ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে জয়ী হলেন সেলিম-ফরিদুল
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- এবারের নির্বাচনে অংশ নিয়েছে দুটি প্যানেল
- শহীদুজ্জামান সেলিম জয় পেয়েছেন সভাপতি পদে
অনুষ্ঠিত হয়ে গেল নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন শহীদুজ্জামান সেলিম। তিনি ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু ১৭৩ ভোট পেয়েছেন।
গতকাল (২২ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে। দিনব্যাপী এই নির্বাচনে এক ঘণ্টার মধ্যাহ্নের বিরতি রাখা হয়। পরিচালকদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।
তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।
বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে একটি প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন অভিনেতা-পরিচালক সালাউদ্দিন লাভলু। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম।
ভোটগ্রহণের আগে দুই প্রার্থীই উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।
গতকালই ঘোষণা করা হয়েছে নির্বাচনের প্রাথমিক ফলাফল। প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ীরা নির্ধারিত হয়েছেন। সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু ১৭৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ফরিদুল হাসান ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ শাকিল ১৮৭ ভোট এবং মোহন আহমেদ ৩২ ভোট পেয়েছেন।সহ-সভাপতি পদে ছয় প্রার্থীর মধ্যে থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। রাশেদ আখতার লাজুক সর্বোচ্চ ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ফিরোজ খান ২৭৪ ভোট এবং সকাল আহমেদ ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আরেকদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তুহিন হোসেন ২৫৬ ভোট এবং দিন মোহাম্মদ মন্টু ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শামসুর রহমান মজুমদার পেয়েছেন ২১৫ ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান ১৬৭ ভোট। আবার অর্থ সম্পাদক পদে আবু রাহান জুয়েল ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরুল রাফাত পেয়েছেন ১৮৩ ভোট।
তাছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপন ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন ১৩৫ ভোট এবং দেবব্রত রনি ৮০ ভোট পেয়েছেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সহিদ- উন-নবী ১৮৭ ভোট পেয়েছেন। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে কাজী আপেল মাহমুদ ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শুভ্র খান পেয়েছেন ১৭১ ভোট। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রীতি দত্ত ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাঈদ রহমান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই ফলাফল আপাতত প্রাথমিক। কোনো প্রার্থী বা অংশগ্রহণকারী যদি আপত্তি করতে চান, তাহলে ২৫ তারিখ পর্যন্ত আপিল বোর্ডে আবেদন করতে পারবেন। আপিল প্রক্রিয়া শেষে ২৬ তারিখ বিকেল ৫টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
