‘দুর্বল স্মৃতিশক্তির বৃদ্ধ’ বলায় বেজায় চটেছেন বাইডেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৪
রাষ্ট্রীয় গোপন নথি ঠিকমতো না রাখতে পারা সংক্রান্ত এক তদন্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘দুর্বল স্মৃতিশক্তির বৃদ্ধ’ বলে দাবি করা হয়েছে। আর তাতেই বেজায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর রীতিমতো সংবাদ সম্মেলন করে জো বাইডেন জানিয়েছেন, তার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো আছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন অতি গোপন কিছু ফাইল ভুল জায়গায় রেখেছিলেন। এমনকি, তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও স্মরণ করতে পারছেন না। ৩৮৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্টের স্মৃতিশক্তির উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ক্ষুব্ধ বাইডেন বলেন, আমার স্মরণশক্তি ঠিক আছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আমি আমার বড় ছেলে বো বাইডেনের মারা যাওয়ার কথা মনে করতে পারিনি! তারা কীভাবে এমন দাবি করতে পারেন? এসময় মার্কিন প্রেসিডেন্টকে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়তেও দেখা যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি দয়ালু ও বয়স্ক মানুষ। আমি কখন কী করেছি, তা সবই জানি। আমি প্রেসিডেন্ট এবং আমি আমার দেশকে আবারও শক্ত অবস্থানে নিয়ে গেছি। সত্যি বলতে, যখন আমাকে প্রশ্ন করা হচ্ছিল, তখন আমি ভাবছিলাম যে এগুলো তো তাদের ব্যাপার নয়।
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। জানা গেছে, সেসময়ের বেশকিছু গোপন সরকারি নথি গত বছর বাইডেনের ডেলাওয়ারের বাড়ি ও ওয়াশিংটন ডিসির ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে উদ্ধার হয়।
শ্রেণিবদ্ধ গুরুত্বপূর্ণ নথি সঠিকভাবে সংরক্ষণ না করার ঘটনা তদন্তের দায়িত্ব পান ডিস্ট্রিক্ট অব মেরিল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট হুর। ঘটনা তদন্তে হুরকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।
তদন্ত প্রতিবেদনে রবার্ট হুর বলেন, বাইডেন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় আফগানিস্তানে সামরিক ও পররাষ্ট্র নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিগুলো ভুলভাবে রেখেছিলেন। আমি তদন্তের অংশ হিসেবে ৮১ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্টের পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে সাক্ষাৎকার নিয়েছি। সে সময় তিনি কোন মেয়াদে ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ও ২০১৫ সালে যে তার ছেলে মারা গেছেন, তা মনে করতে পারেননি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৯ মাস বাকি। নির্বাচন সামনে রবার্ট হুরের ওই তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, জো বাইডেন ৮১ বছর বয়সী দুর্বল স্মৃতিশক্তির সদয় ও বয়স্ক মানুষ। ফলে যথাযথভাবে নথি সংরক্ষণ না করতে পারার ঘটনায় জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
