দাঁত দিয়ে নখ কাটা বদভ্যাস দূর করতে...
প্রকাশিত: ১৩ মে ২০১৯
নিজের অজান্তেই অনেকেই দাঁত দিয়ে নখ কাটেন। আবার অনেকের অভ্যাস থাকে দাঁত দিয়ে নখ কাটা। এটি খুবই বিরক্তিকর এবং অস্বাস্থ্যকর একটি বদভ্যাস। জানেন কি এই অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? এই কাজটি করার জন্য আপনার মারাত্মক রোগ হতে পারে। কারণ, কাজ করার জন্য হাত আমাদের প্রধান অঙ্গ। বিভিন্ন কাজের সময় বিভিন্ন ধরনের রোগ-জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি আমাদের শরীরে প্রবেশ করতে পারে দাঁত দিয়ে নখ কাটার মাধ্যমে। হাত ভালোভাবে ধুয়ে ফেললেও অনেক সময় নখের আনাচে-কানাচে বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণু লুকিয়ে থাকতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ত্যাগ করার কিছু উপায়-
দাঁত দিয়ে নখ কাটার কারণ
অবিরত দাঁত দিয়ে নখ কাটা নখের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এতে নখের পার্শ্ববর্তী চামড়াগুলো ড্যামেজ হয়ে যাওয়া একটি গ্রুমিং ডিজর্ডার। একে বলা হয় অনিকোফেইজিয়া। শিশুদের মধ্যে, দাঁত দিয়ে নখ কাটার ব্যাপারটি বেশি লক্ষ্য করা যায় যখন তারা উদ্বেগ বা বিরক্তিতে ভোগে। কিছু শিশু ঝোঁকের বশেও এই কাজটি করে থাকে। এছাড়াও নখ কামড়ানোর বিভিন্ন সম্ভাব্য কারণগুলো হল-
১. প্রভাবিত ব্যক্তির বাবা বা মায়েরও এই অভ্যাসটি ছিলো বা আছে।
২. ইমোশনাল বা মানসিক চাপ
৩. নার্ভাসনেস
৪. উদ্বেগ
৫. বিরক্তি
৬. ক্ষুধা
৭. নিরাপত্তাহীনতা
দাঁত দিয়ে নখ কাটার ক্ষতিকর দিক
১. আপনি যদি দাঁত দিয়ে নখ কাটেন তবে এতে আপনার নখ তার স্বাভাবিক আকার হারিয়ে ফেলে এতে নখের সৌন্দর্য নষ্ট হয়।
২. দাঁত দিয়ে নখ কাটার কারণে আপনার চোয়ালের পাশাপাশি আপনার দাঁতও ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি অনেক সময় দাঁত ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।
৩. এটা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হতে সহায়তা করতে পারে। কারণ, আপনার হাত জীবাণুর আখড়া ছাড়া আর কিছুই নয়। এই জীবাণু পুরোপুরি আপনার নখে লুকানো থাকতে পারে। যখন আপনি আপনার নখ কামড়াবেন তখন এই জীবাণু আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়াবে।
৪. এই বদভ্যাসটি আপনাকে সামাজিকভাবেও বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। অন্যদের উপস্থিতিতে নখ কামড়ানো একটি বাজে অভ্যাস এবং এটি সামাজিক আচরণ লঙ্ঘন করে।
৫. এই বদভ্যাসটি নখের ক্ষতি ছাড়াও নখের আশেপাশের টিস্যুর ক্ষতি করতে পারে। এছাড়াও এটি নখ ঠিক মতো বৃদ্ধি পাওয়ার হারও কমিয়ে দিতে পারে।
৬. এছাড়াও দাঁত দিয়ে নখ কাটার কারণে দাঁতের মাড়ির ক্ষতি হতে পারে, ওরাল ইনফেকশন, ওরাল ড্যামেজ ইত্যাদি হতে পারে। এমনকি নখের আঘাতের কারণে মুখে ইনফেকশন হয়ে যেতে পারে।
দাঁত দিয়ে নখ কাটা প্রতিরোধের উপায়
এই বদভ্যাসটি ত্যাগ করার জন্য কিছু উপায় রয়েছে যা খুব সহজেই এটি প্রতিকার করতে সক্ষম। চলুন জেনে নেয়া যাক-
১. নখ সবসময় ছোট করে কেটে রাখা এবং পরিষ্কার রাখা দাঁত দিয়ে নখ কাটা বন্ধের একটি ভালো উপায় হতে পারে।
২. নিজের হাত ও নখগুলোকে সবসময় যত্নে রাখুন ম্যানিকিউর-এর মাধ্যমে। ম্যানিকিউর শুধু হাতের সৌন্দর্যই বাড়িয়ে তোলেনা, এমন কি এটি আপনার নখগুলোকেও সুন্দর ও চকচকে রাখে। আর নখ সুন্দর থাকলেতো দাঁত দিয়ে নখ কাটার কোন প্রশ্নই আসেনা!
৩. এটা শুনতে একটু অদ্ভূত শোনালেও পদ্ধতিটা কিন্তু বেশ কার্যকরী। কারণ, নখে স্টিকার ব্যবহার করলে বা হাতে গ্লাভস পরিধান করলে আপনি নিজেকে নখ কামড়ানো থেকে বিরত রাখতে পারবেন।
৪. আপনার হাত ও মুখকে ব্যস্ত রাখুন প্রায় সবসময়। আপনি নখ কামড়ানোর অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে মুখে চুইংগাম নিয়ে সারাক্ষণ চিবুতে পারেন এবং হাতে কাজ না থাকলে একটি বল বা যে কোন কিছু নিয়ে হাতকে ব্যস্ত রাখতে পারেন। এভাবে এক সপ্তাহ নিজেকে ব্যস্ত রেখে অভ্যাসটি দূর করতে পারেন।
৫. তেতো স্বাদের নেইল পলিশের ব্যবহার খুব ভালো একটি পদ্ধতি। এটি আপনাকে নখ কামড়ানো থেকে বিরত রাখতে সহায়তা করবে। এতে আপনার নখগুলোও সুন্দর লাগবে দেখতে আর আপনিও নিজেকে সংযত রাখতে পারবেন।
৬. আপনি কখন দাঁত দিয়ে নখ কামড়ান? যখন বোরিং ফিল করেন? যখন বিরক্ত থাকেন? নাকি যখন অন্যমনস্ক হয়ে কিছু ভাবেন? অথবা যখন উদ্বিগ্ন থাকেন তখন? আসলে কিছু গবেষণায় দেখা গেছে, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দাঁত দিয়ে নখ কাটে যখন তারা বোরিং ফিল করে, ক্ষুধার্ত থাকে, স্ট্রেস ফিল করে এবং নার্ভাস থাকে। তাই এই বদভ্যাসটি দূর করার জন্য আপনি আসলে নখ কামড়ানোর পেছনে আসল ট্রিগার-টি খুঁজে বের করুন তাহলে এই বাজে অভ্যাসটি দূর করতে তেমন কোন কষ্ট হবে না।
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- কোন খাবারে কত ক্যালরি
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
