ধুতি, লুঙ্গি আর গামুসার লড়াই
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
হীমন্ত বিশ্বশর্মা। আসামের দোর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী। আগে কংগ্রেসেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। বছর পাঁচেক আগে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে রমরমা সময়ে তিনি বিজেপিতে যোগ দেন। গোটা উত্তর পূর্ব ভারতেই বিজেপির অন্যতম মুখ। এবার লোকসভা ভোটে টিকিট চেয়েছিলেন। পাননি। কিন্তু তাতেও পরোয়া নেই। হেলিকপ্টারে চেপে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন তিনি। ভোট প্রচারে, আসামবাসীর কাছে প্রশ্ন, ‘রাজ্যে কি শুধুই ধুতি আর লুঙ্গি থাকবে? গামুসার কী হবে?’
হীমন্ত বিশ্বশর্মা প্রকাশ্যে বলেছেন। কিন্তু বাস্তবেই ভারতের আসামে চলছে ‘ধুতি, লুঙ্গি আর গামুসার (গামছা)’ ভোট। বিজেপি নেতারা প্রকাশ্যেই ইস্যু হিসেবে তুলে এনেছেন এই তিনটি বিষয়কে। আর প্রতিপক্ষ কংগ্রেস খিলঞ্জিয়াদের (ভূমিপুত্র) না চটিয়ে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা জয়ে মরিয়া। এনআরসি (নাগরিক নিবন্ধন) আর ক্যাব (নাগরিকত্ব সংশোধনী বিল) নিয়ে নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রদের ভোট প্রচারে মুখ্য বিষয়ই ছিল ভূমিপুত্রদের স্বার্থরক্ষা।
এখানে ধুতি মানে হিন্দু বাঙালি। লুঙ্গি মুসলিম। আর গামছা হলো অসমিয়াদের গামুসা। বাঙালি–অধ্যুষিত বরাক উপত্যকাতেও এবারের ভোটকে নিয়ে যাওয়া হয়েছে ধুতি আর লুঙ্গির লড়াইতে। প্রথম আলোকে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব সাফ বললেন, ‘আসামকে আরেকটা পূর্ব পাকিস্তান বানাতে দেওয়া যায় না। লুঙ্গিকে আটকাতে হবে।’ তিনি অবশ্য ধুতির পক্ষে। কিন্তু তাঁর দলেরই নেতা হীমন্ত ব্রক্ষ্মপুত্র উপত্যকায় ‘ধুতি’কেও আক্রমণ করছেন। গামুসা বা খিলঞ্জিয়া ভোট ব্যাংকই তাঁর লক্ষ্য।
পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেসও পুরোদমে বিজেপির তোলা ইস্যুতেই পথে নেমেছে। রাজ্যের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া তো বলেই ফেললেন, ‘সংখ্যালঘুরা তো (মুসলিম) আমাদের সঙ্গে আছেনই। তাঁরাই চাইছেন আমরা যাতে হিন্দুদের আস্থা জয় করে বিজেপিকে পরাস্ত করি। কারণ ওঁরা বুঝেছেন, বিজেপি এলে সর্বনাশ।’ আসামে ২০১১-এর আদমশুমারি অনুযায়ী ৩৪ দশমিক ২২ শতাংশ মুসলিম বসবাস করেন। হিন্দু বাঙালি আছেন ১৮ শতাংশ। তাই বিজেপির টার্গেট হিন্দু ভোট। কিন্তু তাঁরাও সতর্ক খিলঞ্জিয়াদের সমর্থন ধরে রাখতে।
সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুশ্মিতা দেব ভোটে লড়ছেন শিলচর থেকে। তাঁর কথা, ‘বিজেপির দ্বিচারিতা স্পষ্ট। ব্রক্ষ্মপুত্র পারে গিয়ে তারা ধুতি-লুঙ্গিকে আক্রমণ করছে। আর বরাকে এসে তাদের গামুসা ছেড়ে ধুতি গলাবার চেষ্টা মানুষ বুঝে ফেলেছেন। খোদ মোদিজিই তো অসমিয়া ভজনা করলেন শিলচরে। তাই মানুষ এবার উচিত শিক্ষা দেবে।’ বিজেপি বুঝে গিয়েছে মুসলিম ভোটের বড় অংশই এবার কংগ্রেসই পাবে। তাই হিন্দু ভোট একত্র করতে মরিয়া বিজেপি।
জাতপাতের এই রাজনীতির পাশাপাশি উড়ছে টাকা। নির্বাচন ঘোষণার দিন থেকে এখন পর্যন্ত উত্তর পূর্ব ভারত থেকে ৭ কোটি ৩৩ লাখ রুপি কালো টাকা উদ্ধার হয়েছে। আসামে কাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৫টি আসনে ভোট। ১১ এপ্রিল আরও ৫টি কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। বাকি ৪টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তাব্যবস্থা। কংগ্রেস ও বিজেপি উভয় শিবিরেরই দাবি, তারা জিতছে। ভোটে কংগ্রেস একা লড়লেও বিজেপি তাদের জোট শরিক অসম গণপরিষদকে তিনটি ও বড়োল্যান্ড পিপলস পার্টিকে একটি আসন ছেড়ে দিয়েছে। এ ছাড়াও লড়াইতে আছে এআইইউডিএফ। গতবার তারা তিনটি কেন্দ্রে জয়ী হয়। কংগ্রেসও জেতে তিনটি আসনে। বিজেপি পায় সাতটি আসন। অপর আসনটি নির্দলের দখলে যায়।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
