দুই দিনে ৫০০ অভিবাসী গ্রেফতার
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই এক প্রেসিডেন্সিয়াল আদেশে অবৈধ অভিবাসি ও অপরাধিদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। ওই দিন থেকেই তা কার্যকর করা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত পেনসিলভানিয়া, শিকাগো, ইলিনয়, বস্টন, নিউইয়র্কসহ আরো কয়েকটি স্টেইটে আইস’র অভিযানে ৫০০ জনকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তারা বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। গতকাল নিউইয়র্কের প্রভাবশালী মিডিয়া আইস’র অভিযান সম্পর্কিত খবর ফলাও করে প্রকাশ করে। নিউইয়র্ক পোস্ট, ফক্স টেলিভিশন, নিউইয়র্ক টাইমস, সিএনএনসহ আরও প্রভাবশালী মিডিয়া এই অভিযানের খবর প্রকাশ করা হয়েছে। এবিসি নিউজ বলছে, ফেডারেল ইমিগ্রেশন অথরিটি জানিয়েছেন সেনসেটিভ লোকেশন যেমন চার্চ বা স্কুলের সামনে তারা অভিযান চালাতে পারেন। এ ব্যাপারে সিটি মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেন, শিশুদের স্কুলে যাওয়া উচিত। যারা স্বাস্থ্য সমস্যায় আছেন তাদেরকে হাসপাতালে যাওয়া উচিত। নিউইয়র্কে চার লাখ অবৈধ মানুষ বসবাস করে বলে সিটি সূত্রে এবিসি জানায়।
বস্টনে অভিযানকালে ফক্স চ্যানেলের সাংবাদিক তাদের মুখোমুখি হয়েছিলেন। তারা গ্রেফতারের জন্য সবচেয়ে খারাপ পন্থাগুলো অবলম্বন করছে বলে তিনি মন্তব্য করেন। নিউইয়র্কের একটি অভিযানে ব্রুকলিন থেকে চার বাংলাদেশি আটক হয়েছেন এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। তবে তাদের আটক হওয়া সম্পর্কিত এসব তথ্য ওই এলাকাবাসি নিশ্চিত করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে। নিউইয়র্ক ভিত্তিক বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফেসবুক গ্রুপে গ্রেফতারের পক্ষে বিপক্ষে অনেকে নানা মন্তব্য প্রকাশ করছেন। অনেকে নিজেদের জন্য সঠিক তথ্য জানতে চেয়ে মন্তব্য লিখছেন। কাগজপত্র হয়নি এমন মানুষজন নিরাপদ থাকার পরামর্শ চেয়ে গ্রুপে অভিমত প্রকাশ করছেন এমনটা দেখা গেছে। গ্রুপের অসংখ্য বাংলাদেশি সদস্য তাদেরকে অভয়বাণি দিয়ে পরামর্শ দিচ্ছেন।
আইস এবং ফেডারেল এজেন্টরা ‘এমএস থার্টিন’ নামের একটি ভয়ঙ্কর গ্যাং সদস্যদের গ্রেফতার করেছে বস্টন থেকে। ফক্স নিউজের রিপোর্টার বস্টনে আটজনকে গ্রেপ্তার করতে দেখেছেন। যার মধ্যে একাধিক এমএস-১৩, ইন্টারপোল রেড নোটিশ, হত্যা ও ধর্ষণের সন্দেহভাজন এবং সাম্প্রতিক বছরগুলিতে ১৮টি দোষী সাব্যস্ত হাইতিয়ান গ্যাংয়ের সদস্য রয়েছে। তারা ক্যামেরার সামনে বলেন, ‘..হাইতিতে ফিরে যাব না।’
ইআরও বস্টনের ভারপ্রাপ্ত ফিল্ড অফিসের পরিচালক প্যাট্রিসিয়া হাইড ফক্স নিউজকে বলেন, জননিরাপত্তার জন্য হুমকি আমরা আমাদের এলাকায় এমন বেশ কয়েকটি উল্লেখযোগ্য ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি বৈধ কাগজপত্রবিহীন বসবাস করছেন, তাদের মধ্যে ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছে। শুধু বাংলাদেশিই নন, যুক্তরাষ্ট্রে যারাই অবৈধ অভিবাসী এই আতঙ্ক এখন তাদের সবার। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ইস্যুতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আদেশের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর। মঙ্গলবার বোস্টনের একটি প্রাদেশিক আদালতে ওই মামলা করেছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং সানফ্রান্সিসকো শহর সহ মোট ২২টি অঙ্গরাজ্যের একটি জোট। আদালত তা আমলে নিয়ে প্রেসিডেন্টের আদেশটি সাময়িকভাবে স্থগিত করেছেন।
আইস কর্মকর্তারা হাসপাতাল, মেডিক্যাল ক্লিনিক ও বাড়িঘরে হানা দিতে পারেন। শপথ নিয়ে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করেন। তিনি দাবি করেন, লাখ লাখ অভিবাসী সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছে। বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র এসব অপরাধীর অভয়ারণ্য ছিল বলে তিনি মন্তব্য করেন। কিন্তু ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অধীনে শুধু বাংলাদেশি নন, সারা বিশ্বের যেসব অবৈধ অভিবাসী আছেন তাদের বের করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এ জন্য তিনি সীমান্তে প্রবেশকে প্রথমেই বন্ধ করে দেয়ার কথা বলেন। ইতোমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পেন্টাগন ১৫০০ সেনা সিমান্তে মোতায়েনের কথা জানিয়েছে। তা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
