরকার এমন সময়ে বাজেট ঘোষণা করেছে যার এক বছরের মধ্যে একটি জাতীয় নির্বাচন হওয়ার কথা। এ নিয়ে রাজনৈতিক দলগুলো তোড়জোড়ও শুরু করেছে। রাজনৈতিক সরকারগুলোর আমলে ভোটারকে তুষ্ট করতে ভোটারবান্ধব বাজেটের দিকে সরকারের নজর থাকে বেশি। কিন্তু এবারের ঘোষিত বাজেটে এ ধরনের কোনো প্রকল্প নেই। আবার জনসাধারণকে স্বস্তি দিতে পারে এমন কোনো উদ্যোগও নেই। এবার কিছু নিত্যপণ্য আমদানিতে এলসিতে উৎসে কর কমানো হলেও এর সুফল ভোক্তাসাধারণ পাবে কি না নিশ্চয়তা নেই। কেননা ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘদিনের যে সিন্ডিকেট রয়েছে তা ভাঙার কোনো কৌশল বাজেটে নেওয়া হয়নি। অন্যদিকে শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য গণপরিবহনসহ বিভিন্ন খাতে করের বোঝা চাপানো হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপণ্যের ওপর; যার চূড়ান্ত প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর।
এদিকে প্রস্তাবিত বাজেটকে বিগত সরকারেরই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এ বাজেটের মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা হয়নি। গুণগত দিক থেকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি প্রস্তাবিত বাজেটে।’ এ বাজেট বাস্তবায়ন আগামী সরকারের জন্য কঠিন হবে বলেও মনে করেন তিনি। মাত্র ছয় মাস আগে ফ্রিজ ও এয়ারকন্ডিশনার প্রস্তুতকারকদের ওপর করপোরেট কর দ্বিগুণ করার পর এবার তাদের পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার।
ফলে দেশি উৎপাদনকারীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিতে পারে। বর্তমানে ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপিত রয়েছে। তবে এনবিআর ২০২৫-২৬ র্অবছরে তা ১৫ শতাংশ করার পরিকল্পনা করছে। নারীরা সৌন্দর্যবর্ধনে ব্যবহার করে থাকেন যে লিপস্টিক, লিপলাইনার, আইলাইনার, ফেসওয়াশ মেকআপের সেই সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে বাজেটে আর্থিক খাতের সংস্কার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে দুর্নীতি, লুটপাট ও অপশাসনের কারণে পতিত আওয়ামী লীগ সরকার এ খাত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিগত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাত বিপর্যস্ত করে তোলা হয়েছে। ব্যাপক ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে এবং সেগুলো বারবার পুনঃতফসিল করে প্রকৃত অবস্থা আড়াল করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মান অনুযায়ী ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং চালু করায় ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ পেতে শুরু করেছে। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ সংস্কারের অংশ হিসেবে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া করা হয়েছে, যা মূলধন ঘাটতি, তারল্যসংকট ও সম্ভাব্য দেউলিয়াত্ব মোকাবিলায় সহায়ক হবে।
যদিও এনবিআর সংস্কার ও সরকারি চাকুরে বিধি সংস্কারে জারীকৃত এসআরওর ফলে চরম বিশঙ্খলা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে নীতি ও প্রবিধান বাস্তবায়ন নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিভিন্ন সময় ব্যাংক লুট ও পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের কোনো নির্দেশনা বাজেটে নেই। বাস্তব অবস্থা হলো ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের নয় মাসেও ১ টাকা ফেরত আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। রীতি অনুযায়ী আজ বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন অর্থ উপদেষ্টা।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
