দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ২০
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় প্রবল বর্ষণের ফলে ভূমিধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হিমালয় সংলগ্ন রাজ্য সিকিমের সঙ্গে সংযোগও কেটে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বর্ষণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সাম্প্রতিক কালে দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। কেউ কেউ বলছেন, শেষবার এমন ভয়াবহ অবস্থা দেখা গিয়েছিল ২৭ বছর আগে, ১৯৯৮ সালে।
গত রাতে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে মিরিক ও সুখিয়াপোখরির মতো এলাকায় ভূমিধস দেখা দেয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দার্জিলিং সফরে যাচ্ছেন।
কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং স্থানীয় পুলিশ। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজ মধ্যে মধ্যে ব্যাহতও হয়েছে।
সৌরেনির কাছে দারাগাঁওয়ে গভীর রাতে ধস নামে। একটি বাড়ি ধসে যায়। আপার দুধিয়া বা ডাম্ফেডার এলাকায় চার থেকে পাঁচটি বাড়ি ধসে গিয়ে জলের তলায় চলে গিয়েছে। বেশ কিছু হোমস্টে ছিল দার্জিলিঙের ওই অংশে। সেগুলিও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়া নদীর একপাশে থাকা বিএসএফের ক্যাম্পও।
দার্জিলিংয়ে প্রাণহানিতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ভূমিধসের কারণে মূল সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ-সিকিম সংযোগকারী রাস্তা এবং দার্জিলিং-শিলিগুড়ি সংযোগকারী সড়ক।
প্রতি বছর দুর্গাপূজার পর কলকাতা ও বাংলার বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক পর্যটক দার্জিলিং ভ্রমণে আসেন। তাই এ দুর্যোগে অনেক পর্যটক আটকা পড়ার আশঙ্কা রয়েছে।
কোনো অঘটন এড়াতে গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্রগুলো, যেমন টাইগার হিল ও রক গার্ডেন, বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খেলনা ট্রেন সার্ভিসও স্থগিত করা হয়েছে।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকতে এবং সড়ক ও আবহাওয়ার খবর নিয়মিত জানতে পরামর্শ দিয়েছে।
দার্জিলিংয়ের এমপি রাজু বিস্টা বলেছেন, প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি, সম্পত্তির ক্ষতি এবং অবকাঠামোর ধ্বংস হয়েছে। আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারেও প্রবল বর্ষণে বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তর আগেই উত্তরবঙ্গ ও সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছিল। সিকিমের জন্য দু’টি লাল সতর্কতাও দেওয়া হয়েছিল, যেখানে মাঝারি বজ্রঝড়সহ বিদ্যুৎ চমকানো, ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস ছিল।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত এ অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, এর ফলে উত্তরবঙ্গে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
ক্ষতিগ্রস্ত এলাকার দৃশ্যে ভাঙা সেতু, ভেসে যাওয়া সড়ক ও উত্তাল নদী দেখা গেছে। একই আবহাওয়াজনিত দুর্যোগে নেপালেও ব্যাপক ক্ষতি হয়েছে, গত ৩৬ ঘণ্টায় সেখানে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
