ট্রাম্পের জয়ে প্রশ্নবিদ্ধ আমেরিকার গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন আমেরিকার গণমাধ্যমকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে। কমলা হ্যারিসের পরাজয়ে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, প্রভাব এবং দর্শক নিয়ে প্রশ্ন উঠছে। তবে কিছু প্রশ্নের উত্তর বছরের পর বছর ধরে নাও মিলতে পারে। এখন সাংবাদিকরা একে অপরকে জিজ্ঞাসা করছেন, নির্বাচনে এই ‘লাল তরঙ্গ’ যুক্তরাষ্ট্রের তথ্য পরিবেশ সম্পর্কে কী বার্তা দিচ্ছে?
মঙ্গলবার ট্রাম্প জয়ী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর কিছু অনুগত জোর দিয়ে বলেছেন, তাঁকে বিজয়ী করার মাধ্যমে জনগণ দেশটির সংবাদমাধ্যমকেও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। বুধবার সকালে ফলাফলের ডামাডোলের মধ্যেও কিছু সময়ের জন্য হলেও ফেডারেলিস্ট নামের সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম ছিল ‘করপোরেট মিডিয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’ সম্পর্কে। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২৪-এর নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণমাধ্যম।খবর সিএনএনের।
ডেইলি ওয়্যারের পডকাস্টার ম্যাট ওয়ালশ লিখেছেন, “লিগ্যাসি মিডিয়া ‘অফিসিয়ালি মারা গেছে’। তাদের বয়ান তৈরি করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ট্রাম্প ২০১৬ সালে মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আজ রাতে তিনি তাদের সম্পূর্ণভাবে পরাজিত করেছেন। তারা (এসব গণমাধ্যম) আর কখনও প্রাসঙ্গিক হবে না।”
সিএনএন রাজনৈতিক ভাষ্যকার স্কট জেনিংস লিখেছেন, আমরা গত কয়েক সপ্তাহ ধরে যে গল্প বলেছি, তা সত্য নয়। রাতের পর রাত কমলাকে কোনোভাবে লাইনের সামনে ঠেলে দেওয়ার জন্য ছলচাতুরী চলছিল। কিন্তু আমরা (ভোটারদের) মৌলিক বিষয়, যেমন মুদ্রাস্ফীতি সংকটকে উপেক্ষা করছিলাম।
ট্রাম্প কখনোই সংবাদ কভারেজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি সবসময় একটি আরও অনুগত, প্রপাগান্ডামূলক গণমাধ্যম চান। এমনকি ফক্স নিউজ তাঁকে অপ্রতিরোধ্য সমর্থন দেওয়া সত্ত্বেও তিনি নিয়মিতই চ্যানেলটি সম্পর্কে অভিযোগ করেন। গত মাসেও তিনি ফক্সের মালিক রুপার্ট মারডকের কাছে অভিযোগ করেন, তাঁর নেটওয়ার্কটি ডেমোক্রেটিক দলের বিজ্ঞাপন প্রচার করছে।
সুতরাং, ট্রাম্পের বিজয়ে প্রধান মিডিয়া আউটলেটগুলোর সঙ্গে তাঁর বৈরিতা নতুন করে শুরু হতে পারে। যেসব গণমাধ্যম নিজেদের নিরপেক্ষ দাবি করে, এমনকি যেগুলো পক্ষপাতদুষ্ট– উভয়ই চাপে পড়বে।
ট্রাম্প প্রশাসন গণমাধ্যমের বিরুদ্ধে তাদের হুমকিকে কাজে পরিণত করতে পারে বলে আশঙ্কা রয়েছে। তিনি টিভি স্টেশনগুলোর লাইসেন্স প্রত্যাহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি চলতি বছরই এক ডজনেরও বেশিবার এই হুমকি দিয়েছেন। তিনি যেসব সাংবাদিককে পছন্দ করেন না, হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকার সীমিত করতে পারেন।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
