ঠান্ডা মাথায় প্রোটিয়াদের বিদায় ঘন্টা বাজালেন উইলিয়ামসন
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯
আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, বর্তমান সময়ে সবচেয়ে ঠান্ডা মাথায় কে প্রতিপক্ষকে অনায়াসেই হারিয়ে দিতে পারবে? সবার আগেই হয়তো আপনার মাথায় মহেন্দ্র সিং ধোনির নাম চলে আসবে, যে কি না দিনের দিন এটাই করে আসতেছেন। কিন্তু বর্তমান সময়ের ধোনির পাশে আরো একজনের নাম আশা উচিত। সেটা আর কেউ নন, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের নাম। একটা দলকে কতটা ঠান্ডা মাথায় হারানো যায় এবং সেই ম্যাচে পাহাড়সম চাপ নিয়ে সেঞ্চুরি করাও যায় তার অনন্য নজির স্থাপন করলেন কেন উইলিয়ামসন। প্রোটিয়াদের বাঁচা-মরার ম্যাচে তাদেরকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমির স্বপ্ন অনেকটাই নিশ্চিত করে ফেলল কিউইরা।
অকল্যান্ডে যেভাবে শেষ করেছিল নিউজিল্যান্ড বার্মিংহ্যামেও ঠিক একই ঘটনার পূনরাবৃত্তি ঘটালো তারা। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে ৪ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালে এসে দু’দলের মোকবেলাতে সেই শেষ ওভারেই ম্যাচের নিষ্পত্তি ঘটে এবং নিউজিল্যান্ড জেতে ৪ উইকেটের বিনিময়ে।
ম্যাচের শুরুতে দেড় ঘণ্টা বৃষ্টি হওয়ায় ম্যাচের পরিধি দুই দলের জন্য ১ ওভার কমিয়ে আনা হয়। ৪৯ ওভারের খেলাতে প্রোটিয়াদের দেয়া ২৪২ রানের লক্ষ্য শুরুতে মনে হচ্ছিল অনায়াসেই পার করে ফেলবে নিউজিল্যান্ড। কিন্তু তাদের ভালো পরীক্ষা নিয়েছেন লুঙ্গি এঙ্গিডি, কাগিসো রাবাদা, ক্রিস মরিস ও ইমরান তাহির। টুর্নামেন্টের বাজে ফর্ম এই ম্যাচেও ধরে রেখেছিলেন ওপেনার কলিন মুনরো। মাত্র ৫ বলে ৯ রান করে রাবাদার বলে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
ওয়ান ডাউনে খেলতে নামা কেন উইলিয়ামসনের সঙ্গে তখন দলের হাল ধরেন গাপটিল। প্রথম দশ ওভারে দলের রান ওঠে ৪৩। এরপর কিছুটা মেরে খেলতে থাকেন গাপটিল। কিন্তু ১৫তম ওভারের শেষ বলে ফেহলুকায়োর বলে ৩৫ রান করে আউট হন গাপটিল। ভাঙে ৬০ রানের জুটি। এরপর কিছু সময়ের ভেতরেই পথ হারাতে থাকে নিউজিল্যান্ড। ৭২/১ থেকে চোখের পলকে ৮০/৪ এ পরিণত হয় কিউইরা। রস টেলর ও টম ল্যাথাম দুজনকেই ব্যক্তিগত ১ রানে ফেরান ক্রিস মরিস।
৮০ রানে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল কিউই শিবিরে। ২০ ওভারে দলের রান গিয়ে দাঁড়ায় ৮৬। তখনো ৪৩ বলে ৩৩ রান করে ক্রিজ আগলে ছিলেন উইলিয়ামসন। জেমি নিশাম নেমে তাকে কিছুটা সঙ্গ দেন। নেশামের সঙ্গে তার ৫৩ রানের জুটি কিছুটা আলোর পথ দেখায়। ২৮ তম ওভারের শেষ বলে ইমরান তাহিরের বলে সিঙ্গেল নিয়ে ম্যাচে নিজের অর্ধশতক পূরণ করেন উইলিয়ামসন। কিন্তু দল যখন ভালো কিছু আশা করছিল তখনই আবার কিউই শিবিরে আঘাত হানেন মরিস। ৩৩তম ওভারে নেশামকে ২৩ রানে আউট করে আবারো নিউজিল্যান্ডের বিপদ ডেকে আনেন এই অলরাউন্ডার। কিন্তু এরপরেই দৃশ্যপট নিউজিল্যান্ডের পক্ষে সায় দিতে থাকে।
