দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
আজকাল প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬
নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কিছুটা দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেছে। তবে দলটির কর্মকান্ড নিষিদ্ধ থাকায় পুলিশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক করছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকান্ড নিষিদ্ধি করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তি সরকার। তারপর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করলে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই রাজনৈতিক দল।
২০২৪ সালের গণঅভ্যূত্থানের পর দীর্ঘ সময় আত্মগোপনে কিংবা নিস্ক্রিয় থাকার পর ২০২৬ সালের এই সময়ে এসে আওয়ামী লীগের কিছু তৎপরতা সত্যিই দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে গত ফেব্রুয়ারি ও চলতি মার্চ মাসে দেশের রাজনৈতিক অঙ্গনে দলটিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ দৃশ্যমান হওয়ার পেছনে প্রধানত তিনটি দিক কাজ করছে। সম্প্রতি দেশের বিভিন্ন আদালতে আওয়ামী লীগের বেশ কয়েকজন স্থানীয় ও মাঝারি সারির নেতা জামিন পেতে শুরু করেছেন। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বরিশাল, নারায়নগঞ্জ, কুষ্টিয়া ও কক্সবাজারসহ বেশ কয়েকটি জেলায় আদালত থেকে নেতাদের জামিন পাওয়ার খবর পাওয়া গেছে। এই আইনি বিজয় নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে।
বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সারাদেশে দলটির প্রায় ৭২টি কার্যালয় নতুন করে খোলার খবর পাওয়া গেছে। অধিকাংশই ঘরোয়াভাবে এবং ছোট পরিসরে খোলা হয়। এছাড়া তৃণমূল পর্যায়ে কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এলাকাভিত্তিক ছোট ছোট জটলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি খুলনায় আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো।
গত ফেব্রুয়ারি মানে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশ নিতে না পারলেও পর্দার আড়াল থেকে তারা একটি বড় প্রভাবক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে। এই ভোটারদের সমর্থন পাওয়ার জন্য বড় দলগুলোর মধ্যে এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতা দেখা গেছে। যদিও সরকার এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন যে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে এবং থাকবে। তবুও দলটির নেতাদের হাঠাৎ হঠাৎ প্রকাশ্যে আসা বা বিবৃতি দেওয়াকে সরকার খুব একটা হালকাভাবে নিচ্ছে না।
বিদেশে অবস্থানরত শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিভিন্ন বিবৃতি ও আন্তর্জাতিক লবিং দলটিকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে সব দলের অংশগ্রহণে অর্ন্তভুক্তিমূলক রাজনীতির যে কথা বারবার আসছে তা আওয়ামী লীগকে কিছুটা হলেও স্পেস দিচ্ছে। আওয়ামী লীগ এখন সরাসরি রাজপথে বড় মিছিল বা সমাবেশ করার অবস্থায় না থাকলেও জামিনে মুক্তি, আইনি লড়াই এবং নির্বাচনী সমীকরণের মাধ্যমে তারা রাজনীতিতে কিছুটা দৃশ্যমান হয়ে উঠছে। গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিকদের একটি গ্রুপ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এবং জয় বাংলা শ্লোগান দিয়েছে। তারা জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক ইউনিয়ন অফিসের সামনেও শ্লোগান দিয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করতে গিয়েছিলেন আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। পুলিশ তাদেরকে আটক করেছে। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুস্পস্তবক অর্পণ করতে গিয়েও অনেকে আটক হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে।
যদিও গত নির্বাচনের আগে বিএনপি অনেকটা নমনীয় আচরণ করেছে আওয়ামী লীগের প্রতি। তবে এখন তাদের কোনও স্পেস দিচ্ছে না। বিশেষ করে উপজেলা ও পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নামে মামলা দায়ের কিংবা পুরনো মামলা সক্রিয় রাখা হচ্ছে। তাছাড়া, তাদের বিরুদ্ধে জুলাই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের দৃশ্যমানতা কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে পরিচালিক এক আন্দোলনে ক্ষমতাচ্যুত হন। ওই বছরের আগস্টে তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তি সরকার শেখ হাসিনার বিচারের উদ্যোগ নেয়।
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
