ড. ইউনূসের নোবেল প্রাইজ নিয়ে কটাক্ষ!
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪
জ্যাকসন হাইটসে প্রতিবাদ সভা
ড.মুহাম্মদ ইউনূস সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় খালেদ মহিউদ্দীনকে নিয়ে সমালোচনার ঝড় বইছে নিউইয়র্কে। অনেকে মহিউদ্দীনের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন। তার মন্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সভাও।
গত রোববার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডয়েসেভেলের সাবেক সাংবাদিক খালেদ মহিউদ্দীন। এ সভায় বক্তৃতাকালে ড. ইঊনূসের নোবেল প্রাইজ নিয়ে কটাক্ষ করেন তিনি। অথচ এই মতবিনিময় সভাটি ছিল অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইঊনূসকে কেন্দ্র করেই। প্রধান উপদেষ্টার কাছে প্রবাসীদের সমস্যা সংবলিত একটি স্মারকলিপি পেশ করার লক্ষ্যে নিয়েই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। প্রবাসীদের দাবীদাওয়া নিয়ে কিভাবে তার সাথে সাক্ষাৎ করা যায় তা নিয়ে আলোচনার জন্যই ছিল সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ মহিউদ্দিন। ২ শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় প্রায় ৫০ জনের মতো বক্তা বক্তব্যও রাখেন। কিন্তু খালেদ মহিউদ্দীনের বক্তব্যের পর সভার পরিবেশ পাল্টে যায়। এখন দাবি দাওয়া পেশ নিয়ে আয়োজকরা হতাশায় ভুগছেন।
মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক হিসেবে আশরাফুল হাসান বুলবুলের উপস্থিতি নিয়ে অনেকে আপত্তি তোলেন। সার্বজনীন এই মতবিনিময় সভায় পতিত স্বৈরাচারের দোসর এবং ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী একজনকে কেন উপস্থাপনার দায়িত্ব দেয়া হলো অনেকে জানতে চান? তাকে সরিয়ে দেবারও দাবি জানানো হয়। উদ্যোক্তা ফখরুল আলমের জন্য এটিও এক বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এই অবস্থায় আশরাফুল হাসান বুলবুলকে উপস্থাপনার দায়িত্ব থেকে মোটামুটি অব্যাহতি দেয়া হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথির খালেদ মহিউদ্দীনের বক্তব্য এক ভিন্ন আবহের সৃষ্টি করে। তিনি বলেন, ‘জনগন সকল ক্ষমতার উৎস’ এটি একটি রং স্টেটমেন্ট। আমাদের সংবিধানটি খোলেন। দেখেন, জনগন হলো সকল ক্ষমতার মালিক, উৎস তো ভিন্ন কথা। এর পর তিনি বলেন, তারা তো এপয়েন্টেড গাই। তারা জনগণের কর্মচারি। বাংলাদেশে পয়সাওয়ালা হতে হলে ফটকাবাজ হতে হবে, একজন পলিটিক্যাল লিডার হবে। পলিটিক্যাল লিডার হলে কি হয়? সে একটা এমপি হবে। শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে, খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে সে চোর হবে, বাটপার হবে, মন্ত্রী হবে। তাইতো? তিনি বলেন, আমি কিছুদিন সরকারি চাকুরি করেছি। নরসিংদীতে পোস্টিং ছিল। ম্যাজিস্ট্রেট ছিলাম। ছোট চাকর। শেখ হাসিনা বড় চাকর ছিল। বড় চাকর। তা নিয়া এত ইয়া করার কি আছে। বেতন নেয়। আড়াই তিন লাখ টাকা বেতন নেয়। আপনারা কফি খান মাসে তিন জন মিলা এই টাকার সমান। হিসেব কইরা দেখেন। খালেদ মহিউদ্দিন বলেন, আপনারা ড. ইউনুসকে নিয়ে কথা বলছেন। ড. ইউনুস এর আগে যতবার আসছেন তখন আপনাদের মধ্যে কোন চাঞ্চল্য ছিল না। এখন সে একটা চেয়ারের মধ্যে বসছে। তাই বড় ব্যাপার হয়ে গেছে। তার হাতে আলাউদ্দীনের চ্যারাগ এসে গেছে। সে নোবেল পেতে পারে। নোবেল একটা প্রাইজ রে ভাই। আমি ঠিকানা গ্রুপ থেকে একটা বড় প্রাইজ দিতে পারি আকাশ ভাই’র কাছ থেকে চান্দা-মান্দা নিয়া। একটা প্রাইজ দিতেই পারি। নোবেল প্রাাইজের চেয়ে তা বড়ও হতে পারে। তা ১ কোটি, ২ কোটি কিংবা ১০০ কোটি হতে পারে। এটা প্রাইজ! শুনলাম আপনারা তার কাছে ১৩ দফা দাবিনামা পেশ করবেন। এতে কোন কাজ হবে বলে আমি বিশ্বাস করি না। আমি আশাবাদী না। আমাকে এখানে প্রধান অতিথি করে এনেছেন। আমি তার অফিসে কথা বলেছিলাম। এবার তিনি অনেক ব্যস্ত। কথা ও দেখা নাও হতে পারে। ড. ইউনূসের সাথে আমার অফ ক্যামেরা কথা হতেও পারে। আমি আপনাদের দাবি দাওয়ার ব্যাপারে দেখা হলে তাকে বলবো। খালেদ মহিউদ্দীন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চে ছিলেন লেবার ইউনিয়ন লিডার মাফ মিছবাহ উদ্দীন, এম এন মজুমদার, আকাশ রহমান ও ফখরুল আলম সহ অনেকে।
প্রতিবাদ সভা : খালেদ মহিউদ্দীনের এই বক্তব্যের প্রতিবাদে গত মঙ্গলবার জ্যাকসন হাইটসে বৈষম্যবিরোধী প্রবাসী সচেতন সমাজ ইউএসএ ও প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ সম্মিলিতভাবে সভা করে। সভায় গৃহীত প্রস্তাবে খালেদ মহিউদ্দিনকে ডয়েচেভেলে থেকে বিতাড়িত এবং সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক হিসেবে অভিহিত করে বলা হয়, তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক, ঔদ্ধত্যপূর্ণ ও কান্ডজ্ঞানহীন যে মন্তব্য করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রস্তাবে জ্যাকসন হাইটসের একটি অনুষ্ঠানে এ ধরণের অশালীন ও অসভ্য মন্তব্যের কারণে খালেদ মহিউদ্দিনকে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের সময়ে কনস্যুলেট ও জাতিসংঘসহ অন্যান্য সকল অফিসে আমন্ত্রণ না জানাবার জোর দাবী জানান হয়।
জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভাতে সভাপতিত্ব করেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ ও বাণিজ্য বিভাগের অধ্যাপক ড. শওকত আলী। সভায় গৃহীত রেজুলিউশনে স্বাক্ষর করেছেন প্রফেসর ড. শওকত আলী, প্রফেসর ড জগলুল হায়দার, ড . আবুল কাশেম, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, খোন্দকার ফরহাদ, রিতা রহমান, জামাল আহমেদ জনি, আব্দুস সবুর, আহমেদ সোহেল, মোহাম্মদ কিউ জামান, মাহমুদ খান তাসের , শাহ আলম দুলাল , মির্জা আজম, মোহাম্মদ সুরুজ্জামান , সাঈদ তারেক, এম রহমান মাসুম ও হামিদ সোহেল।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