নেশামের আউটের পর ক্রিজে আসেন অলরাউন্ডার কলিন দি গ্রান্ডহোম। তিনি এসেই পুরো ম্যাচটাকে পালটে দেয়ার মিশনে নামেন। ষষ্ঠ উইকেট জুটিতে উইলিয়ামসনের সঙ্গে মিলে গড়েন ৯১ রানের জুটি যার ভেতর গ্রান্ডহোমেরই ছিল ৬০ রান। এক পাশ দিয়ে গ্রান্ডহোম ছক্কা আর চারের ফুলঝুড়ি ছড়াচ্ছিলেন আর অন্যপাশে কেন উইলিয়ামসন সিঙ্গেল নিয়ে প্রোটিয়া ফিল্ডারদের ব্যতিব্যস্ত রাখছিল। ৪৭ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস খেলে এনগিডির বলে যখন আউট হন তখন নিউজিল্যান্ড জয় থেকে মাত্র ১৪ রান দূরে। অথচ তিনি ক্রিজে এসেছিলেন তখন দলের রান ছিল ১৩৭! কিন্তু এত দূরে আসতো পারতো না নিউজিল্যান্ড যদি না দক্ষিণ আফ্রিকা ৩৭তম ওভারে ও ৪০তম ওভারে উইলিয়ামসনকে সুযোগ না দিত। ইমরান তাহিরের করা ৩৭তম ওভারের প্রথম বলে ক্যাচ দেন উইলিয়ামসন কিন্তু সেটা লুফে নিতে পারেননি মারকরাম। চতুর্থ বলে এবার গ্রান্ডহোম ক্যাচ দেন মারকরামের কাছে, এবারো তিনি ক্যাচ মিস করেন। ষষ্ঠ বলে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে। ইমরান তাহিরের বল কেন উইলিয়ামসের ব্যাট ছুঁয়ে পেছনে থাকা ডি ককের তালুবন্দী হলেও আফ্রিকান অধিনায়ক ডূ প্লেসিস রিভিউ নেননি। কেননা, ডি কক কিংবা ইমরান তাহির আবেদনই জানাননি আম্পায়ারের কাছে। অথচ টিভি রিপ্লেতে দেখা যায় বল উইলিয়ামসনের ব্যাট ছুঁয়েছিল। তখন তিনি আউট হলে হয়তো ম্যাচটাই প্রোটিয়াদের হয়ে যেত। ৪০তম ওভারের প্রথম বলে উইলিয়ামসনকে রান আউটের সুবর্ণ সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু তারা আউট করতে ব্যর্থ হন। ৪৬ তম ওভারে বাউন্ডারির কাছে গ্রান্ডহোমের আরো একটি ক্যাচ মিস করেন ডেভিড মিলার। এমন ছন্নছাড়া ফিল্ডিংয়ের যথাপযুক্ত ব্যবহার করে নিউজল্যান্ড।
দলকে জয়ের বন্দরে রেখে গ্রান্ডহোমের আউট হলে সব দায়িত্ব চলে আসে উইলিয়ামসনের উপর। তখনো তিনি ১৩৩ বল খেলে ৯১ রান করে ক্রিজে রয়েছেন। ৪৮তম ওভারের শেষ বলে এনগিডিকে থার্ড ম্যান দিয়ে অসাধারণ ভঙ্গিমায় চার মেরে দলকে খুব কাছে নিয়ে আসেন তিনি। শেষ ওভারে দলের যখন দরকার ছিল ৮ রান তখন প্রথম বলে মিচেল সান্টনার সিঙ্গেল নিয়ে উইলিয়ামসনকে দেন। দ্বিতীয় বলেই মিডউইকেট দিয়ে ছক্কা মেরে ম্যাচ টাই করে ফেলে নিউজিল্যান্ড। এরপরের বলে চার মেরে দলের জয়ের পাশাপাশি নিজে সেঞ্চুরি করে ১০৬ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন।
বিশ্বকাপে এটিই তার প্রথম সেঞ্চুরি। রান তাড়া করে বিশ্বকাপ ইতিহাসে মাত্র ৬ জন অধিনায়কই আছেন যারা সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। তাছাড়া ইংল্যান্ডের মাটিতে দ্রুততম ১৭ ইনিংসে হাজার রান করার রেকর্ডও গড়েন। বিশ্বকাপে এটি নিউজিল্যান্ডের টানা দশমবারের মত রান তাড়া করে জয়ের রেকর্ড। তবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ১৯ থেকে এখনো অনেক দূরে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কিউইদের বিশ্বকাপ ভাগ্য বেশ সুপ্রসন্নই বলা চলে। শেষ পাঁচবারের পাঁচটিতেই জিতেছে নিউজিল্যান্ড।
ম্যান অব দ্য ম্যাচ হওয়া উইলিয়ামসন পুরস্কার নিতে এসে বলেন, শেষ পর্যন্ত খেলে আসাটা বেশ ভালো লাগাচ্ছে। উইকেটটা বেশ কঠিন ছিল। বল নরম হয়ে যাচ্ছিল। আমার মনে হয়, প্রথমার্ধে আমাদের বোলাররা দারুণ করেছে। আমরা এক অর্ধ্ব শেষ হওয়ার পর বুঝেছিলাম বল হাতে আমরা ভালো করেছি। আমরা তারপর ব্যাটিংয়ে জুটি গড়ার চেষ্টা করি কিন্তু উইকেট হারাচ্ছিলাম। গ্রান্ডহোম বোলিংয়ের পাশাপাশি আজকে ব্যাটিংয়েও নিজের জাত চিনিয়েছে। আমরা জানতাম, অনেক ডট বল খেলতে হবে আমাদের। আমি আমার সঙ্গীর সঙ্গে কথা বলছিলাম যাতে দ্রুত সিঙ্গেল নিয়ে খেলতে পারি যাতে ফিল্ডাররা ব্যতিব্যস্ত হয়ে ওঠে। দলের অন্যান্যদের পারফরম্যান্সও আজ ইতিবাচক ছিল। এভাবে উত্তেজনাপূর্ণ ম্যাচ জেতাটা সত্যিই দলের সবাইকে ভালো কিছু উপহার দিবে সামনে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
