ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ২০০৬ সালের জুলাইয়ে লেক টাহোতে একটি তারকা গলফ টুর্নামেন্টে একসঙ্গে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, ট্রাম্প যখন ওই টুর্নামেন্টে খেলছিলেন, স্টর্মি তখন পর্ন স্টুডিও ‘উইকেড পিকচার্স’-এর বুথ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের ‘অভিবাদন’ জানানোর কাজ করছিলেন।
ডোনাল্ড ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলস একসঙ্গে একটি ছবিও তুলেছিলেন। ট্রাম্পের মাথায় ছিল ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবের লাল হ্যাট আর হলুদ পোলো শার্ট। ড্যানিয়েলসের পরনে ছিল কালো রঙের একটি জামা।
ড্যানিয়েলসের মূল নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি বলেন, ট্রাম্প তাঁকে তাঁর হোটেলের পেন্টহাউস স্যুটে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়। তবে ট্রাম্পের দাবি, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে এমনটা কখনো ঘটেনি।
২০২৪ সালের এপ্রিলে এসে ট্রাম্প ও স্টর্মি আবার মুখোমুখি হতে যাচ্ছেন। আর তাঁরা মুখোমুখি হবেন ম্যানহাটনের আদালতে। সেখানে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলায় বিচারের কাজ শুরু হতে যাচ্ছে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। এবার সে মামলায় বিচারের কাজ শুরু হবে। জুরি নির্বাচনের মধ্য দিয়ে আগামী সোমবার এ বিচার শুরু হতে যাচ্ছে। স্টর্মি ড্যানিয়েলস সেখানে সাক্ষ্য দেবেন।
২০১৮ সালে নিজের লেখা বই ‘ফুল ডিসক্লোজার’ ও পিকক চ্যানেলের জন্য নির্মিত তথ্যচিত্র ‘স্টর্মি’তে ট্রাম্পের সঙ্গে নেভাডা গলফ রিসোর্টে দেখা হওয়ার ‘দুর্ভাগ্যজনক’ স্মৃতিগুলো বর্ণনা করেছেন স্টর্মি ড্যানিয়েলস।
জানা যায়, ট্রাম্পের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় ড্যানিয়েলসের বয়স ছিল ২৭ বছর। আর ট্রাম্পের বয়স ছিল ৬০ বছর। এর মাত্র চার মাস আগে ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া তাঁদের সন্তান ব্যারনের জন্ম দিয়েছেন।
ড্যানিয়েলস বলেন, ট্রাম্পের এক দেহরক্ষী তাঁকে তাঁর (ট্রাম্প) হোটেলের রুমে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস বলেন, তাঁদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। যৌনতাসংক্রান্ত কোনো আলাপ হয়নি। পর্নশিল্পের ব্যবসায়িক দিক নিয়ে ট্রাম্প বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন।
স্টর্মি বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাকে বলেছিলেন যে আমাকে দেখে তাঁর মেয়ের কথা মনে হয়। আমি ভেবেছিলাম আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার জায়গা আছে।’ তবে এরপর ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হয়েছিলেন বলে উল্লেখ করেন স্টর্মি।
স্টর্মি জানান, পরের বছরও ট্রাম্পের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। কারণ, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্টর্মিকে তাঁর টেলিভিশন অনুষ্ঠানে নিয়ে যাবেন। ওই অনুষ্ঠানের নাম ‘দ্য সেলিব্রিটি অ্যাপ্রেনটিস’। তবে তা আর হয়নি। পরে স্টর্মি ড্যানিয়েলস ট্রাম্পের ফোন ধরা বন্ধ করে দেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
