ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে ২০২৫ সালে ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছেন। তার বাধ্যতামূলক বার্ষিক আর্থিক প্রকাশনা থেকে এই তথ্য জানা গেছে। ৯২৭ পৃষ্ঠার ওই বিশাল আর্থিক ঘোষণায় ট্রাম্প জানান, তিনি কেবল একটি ‘মিম কয়েন’ থেকে ৬৩৫ মিলিয়ন বা ৬৩ কোটি ৫০ লাখ ডলারের রয়্যালটি পেয়েছেন। এই মিম কয়েনটি তিনি ওভাল অফিসে যাওয়ার মাত্র কয়েক দিন আগে চালু করেছিলেন, যদিও পরে এর বাজারমূল্য ব্যাপকভাবে কমে যায়। বিবিসি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্যমতে, ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার, যা ২০২৪ সালে ছিল ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের হিসাবে তার সম্পদের পরিমাণ প্রায় ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। এ ছাড়া নিজের দুই ছেলে এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সন্তানদের প্রতিষ্ঠিত ক্রিপ্টো কোম্পানি ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ থেকে ট্রাম্প ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলারের বেশি আয় করেছেন। রিয়েল এস্টেট এবং ট্রাম্প-ব্র্যান্ডেড বিভিন্ন পণ্য থেকেও তিনি আরও কয়েক মিলিয়ন ডলার আয় করেছেন। তবে হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো ব্যক্তিগত লাভ বা অনৈতিক সুবিধা নিচ্ছেন না। হোয়াইট হাউস জানিয়েছে, এসব অর্থের একটি বড় অংশ ভবিষ্যৎ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি এবং ওয়াশিংটন ডিসির পার্ক সংরক্ষণে ব্যয় করা হবে।
২০২৪ সালের তুলনায় এবার ট্রাম্পের ঘোষিত আয় অনেক বেশি। আগের বছর তিনি ৬০ কোটি ডলারের বেশি আয় ঘোষণা করেছিলেন। হোয়াইট হাউস বারবার জানিয়েছে, ট্রাম্প তার সব ব্যবসা ছেলেদের দ্বারা পরিচালিত একটি ট্রাস্টে রেখেছেন এবং এতে কোনো স্বার্থের সংঘাত নেই।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেন, প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে (ক্রিপ্টো ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড) রূপান্তর করেছেন। তবে সমালোচকেরা এই বিপুল আয় নিয়ে নৈতিকতার প্রশ্ন তুলছেন। আর্থিক বিশেষজ্ঞ উইল ওয়াকার আর্নট বলেন, যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্পের অর্থ উপার্জনের ধরন সম্পূর্ণ ভিন্ন। তিনি পারিবারিক ক্রিপ্টো ব্যবসার মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলছেন।
নথিতে দেখা যায়, ট্রাম্পের ক্রিপ্টো খাতের আয় তার ঐতিহ্যবাহী রিয়েল এস্টেট ব্যবসার আয়ের চেয়েও অনেক বেশি। অবশ্য রিয়েল এস্টেট ও গলফ ক্লাব থেকেও তার ভালো আয় হয়েছে। তিনি মার-এ-লাগো ক্লাব থেকে প্রায় ৭৭ মিলিয়ন ডলার এবং ফ্লোরিডার ডোরালে গলফ ক্লাব থেকে ১২২ মিলিয়ন ডলার আয় করেছেন। এ ছাড়া নিউ জার্সি, ফ্লোরিডা ও স্কটল্যান্ডের গলফ ক্লাবগুলো থেকেও প্রতিটি থেকে ৩০ মিলিয়ন ডলারের বেশি আয় হয়েছে। ট্রাম্প ব্র্যান্ডের বিভিন্ন পণ্য- ঘড়ি, বাইবেল, জুতা, সুগন্ধি ও গিটার থেকে তিনি প্রায় ৪.৭ মিলিয়ন ডলার রয়্যালটি পেয়েছেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে নিজের আয় দেখিয়েছেন। তিনি তার জীবনের ওপর নির্মিত ডকুমেন্টারি সম্পর্কিত লাইসেন্স চুক্তি থেকে ১০ দশমিক ৭ মিলিয়ন ডলার এবং এনএফটি বিক্রি থেকে ৬০ লাখ ডলার আয় করেছেন।
নথিতে আরও বলা হয়েছে, বিভিন্ন আইনি মামলার নিষ্পত্তি ও ক্ষতিপূরণ থেকে ট্রাম্প ৮৬ .৫ মিলিয়ন ডলার আয় করেছেন। এর মধ্যে রয়েছে এবিসি থেকে ১৬ মিলিয়ন, সিবিএস থেকে ১৬ মিলিয়ন, মেটা থেকে ২৪ দশমিক ৫ মিলিয়ন, ইউটিউব থেকে ২২ মিলিয়ন এবং এক্স (সাবেক টুইটার) থেকে ৮ মিলিয়ন ডলার।
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
