তিন উপায়ে সুস্থ হতে পারেন সাইফউদ্দিন!
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯
শেষ মূহুর্তে পিঠের চোটে শ্রীলংকা সফর থেকে ছিটকে গেলেন প্রথমবার বিশ্বকাপ খেলা মোহাম্মদ সাইফউদ্দিন। প্রাথমিকভাবে ৩ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে এ অলরাউন্ডারকে। তারপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, এরই মধ্যে তারা সাইফউদ্দিনকে সুস্থ করতে তিনটি উপায় চিন্তা করেছেন।
অনেকটা লম্বা সময় ধরে পিঠের ব্যাথায় ভুগছেন সাইফউদ্দিন। প্রিমিয়ার লিগ খেলেছেন ঝুকি নিয়ে। এরপর ইনজেকশন নিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে খেলেছেন। শ্রীলংকা সফরের দলে শুরুতে রাখা হয় তাকে। তবে লংকা সফরের আগেরদিন অনুশীলনে বোলিং করার সময় ব্যথা বেড়ে যায় তার। ফলে ছিটকে যান শ্রীলংকা সিরিজ থেকে।
বিসিবি চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন, তিন সপ্তাহ পর সাইফের অবস্থা দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সাইফের চোটের ব্যাপারে তিনি বলেন, ‘ওর চোটের নাম লাম্বার স্পাইনের ফ্যাসেট জয়েন্ট সিনড্রোম। বোলারদের খুব কমন চোট এটা। অস্ত্রোপচারে এই চোট ভালো হবে না। খেলা চালিয়ে যাওয়ার জন্য তিনটি উপায় আছে।’
সাইফের জন্য তিনটি উপায় কি কি জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘টেকনিক্যাল কারেকশন হলো প্রথম উপায়। সমস্যা হচ্ছে এত দিন পরে বোলিং অ্যাকশন পরিবর্তন তো কঠিন। ভুল হোক, ঠিক হোক একটা টেকনিকে রপ্ত হয়ে গেছে। টেকনিক পরিবর্তন করতে গেলে কি বলা কঠিন। এটা খুব কঠিন ব্যাপারও।

দ্বিতীয় চিকিৎসা হচ্ছে ইনজেকশন আবার দেয়া। তবে ইনজেকশন আমরা বারবার দিতে চাই না। ইনজেকশন বারবার দিলে ক্ষতিকর হতে পারে। সমস্যা হচ্ছে ইনজেকশন দিলে এটা কতদিন কাজ করবে তা আমরা বলতে পারবো না। এটা কি সাতদিন কাজ করবে না সাত সপ্তাহ কাজ করবে, এটা আমরা জানি না।’
মাঝের খেলাগুলো মূলত ইনজেকশন নিয়ে চালিয়ে গেছেন সাইফ। বিশ্বকাপ এভাবেই খেলে এসেছেন। তবে ভবিষ্যতের কথা ভেবে এটি আরো কতবার করা হবে সেটি চিন্তার বিষয়।
তৃতীয় উপায় সম্পর্কে দেবাশীষের বক্তব্য, ‘রেডিওফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন করার চিন্তা করছি। আমরা ওর জন্য এমন একটা চিকিৎসার চেষ্টা করছি যেটায় ক্ষতি কম হবে কিন্তু ব্যথা মুক্ত সময়টা বাড়াবে। এটায় কোনো ক্ষতি নাই কিন্তু বেশিদিন কার্যকর। তবে আমাদের দেশে সম্ভব না। এই তিনটা চিকিৎসার কথা আমরা জানিয়েছি।’
এই উপায় গুলোর মাধ্যমে সাইফউদ্দিনকে সারিয়ে তোলার চেষ্টা করা হবে। যত তাড়াতাড়ি সাইফ ভালো হবেন, দলের জন্য তত মঙ্গল।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
