‘ঠিকঠাক ভোট না দিলে মাসুল দিতে হবে আপনাদের স্ত্রী মেয়ে ও মাকে’
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৫ নভেম্বর। শেষ সময়ে এসে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দুই প্রার্থীরই সমর্থনে এগিয়ে আসছেন মার্কিন জনপ্রিয় সব তারকা ও ধনকুবের।
মার্কিন ভোটার, বিশেষত পুরুষ ভোটারদের কাছে এক আবেগঘন আর্জি জানালেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। বললেন, ‘এ নির্বাচনে যদি ঠিকমতো ভোট দেওয়া না হয়, তার মাসুল দিতে হবে আপনাদেরই স্ত্রী, মেয়ে ও মা-কে।’
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যে সব বিষয় ভোটারদের ভাবাচ্ছে, তার মধ্যে অর্থনীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অনুপ্রবেশকারী সমস্যা, সীমান্ত সমস্যার সঙ্গে রয়েছে গর্ভপাতের অধিকারের প্রসঙ্গটিও। ১৯৭৩ সালে ‘রো ভার্সেস ওয়েড’ মামলার মাধ্যমে নারীদের গর্ভপাতের অধিকার সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই মামলার রায় খারিজ করে দিয়ে গর্ভপাতের আইন প্রাদেশিক সরকারের হাতে তুলে দেয়। অর্থাৎ যেকোনো কারণে এক নারীর গর্ভপাতের প্রয়োজন হলে তা করা যাবে কি না, তা নির্ভর করবে তিনি কোন প্রদেশের বাসিন্দা তার ওপরে। যে সব প্রদেশে রিপাবলিকান সরকার রয়েছে, তারা ইতিমধ্যেই অত্যন্ত কড়া গর্ভপাত আইন নিয়ে এসেছে। ভ্রূণের বয়স ছ’সপ্তাহ হয়ে গেলেই আর গর্ভপাত করা যাবে না, এ রকম ভয়ংকর কড়া আইন নিয়ে এসেছে জর্জিয়া, আইডাহো, সাউথ ক্যারোলাইনা, লুইজ়িয়ানার মতো ১২টি প্রদেশ।
সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের যথেষ্ট প্রতিকূল প্রভাব পড়েছে নারী ভোটারদের ওপরে। নারীদের সাংবিধানিক অধিকারকে প্রাদেশিক সরকারের হাতে দেওয়ার ‘ফল’ বোঝা গিয়েছিল ২০২২-এর অন্তর্বর্তী নির্বাচনেই। সাতটি রাজ্যে গর্ভপাতের অধিকার আইনি করার জন্য ব্যালটে আসে এবং পাশ হয়ে যায়। অপ্রত্যাশিত ভাবে এদের মধ্যে কয়েকটি রাজ্য রাজনৈতিক ভাবাদর্শে কনজারভেটিভ। যা থেকে স্পষ্ট, রিপাবলিকান নারী ভোটারদের
কাছে গর্ভপাতের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সব ভোটার এখন কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিতে পারেননি, সেই ‘আনডিসাইডেড ভোটার’দের পাশে পেতে তাই গর্ভপাতের আইনকে খুবই গুরুত্ব দিচ্ছে ডেমোক্র্যাট দলটি।
যা স্পষ্ট হয়ে গেল গতকাল। মিশিগানের কালামাজুতে গতকাল ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রচারসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন দেশের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল। সাধারণত প্রচারসভায় দেখা যায় না মিশেলকে। স্বামীর সঙ্গে উপস্থিত থাকলেও প্রচারে নামেন না। কিন্তু গতকাল মঞ্চে উঠেই জোর গলায় গর্ভপাতের আইনি অধিকারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বলেন, ‘মেয়েদের জীবনের যে গুরুত্ব রয়েছে, সেটা আশা করি পুরুষেরা এ বার বুঝতে পারবেন।’ এখানেই না থেমে মিশেল আরও বলেন, ‘যখন দেখবেন অস্ত্রোপচারের টেবিলে শুয়ে রয়েছেন আপনার স্ত্রী, তার শরীর রক্তে ভেসে যাচ্ছে, আপনার তখন মনে হবেই, আগে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কেন আপনাদের দেওয়া হয়নি!’
একটা সাম্প্রতিক জনমত সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে ৪০ বছরের কম বয়সি নারীদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গর্ভপাতের অধিকার। রিপাবলিকান প্রদেশ টেক্সাসে গর্ভপাত-বিরোধী আইন অত্যন্ত কড়া। এই প্রদেশেও নির্বাচনি প্রচারে গিয়ে কমলা হ্যারিস বারবার গর্ভপাতের অধিকারের কথা বলেছেন।
প্রসঙ্গত, গর্ভপাতের অধিকার বিষয়ে ট্রাম্প এখনও তার অবস্থান স্পষ্ট করেননি। -আনন্দবাজার
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
