ট্রাম্পের ক্রিপ্টো কোম্পানিকে মুনাফা এনে দিয়ে মাফ পেলেন বাইন্যান্
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাজাপ্রাপ্ত ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাওকে ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমা পাওয়ার জন্য ঝাও গত কয়েক মাস ধরে ট্রাম্প পরিবারের ক্রিপ্টো কোম্পানিকে সহায়তা করে আসছিলেন।
একাধিক সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সূত্রগুলো জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বুধবার এই ক্ষমার আদেশে স্বাক্ষর করেন। এক সূত্র জানায়, সম্প্রতি ট্রাম্প তাঁর উপদেষ্টাদের বলেছেন, ঝাওসহ অন্যদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির অভিযোগের প্রতি তিনি সহানুভূতিশীল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ঝাওকে ক্ষমা করেছেন। বাইডেন প্রশাসন ক্রিপ্টোকারেন্সিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। বাইডেন প্রশাসনের ক্রিপ্টোবিরোধী যুদ্ধ এখন শেষ।
বাইন্যান্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এই ক্ষমা ঘোষণার ফলে সম্ভবত বাইন্যান্সের জন্য যুক্তরাষ্ট্রে ফেরার পথ খুলে যাবে। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিপ্টো এক্সচেঞ্জ ২০২৩ সালে অর্থ পাচারবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিল এবং যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা থেকে নিষিদ্ধ হয়।
গত বছরের সেপ্টেম্বরে চার মাসের সাজা ভোগ শেষে কারাগার থেকে মুক্তি পান ঝাও। এরপর বাইন্যান্স প্রায় এক বছর ধরে তাঁর জন্য ক্ষমা প্রার্থনার প্রচেষ্টা চালিয়ে আসছিল। এ বছর সংস্থাটি লবিস্ট চেস ম্যাকডোয়েলকে নিয়োগ দেয় এই কাজ এগিয়ে নিতে।
নির্বাচিত হওয়ার পর থেকে বাইন্যান্স ট্রাম্পের পরিবারের ক্রিপ্টো ব্যবসা ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’কে সহযোগিতা করে আসছে। এটি ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে বিশাল ভূমিকা রাখছে।
মার্কিন বিচার বিভাগ বাইন্যান্সকে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের রেকর্ড জরিমানা ও কঠোর নজরদারি আরোপ করেছিল। বিভাগটির দাবি ছিল, বাইন্যান্স একটি বিশাল অর্থ পাচারের কেন্দ্রে পরিণত হয়েছিল, যার মাধ্যমে নিষিদ্ধ গোষ্ঠী ও অপরাধীরা বিলিয়ন ডলার পাচার করত।
এই ক্ষমা ঘোষণার ফলে বিচার বিভাগ থেকে জারি করা বাইন্যান্সের ওপর তিন বছরের নজরদারি কার্যক্রম আগেই শেষ হয়ে যেতে পারে, যা সংস্থাটির আর্থিক অপরাধবিষয়ক আইন মানা নিশ্চিত করতে গঠন করা হয়েছিল। তবে ট্রেজারি বিভাগের আলাদা নজরদারি কার্যক্রম বন্ধ করতে হলে ট্রাম্প বা মার্কিন অর্থমন্ত্রী—উভয়ের অনুমোদন প্রয়োজন হবে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত বসন্তে বাইন্যান্স ট্রেজারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের তদারকি কিছুটা শিথিল করার অনুরোধ জানিয়েছিল, কারণ আইনি জটিলতার কারণে সংস্থাটি প্রতিযোগীদের কাছে বাজার হারাচ্ছিল।
বাইন্যান্স প্রথম ট্রাম্প পরিবারের মিত্রদের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রে কোম্পানির কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনার অংশ হিসেবে ব্যবসায়িক চুক্তির প্রস্তাব দেয়। এরপর ট্রাম্প পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বাইন্যান্সের মার্কিন শাখায় আর্থিক অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা হয়।
সে সময় ঝাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, ‘ক্ষমা পেলে কোনো অপরাধীই আপত্তি করবে না।’ পরে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন করেন এবং মার্কিন লবিস্ট নিয়োগ দেন।
ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল গত এক বছরে ট্রাম্প পরিবারের জন্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আয় করেছে। বাইন্যান্স এই প্রতিষ্ঠানের ডলারনির্ভর ক্রিপ্টোকারেন্সি ‘ইউএসডি১’-এর দ্রুত উত্থানের অন্যতম প্রধান চালক। এ বছর বসন্তে ২ বিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ গ্রহণের সময় বাইন্যান্স ‘ইউএসডি১’-এর মাধ্যমে অর্থ লেনদেনের সুযোগ দেয় এবং তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন প্ল্যাটফর্মে এই মুদ্রায় লেনদেন বাড়াতে উৎসাহ দেয়।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
