‘টয়লেট’ বিভ্রাটে ঢাকার ট্রাফিক পুলিশ
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
জনস্বাস্থ্য খাতে দেশে অবিশ্বাস্য অগ্রগতি হলেও রাজধানীতে জনসংখ্যার তুলনায় বাড়েনি পাবলিক টয়লেট। এর ফলে পথচারীদের সঙ্গে অস্বস্তিতে পড়ছেন সারাদিন রাস্তায় থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা। জরুরী প্রয়োজন মেটাতে যেতে হয় রাস্তার আশপাশের ভবনগুলোতে।
জানা গেছে, যানজট ও সড়কে নিরাপত্তা নিরসনে রাজধানীতে প্রায় ৫ হাজার ট্রাফিক পুলিশ সদস্য নিয়োজিত আছেন। তবে তাদের নিজস্ব কোনো টয়লেট বা শৌচাগার সুবিধা নেই। ডিউটিস্থলের আশপাশে অস্বস্তি নিয়েই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় তাদের। দ্রুত এ সমস্যার সমাধান চান ট্রাফিক পুলিশের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় দুই শতাধিক ট্রাফিক পুলিশের বক্স রয়েছে। আর সব মিলিয়ে প্রায় ৫ হাজার ট্রাফিক পুলিশের সদস্য দায়িত্ব পালন করছেন। তবে তাদের নিজস্ব কোনো শৌচাগার সুবিধা নেই।
শুলশান জোনের ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম ডেইলি বাংলাদেশকে বলেন, ট্রাফিকদের নানান সমস্যার মধ্যে বড় সমস্যা হল কর্মস্থলের পাশে টয়লেট না থাকা। এই সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত।
গুলশান ট্রাফিক বক্সের টিআই মাহবুব বলেন, ট্রাফিকদের শৌচাগার সমস্যা একটা বড় সমস্যা। শৌচাগার ব্যাবহারের জন্য আমাদেরকে বাইরের অফিসে যেতে হয়। যা লজ্জাকর ব্যাপার। জরুরি এটির সমাধান হওয়া উচিত।

রাজধানীর কাকরাইল পুলিশ বক্সে কর্মরত ট্রাফিক সার্জেন্ট কাজল রেখা বলেন, এটা একটা জটিল সমস্যা। যখন আমাদের প্রয়োজন হয় তখন আশপাশে সরকারি অনেক অফিস আছে সেখানে যেতে হয়। প্রথম অবস্থায় একটু সমস্যা হতো এখন অনেকটা সয়ে গেছে। বিষয়টি খুবই মানবিক। দ্রুত এর সমাধান প্রয়োজন।
মৎস ভবনের টিআই মো. আবু সিদ্দিক বলেন, ট্রাফিক বক্সে জায়গা না থাকার কারণে এই সংকট সমাধান হচ্ছে না। মাঝে শুনেছি সিটি কর্পোরেশন এই সমস্যাটা সমাধান করবে। এখনো তারা এটা করেনি। পরে আবার জানলাম ডিএমপি বিষয়টি সমাধান করবে।
জানতে চাইলে ট্রাফিকের এডিসি (প্রশাসন) অ্যাডমিন গোবিন্দো চন্দ্র পাল বলেন, আমরা ট্রাফিক টয়লেটের সমাধান চাই। প্রতিটি বক্সেই ট্রাফিকের টয়লেট থাকা উচিত। আমরা চাই সরকার যাতে দ্রুত এটার সমাধান করে দেয়।
রাজধানীতে পাবলিক টয়লেটের পর্যাপ্ত সংকট আছে জানিয়ে ট্রাফিক পুলিশের সাবেক যুগ্ম কমিশনার মফিজ উদ্দীন আহমদ বলেন, ট্রাফিক সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে বা আশপাশে টয়লেট ব্যবহারের জন্য যান, যা খুবই দৃষ্টি কটুর। দ্রুত এর সমাধান করা প্রয়োজন। সংকট নিরসনে কাজ চলছে জানিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকতা বলেন, টয়লেট করার মতো জায়গা না পেলে কাজ করা সম্ভব হবেনা। বিষয়টি নিয়ে আমাদের ডিএমপি কমিশনার স্যার বিভিন্ন জায়গায় কথা বলেছেন। আশা করছি এই সংকটের সমাধান হবে। তাছাড়া, বক্সলোতে তেমন জায়গা নেই। ট্রাফিক বক্সে যেখানে টয়লেট করা সম্ভব সেখানে টয়লেট করার পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর ট্রাফিকের প্রধান অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন করার জন্য নারী এবং পুরুষ ট্রাফিক সদস্যরা কাজ করে যাচ্ছেন। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সরকারের সহযোগিতায় এসব সমস্যাগুলো সমাধান করা হবে।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
