তৃণমূলের নির্বাচনী প্রচারণায় আরও এক বাংলাদেশি!
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
ভারতের চলমান লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের নায়ক ফেরদৌস। এ জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত ও ভিসা বাতিল করেছে। ফলে মঙ্গলবার রাতের ফ্লাইটে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন তিনি। বাংলাদেশের নাগরিক নায়ক ফেরদৌসকে নিয়ে হুলস্থূল পড়ে গিয়েছে ভারতের রাজনৈতিক মহলে।
এর আগে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ফেরদৌস আহমেদের ভিসা–সংক্রান্ত আচরণ লঙ্ঘনের প্রতিবেদন পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করেছে। সেই সঙ্গে তাকে ভারত ত্যাগের নির্দেশ ও কালো তালিকাভুক্ত করা হয়েছে।
এমন ঘটনার মধ্যেই প্রকাশ্যে এসেছে আরও এক বাংলাদেশি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রাজা রাজ চন্দ্রের ভূমিকায় অভিনয় করা গাজি আবদুন নূরকে।
রাম নবমীতে খোলকরতাল নিয়ে বেড়িয়েছিলেন মদন মিত্র। ভবানীপুর এলাকায় তার সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন নূর। এছাড়া দমদমে সৌগত রায়ের প্রচারেও ছিলেন নূর। একটি হুডখোলা গাড়িতে নূরকে সঙ্গে নিয়ে ভোট চেয়েছেন মদন মিত্র।
লোকসভা নির্বাচনের প্রচারণায় বাংলাদেশের নায়ক ফেরদৌসের অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যেই ভারতে তুমুল বিতর্ক চলছে। এ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে রিপোর্ট চায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে দেশটির কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি।
যদিও তৃণমূল নেতা মদন মিত্র গত সোমবার প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণের বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা সাহায্য করেছিলাম। ফেরদৌসকে প্রচারে এনে তাই আমরা ভুল কিছু করিনি। দেশবিরোধী, বেআইনি ও আদর্শআচরণবিধি লঙ্ঘন করে কিছু করবে না তৃণমূল কংগ্রেস। কমিশন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিজেপিকে ছাড়া চলবে না। রাম নবমী অস্ত্র নিয়ে মিছিল করেছেন বিজেপি প্রার্থীরা’।
জানা গিয়েছে, শুটিং করার জন্য ভিসা পেয়েছিলেন ফেরদৌস ও আবদুন নূর। ভারতের কাজের অনুমোদনপত্র পেয়ে কীভাবে রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামতে পারেন তারা, উঠেছে সেই প্রশ্ন। বিষয়টি দেখছে বিদেশি আঞ্চলিক পঞ্জিকরণ দফতর (এফআরআরও)। এজন্য সংশ্লিষ্ট জেলা সুপারদেরও জবাবদিহি করতে হবে বলে জানা গিয়েছে।
ফেরদৌসের কাছে কৈফিয়ত চেয়েছে বাংলাদেশ সরকার। তাকে ডেকে পাঠানো হয় কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে। নির্দেশ দেয়া হয়, যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার। সেই মোতাবেক তিনি মঙ্গলবার রাতেই দেশে পৌঁছেছেন।
আর নূরও ইতোমধ্যেই ফোন পেয়েছেন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস থেকে। তিনি প্রচারণায় অংশ নিয়েছিলেন কিনা, জানতে চাওয়া হয়েছে তার কাছে।
প্রসঙ্গত, অভিযোগ প্রমাণ হলে ফেরদৌস ও নূর উভয়েরই ৫ বছরের জেল ও জরিমানা হতে পারে।
মঙ্গলবার এই ইস্যু সামনে আসার পর জনপ্রিয় ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের অভিনেতা নূর টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, মদন মিত্র তার দাদার মতো। তার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। নির্বাচনী প্রচারে অংশ কথাও অস্বীকার করেছেন তিনি।
‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালে রাজা রাজ চন্দ্রের ভূমিকায় অভিনয় করা নূর জানান, তার মা যখন অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তখন মদন মিত্র অনেক সাহায্য করেছেন। মদন মিত্রের সঙ্গে তার দাদা-ভাইয়ের সম্পর্ক। নূরের মা বাংলাদেশ থেকে মদন মিত্রের জন্য খাবারও পাঠান মাঝেমধ্যেই।
নূর বলেন, দাদা-ভাই সম্পর্কের খাতিরেই দক্ষিণেশ্বরে এলে দেখা করেন মদন মিত্রের সঙ্গে। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। মন্দির দর্শন করে ফেরার সময় দেখা করেন তৃণমূলের এই নেতার সঙ্গে।
তিনি বলেন কলকাতায় নিজের গাড়ি না থাকায় সেদিন মদন মিত্রের গাড়িতে ফিরছিলেন। আর সেই গাড়ি থেকে নেহাতই অভিনেতা সুলভ হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এমনকি তিনি কোনো কথাও বলেননি, তার সঙ্গে তৃণমূল প্রার্থীও ছিল না। তাই এই ঘটনাকে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া হয়েছে বলে মানতে রাজি নন নূর।
গাজী আবদুন নূরের বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। নানা বাড়ি গোপালগঞ্জে। এসএসসি ও এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন মোল্লারহাটেই। কলকাতায় যান ২০১১ সালে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
