‘দরদ’ নিউইয়র্কে প্রশংসা কুড়িয়েছে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪
সাকিব খানের সিনেমা ‘দরদ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। বায়োস্কোপ ফিল্মস-এর আয়োজনে ৪৮তম পরিবেশনা গত ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের দুটি মুভি থিয়েটার কুইন্সের কিউ গার্ডেন সিনেমাস এবং লং আইল্যান্ডের শো কেস সিনেমাস ডিলাক্স ব্রডওয়েতে ‘দরদ’ শুভমুক্তি পেয়েছে। ‘দরদ’ মুক্তির পর নিউইয়র্কে প্রশংসা কুড়াচ্ছে।
‘দরদ’ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেন অনন্য মামুন। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে সহ-প্রযোজনা করেছেন সরদার সানিয়াত হোসেন, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং হিমাংশু ধানুকা। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ভারতের সোনাল চৌহান। এটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার প্রথম সর্ব ভারতীয় চলচ্চিত্র। ‘দরদ’ সিনেমায় মিউজিক ডিরেক্টর ও হিন্দি ভার্সনের কথা লিখেছেন আরাফাত মেহমুদ এবং বাংলা ভার্সনের কথা লিখেছেন জাহিদ আকবর, সোমেশ্বর অলি এবং সুদীপ কুমার দীপ। সারেগামাপা খ্যাত মাইনুল আহসান নোবেল দরদ সিনেমার গানে কন্ঠ দিয়েছেন।
দুই ঘন্টা বত্রিশ মিনিটের চিত্রনাট্যের প্রেক্ষাপট বারাণসী শহর। সেখানে হঠাৎ করে একের পর এক খুন হতে চলল। দেখা গেল, একজন সিনেমা তারকা ও প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। পরপর খুন হতেই নড়ে বসে শহরের পুলিশ, শুরু হয় পুলিশি তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম। দুলু মিয়া পেশায় অটোচালক, সাধারণ একজন মানুষ। সেই কি এইসব ‘সিরিয়াল কিলিং’-এর নেপথ্যে? এর সমাধান খুজতেই দর্শকদের নিঃশ্বাস চেপে পার হয়ে গেছে শেষের দুই ঘন্টা সময়। প্রেম ভালোবাসার গল্পের মোড়কে এক সাইকোথ্রিলানের কাহিনী এই “দরদ” সিনেমার। যেখানে রোমান্স, সাস্পেন্স, মিস্ট্রি মিলিত অভিনয়ে নায়ক শাকিব খান অনবদ্য এক স্বাক্ষর রেখেছেন। প্রচন্ড আবেগময় শেষ দৃশ্যে সাকিব খানের পরিপক্ক অভিনয় প্রমাণ রেখেছে অভিনয় জগতের আজকের অবস্থান সম্পর্কে।
ছাত্র–জনতার অভ্যুত্থানের পর বড় পরিসরের সিনেমা ‘দরদ’ মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের কমতি ছিল না। দেশের সত্তরটি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দরদ’। উত্তর আমেরিকার নিউইয়র্ক, লস এনজেলেস, সান ফ্রানসিসকো, বোস্টন, হার্টফোর্ড, কানেকটিকাটসহ পর্যায়ক্রমে বেশ কয়েকটি শহরে চলবে “দরদ”। গত শুক্রবার সন্ধ্যায় কিউ গার্ডেনস এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন- আজকাল সম্পাদক ও প্রকাশক, গোল্ডেন এজ গ্রুপ এর কর্ণধার শাহনেওয়াজ, আজকাল ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফ, চিত্র নায়িকা মন্দিরা চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণসহ আরো অনেকে। অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকা’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সাংবাদিক মোহাম্মদ সাইদ, মনোয়ারুল ইসলাম, মনজুরুল হক, রাশেদ আহমেদ, গ্যালাক্সী মিডিয়ার বদরুদ্দোজা সাগর , শো টাইম মিউজিক এর আলমগীর খান আলম, আবীর আলমগীর, আহসান হাবিব, অনিক রাজ, বেলাল আহমেদ, মোহাম্মদ রশিদ, আবুল কাশেম প্রমুখ। সবাইকে স্বাগত জানিয়ে বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন , আজ আমাদের ৪৮ তম পরিবেশনায় আমাদের এতো বন্ধুদের কাছে পেয়ে আমরা আনন্দিত। মেগা স্টার শাকিব খান-এর আরো একটি উল্লেখযোগ্য কাজ আমরা আজকে দেখবো। আমার দৃঢ় বিশ্বাস, ‘দরদ’ আমেরিকা প্রবাসী বাংলা ছবির দর্শকদের মন ছুয়ে যাবে।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
