ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার (১২ জুলাই) গভীর রাতে বন্দর আব্বাস, জাস্ক, সিরিক ও কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, এতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোরও বড় ধরনের ক্ষতি হয়নি।
অন্যদিকে আইআরজিসি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রু ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। তাদের দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে হামলায় জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লেগেছে।
আইআরজিসি বলেছে, ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় মার্কিন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, দুটি জাহাজ থামানোর ঘটনাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করে।
এদিকে ইরানের পাল্টা হামলার পর বাহরাইনে আবারও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতেই নতুন অভিযান চালানো হয়েছে। এক্সে দেওয়া পোস্টে সেন্টকম জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই হামলা শুরু হয়েছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স দাবি করেন, আইআরজিসি আবারও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে মার্কিন বাহিনী একটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে বলেও তিনি দাবি করেন।
এর একদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের অন্তত ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল। এর জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে তেহরান।
এবারের মার্কিন হামলায় ইরানের আরও বিস্তীর্ণ এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। খুজেস্তান, হরমোজগান ও সিস্তান-বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া গেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাস্ক, সিরিক, কেশম দ্বীপ ও বন্দর আব্বাসও হামলার আওতায় আসে। এসব এলাকায় ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি, রাডার স্টেশন ও সামরিক স্থাপনা রয়েছে।
এ ছাড়া খুজেস্তানের ওমিদিয়ে, মাহশাহর, বেহবাহান, দেজফুল ও আহভাজ এবং সিস্তান-বেলুচিস্তানের চাবাহার বন্দরের আশপাশেও হামলার খবর পাওয়া গেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলাগুলোর একটি হয়েছে মারকাজি প্রদেশের খোন্দাব এলাকায়, যেখানে ইরানের ভারী পানির স্থাপনা অবস্থিত।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তানের মাহশাহরে একটি কৃষি সেচ পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন নিরাপত্তারক্ষী নিহত এবং আরও চারজন আহত হন। স্থানীয় কর্মকর্তাদের মতে, ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে।
সূত্র: আলজাজিরা, সিএনএন
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
