তথ্য ও প্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
জাতীয় রাজস্ব বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস এবং অন্যান্য বাণিজ্য সংগঠনের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ এপ্রিল ২০১৯ অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
বেসিসের পক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রস্তাব পেশ করেন বেসিসের সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান। প্রস্তাবনা পেশ করার শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডকে, ভ্যাট অটোমেশন প্রকল্পে দেশীয় ১১টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জানান তিনি।
বাজেট প্রস্তাবে বেসিসের সহ-সভাপতি (অর্থ) বলেন, আইটি/আইটিইএসের জন্য ২০২৪ সাল পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মওকুফ রয়েছে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে এই কর্পোরেট ট্যাক্স মওকুফ সনদ পেতে পেতে ২-৩ মাস সময় লেগে যায়।
এতে বেশ ঝামেলায় পোহাতে হয়। এজন্য সরাসরি বেসিস থেকে আইটি/ আইটিইএস প্রতিষ্ঠানকে ২০২৪ পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মওকুফ সনদ দেয়ার প্রস্তাব করা হয়। সেক্ষেত্রে প্রতিবছর আইটি/আইটিইএস প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সচল রয়েছে কিনা তা যাচাই করে বেসিস প্রত্যয়নপত্র প্রদান করবে।
অগ্রসরমান তথ্যপ্রযুক্তি খাতের নিত্যনতুন সেবা ও নতুন নতুন উদ্ভাবন যুক্ত হচ্ছে এ জন্য তথ্যপ্রযুক্তি খাতের সেবার পরিসরও বাড়ছে উল্লেখ করে বেসিসের পক্ষ থেকে আইটিএসের নতুন খাতগুলো যেমন System Integration, Platform as a service/Cloud service, Software as a service, IT Training, Annual Software Maintenance Contacts (AMC), Information System/Information technology/ CIS/ ID Assessment/Audit Services ইত্যাদি খাত আইটিএসের সংজ্ঞায় যুক্ত করার প্রস্তাব করা হয়। পাশাপাশি Software Import through e-Delivery জন্য নতুন HSCode প্রবর্তনেরও প্রস্তাব দেয় বেসিস।
সরকারের বিপুল পরিমাণ রাজস্ব (বার্ষিক প্রায় ৩০০-৪০০ কোটি টাকা) আয়ের সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যাংক এবং পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে পুরো পেমেন্ট সিস্টেমকে আরও সহজ ও রেগুলার মনিটরিংয়ের আওতায় আনার প্রস্তাব দেয় বেসিস।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বেসিসের প্রস্তাবনাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আলোচনার শুরুতে, ভ্যাট অটোমেশন প্রকল্পকে আরও প্রতিষ্ঠান যাতে অংশ নেয় সে জন্য সেসব প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে বেসিসকে অনুরোধ করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
বেসিসের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আইটি/আইটিইএসের জন্য ১ বছর মেয়াদকালীন কর্পোরেট ট্যাক্স মওকুফ সনদ ৩ বছর মেয়াদকাল পর্যন্ত বর্ধিত করা হবে।
পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বেসিস কর্তৃক সুপারিশকৃত আইটিইএসের নতুন সংজ্ঞা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুমোদনক্রমে সংযুক্ত করা হবে বলে জানান। বেসিস কর্তৃক প্রস্তাবিত ডিজিটাল মার্কেটিং পেমেন্ট পলিসি মূল্যায়নক্রমে দ্রুত প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
