ঢামেক হাসপাতালে চালু হচ্ছে বাইপাস সার্জারি বিভাগ
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসায় যোগ হচ্ছে নতুন মাত্রা। শিগগির চালু হচ্ছে বাইপাস সার্জারি বিভাগ। ইতোমধ্যেই হাসপাতালটির নতুন ভবনের তৃতীয় তলায় বেশ কয়েকটি কক্ষ নিয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে কার্ডিয়াক সার্জারি বিভাগটি।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ও বাইপাস সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর ইশতিয়াক আহমেদ উদ্বোধনের অপেক্ষায় থাকা বাইপাস সার্জারি বিভাগটি সাংবাদিকদের ঘুরে ঘুরে দেখান।
এসময় দেখা যায়, তিনতলায় দু’টি অস্ত্রোপচার কক্ষ আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো। এছাড়া রয়েছে পাঁচটি আইসিইউ বেড ও ছয়টি এসডিইউ এবং ২০ বেডের একটি মেল ও একটি ফিমেল ওয়ার্ড।
এ বিষয়ে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানিয়েছেন, সরকার সব সময় সজাগ আছে, রোগী যেনো উন্নত বিশ্বের মতো আধুনিক চিকিৎসা বাংলাদেশ পায়। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছেন।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের লেডিং হাসপাতাল। এই হাসপাতালে কার্ডিয়াক সার্জারি ছিল না। এ কারণে আমাদের একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। এ হাসপাতালে সব বিষয়ে চিকিৎসা দিতে আমরা মোটামুটি সফল। শুধু আমাদের কার্ডিয়াক সার্জারি ছিল না। অবশেষে প্রধানমন্ত্রীর প্রাধান্যতে এই প্রজেক্টে কাজ হয়েছে। অত্যন্ত আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় বিশ্বে কার্ডিয়াক সার্জারির জন্য যেসব উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, সেরকম যন্ত্রপাতি আমাদের সার্জারি বিভাগের জন্যও আনা হয়েছে। আমাদের চিন্তা-ভাবনা আছে, আশা করি পবিত্র রমজানের আগেই এই বিভাগটির উদ্বোধন করা হবে।
এসময় অ্যাসোসিয়েট প্রফেসর ইশতিয়াক আহমেদ বলেন, টোটাল সার্জারিটায় অনেক বেটার আউটকাম দেওয়া সম্ভব। এছাড়া লজিস্টিক দিক থেকে অনেক এগিয়ে। যথেষ্ট ভালো লজিস্টিক পেয়েছি আমরা।
তিনি বলেন, ফ্লোরগুলো দেখুন, স্পেশালিস্ট ফ্লোরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, ময়লা জমে থাকার উপায় নেই। জীবাণু আটকে থাকবে না। সহজেই ময়লা ক্লিন করা যাবে। আমি নিঃসন্দেহে বলতে পারি- ঢামেক হাসপাতালে বাইপাস সার্জারি বিভাগটি অন্যান্য সরকারি হাসপাতাল থেকে খুবই আধুনিকভাবে তৈরি করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ইশতিয়াক আহমেদ বলেন, বাইপাস সার্জারি অনেক সময়ের ব্যাপার। একটা সার্জারি করতে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যায়। পরে নির্ধারণ করা যাবে প্রতিদিন কয়টা করে সার্জারি করা হবে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
