সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৯ ১৪৩৩   ০১ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬  

তামনিয়া ইসলাম উত্তরা থেকে প্রতিদিন অফিস করেন মতিঝিলে। তিনি জানান, ‘আমি মেট্রোরেলে প্রতিদিন যাতায়াত করি। গত বৃহস্পতিবার মেয়েকে নিয়ে মেট্রোরেলে উঠেছিলাম। রাতে মা-মেয়ে দুজনেরই জ্বর আসে। আমার জ্বর দুই দিন পর মোটামুটি সেরে গেলেও, আমার ১০ বছর বয়সি মেয়ে এখনো জ্বরে ভুগছে, রবিবার থেকে চার বছর বয়সি ছোট মেয়ের জ্বর শুরু হয়েছে।’ 

তিনি বলেন, ‘আতঙ্কে আছি—বাচ্চাদের কেউ ডেঙ্গু বা হামে আক্রান্ত হলো কি-না!’

বিশেষজ্ঞরা বলছেন, দেশে সাধারণত মার্চ-এপ্রিল এবং আগস্ট-সেপ্টেম্বর ভাইরাসের প্রকোপ বাড়ে। তারা বলছেন—হাম, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, মামস-সহ—অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাস একই সময়ে ছড়াচ্ছে। এর মধ্যে ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রধান কারণ। ইনফ্লুয়েঞ্জা টাইপ-এ আক্রান্ত হচ্ছে। ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে গণপরিবহন, স্কুল-কলেজ ও জনসমাগমের স্থানে হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ভাইরাস ছড়াচ্ছে। ফলে ঘরে ঘরে বাড়ছে জ্বরের প্রকোপ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগের সামনে গিয়ে দেখা যায়, ছোট শিশু ও তাদের বাবা-মায়েদের কোথাও জটলা, কোথাও বাচ্চা কোলে লাইনে দাঁড়িয়ে আছেন। কথা বলে জানা যায়, বেশির ভাগ শিশুকে অভিভাবকরা এসেছেন শিশুর জ্বরের কারণে। বাচ্চাদের কারো নাক দিয়ে পানি পড়ছে, কেউ কাঁদছে, কেউ-বা কাঁধে মাথা রেখে নিস্তেজ হয়ে আছে। কারো শ্বাসকষ্ট, কারো কাশি—সকাল থেকেই পাঁচটি কাউন্টারে চিকিৎসকরা রোগী দেখছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অন্য সময় প্রতিদিন যেখানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মেডিসিন বহির্বিভাগে গড়ে ২০০ থেকে ২৫০ রোগী দেখা হতো। এখন সেখানে দ্বিগুণ রোগী আসছে। জরুরি বিভাগসহ বহির্বিভাগে প্রতিদিন পাঁচ শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। তাদের ৬ থেকে ৮ শতাংশকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। বাকিদের ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।

পাঁচ বছরের সাধিয়ার মুখ গলা ফুলে আছে, দুদিন ধরে জ্বরের কারণে কিছুই খেতে পারছিল না। অভিভাবকরা ভেবেছিল বাচ্চার টনসিল ফুলেছে। কিন্তু ডাক্তার দেখানোর পর জানতে পারেন শিশুটির সম্ভবত মামস হয়েছে। টেস্ট দিয়েছে, রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান শিশুর বাবা।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ইত্তেফাককে বলেন, ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, টাইফয়েড, প্যারা-টাইফয়েড নিয়ে আসছে, তবে ডেঙ্গু জ্বরটাই নিয়ে বেশি রোগী আসছে। তবে যারা বয়স্ক, শ্বাসকষ্ট আছে শ্বাসনালির ইনফেকশন, ইউরিন ইনফেকশন—এসব নিয়ে বেশি রোগী আসছে। তবে টপে আছে ডেঙ্গু জ্বর আছে। ডেঙ্গু জ্বরের অধিকাংশ রোগীর ঘরে বসে চিকিৎসা নেওয়া সম্ভব। তবে যদি শিশু রোগী হয় অথবা কো-মরটিডিটি আছে, বয়স্কদের ক্ষেত্রে, যাদের ক্যানসার আছে, হাই ব্লাড প্রেসার আছে, এছাড়া লিভার-কিডনির রোগ আছে, অথবা গর্ভবতী নারী, অথবা যেসব ডেঙ্গু রোগী খেতে পারে না, বমি হয়, রক্ত-ক্ষরণ হচ্ছে— এ ধরনের রোগীদের ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে। তাদের ঘরে বসে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান ইত্তেফাককে বলেন, সিজনাল জ্বর বা ফ্লুতে আক্রান্ত হয়ে জ্বর হচ্ছে। হামের জ্বর নিয়ে আসছে, হামটা অনেক বেশি এখন। যাদের হাম হয়ে গেছে, সেই শিশুরা আবার হাম পরবর্তী বিভিন্ন জটিলতায় জ্বর নিয়ে আসছে। এছাড়া এই সময় ভয়াবহ ডেঙ্গু জ্বর হচ্ছে, পাশাপাশি গরমের এই সময়ে টাইফয়েড জ্বর নিয়ে আসছে শিশুরা। ভাইরাল হেপাটাইটিস এ ভাইরাসজনিত জ্বর নিয়ে আসছে তারা। এছাড়া ফ্লুর ভাইরাসেও আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে হাম ও ডেঙ্গু জ্বরে। তৃতীয় কমন হচ্ছে টাইফয়েড জ্বর। এছাড়া মাম ভাইরাস দিয়ে মামস হচ্ছে শিশুদের, এতেও জ্বর হচ্ছে, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস হচ্ছে। কনজাংটিভাইটিসেও জ্বর নিয়ে আসছে, চোখে পিঁচুটি থাকছে। এছাড়া চিকনগুনিয়া জ্বর নিয়ে আসছে। এতে প্রচুর পরিমাণে জয়েন্টে ব্যথা নিয়ে আসছে।

এই বিশেষজ্ঞ বলেন, যদি জ্বরের সঙ্গে শরীরে র‌্যাশ থাকে, তাহলে শিশুকে বাসায় না রেখে হাসপাতালে ভর্তি করানোই ভালো। অন্য বাচ্চাদের সঙ্গে যেন না মেশে, আইসোলেশন করতে হবে। পাশাপাশি শিশুকে তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। বাচ্চারা বুকের দুধ খাবে। জ্বরের ক্ষেত্রে শুধু প্যারাসিটামল খাওয়াতে হবে। কোনো প্রকার ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না। বেশি জ্বর হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 

সেপ্টেম্বরের ১৩ দিনে অর্ধশত মৃত্যু: ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে মারা গেছেন আরও ছয় জন। এ নিয়ে চলতি বছর মোট ১৪৯ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ৫২ জনই মারা গেছেন চলতি সেপ্টেম্বর মাসের ১৩ দিনে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫১৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪৮ হাজার ৯৩ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানান হয়। এতে বলা হয়েছে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মোট মৃত্যু হওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৪৯ জনের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ।

হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০২২ শিশুর: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) সারা দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৫ জন এবং চলতি বছর ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ জন। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯২২ জন শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর