ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
প্রকাশিত: ১২ মে ২০২৬
হোয়াইট হাউসের সংবাদিকদের নৈশভোজে হামলার ঘটনা সাজানো নাটক ছিল কি না, তা নিয়ে খোদ মার্কিন নাগরিকদের মনেই তীব্র সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি নতুন জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে একজন মনে করেন, হোয়াইট হাউসের সাংবাদিক প্রতিনিধিদের বার্ষিক নৈশভোজে গত এপ্রিল মাসে ঘটে যাওয়া গুলির ঘটনাটি পূর্বপরিকল্পিত বা সাজানো ছিল।
gnews দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনলাইন সংবাদমাধ্যমের নির্ভরযোগ্যতা মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিউজগার্ডের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হিলটনে আয়োজিত ওই অনুষ্ঠানে হামলার ঘটনাটি নিয়ে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল গ্র্যান্ড জুরি ইতিমধ্যে অভিযুক্ত বন্দুকধারী কোল টমাস অ্যালেনকে অভিযুক্ত করেছে। তার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাসহ চারটি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে এই গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে দ্রুত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। অনলাইনে দাবি করা হচ্ছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান পার্টি এবং হোয়াইট হাউসের নিজস্ব বলরুমের পরিকল্পনার পক্ষে জনসমর্থন বাড়াতে প্রশাসন নিজেই এই হামলার নাটক সাজিয়েছে।
নিউজগার্ড ও ইউগভ-এর যৌথ উদ্যোগে গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ১ হাজার মার্কিন নাগরিকের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ২৪ শতাংশ আমেরিকান মনে করেন ওয়াশিংটন হিলটনের ওই ঘটনাটি ভুয়া বা সাজানো ছিল। এর বিপরীতে ৪৫ শতাংশ মানুষ এটিকে সত্য বা বৈধ ঘটনা হিসেবে বিশ্বাস করেন। বাকি ৩২ শতাংশ নাগরিক এ বিষয়ে কোনো নিশ্চিত মত দিতে পারেননি।
এই জরিপে আরও স্পষ্ট হয়েছে যে, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে প্রতি তিনজনে একজন (প্রায় ৩৩ শতাংশ) এই ঘটনাটিকে সাজানো বলে মনে করেন, যেখানে রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার মাত্র আটজনে একজন (প্রায় ১২ শতাংশ)। এ ছাড়া তরুণ প্রজন্মের (১৮ থেকে ২৯ বছর বয়সী) মধ্যে এই ঘটনাটিকে সাজানো মনে করার প্রবণতা বয়স্কদের তুলনায় অনেক বেশি।
এই ধরনের সংশয় ও ষড়যন্ত্র তত্ত্বের উত্থানকে মার্কিন সমাজ ও রাজনীতির গভীর সংকটের লক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন জানান, এই ফলাফল খুবই উদ্বেগজনক এবং এটি সরকার ও গণমাধ্যমের প্রতি মার্কিন নাগরিকদের সামগ্রিক অনাস্থার প্রমাণ দেয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও সব পক্ষের মানুষের মধ্যেই বর্তমান প্রশাসন ও মূলধারার গণমাধ্যমের প্রতি একধরনের অবিশ্বাস তৈরি হচ্ছে। ফলে মানুষ খুব সহজেই ইন্টারনেটে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের ওপর ভরসা করছে।
এই ষড়যন্ত্র তত্ত্বকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে হোয়াইট হাউসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে এই প্রসঙ্গে জানান, যারা মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের ওপর এই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন, তারা পুরোপুরি বোকা।
সংবাদমাধ্যমের অপব্যবহার ও অপপ্রচার নিয়ে গবেষণারত বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়ান ডনোভান অবশ্য এই অবিশ্বাসের পেছনে ট্রাম্পের রাজনৈতিক ঘরানার একটি প্রভাব দেখছেন। তিনি জানান, ট্রাম্পের পুরো শাসনকাল জুড়েই নাটকীয়তার একটি বড় ভূমিকা ছিল। তাই সংবাদিকদের নৈশভোজে হামলার এই ঘটনাটিকে একটি সাজানো নাটক মনে করা অনেকের কাছেই হলিউডের সিনেমার মতো বা বাস্তব কোনো টিভি শো-এর মতো মনে হচ্ছে। সরকারের পুরো কাঠামোটিই যেন একটি রিয়েলিটি শো-তে রূপ নিয়েছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ওপর ২০২৪ সালেও দুটি বড় ধরনের হামলাচেষ্টা হয়েছিল। এর একটি ঘটেছিল পেনসিলভানিয়ার বাটলারের নির্বাচনী সমাবেশে এবং অন্যটি হয়েছিল ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে। ট্রাম্পের ওপর হওয়া এই তিনটি হামলার কোনোটিতেই প্রশাসন বা সরকার জড়িত ছিল এমন কোনো প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। তা সত্ত্বেও আমেরিকার একটি বড় অংশের মানুষ মনে করে, প্রতিটি ব্যবস্থাপনাই ছিল পূর্বপরিকল্পিত।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পেনসিলভানিয়ার বাটলারের সমাবেশের হামলাটি সাজানো ছিল বলে মনে করেন ২৪ শতাংশ আমেরিকান। এর মধ্যে ডেমোক্র্যাট সমর্থকদের ৪২ শতাংশ এবং রিপাবলিকানদের মাত্র ৭ শতাংশ এই তত্ত্বে বিশ্বাসী। অন্যদিকে, গলফ ক্লাবের হামলাটির ক্ষেত্রে ২৬ শতাংশ ডেমোক্র্যাট ও ৭ শতাংশ রিপাবলিকানসহ মোট ১৬ শতাংশ উত্তরদাতা ঘটনাটিকে সাজানো বলে মনে করেন। সামগ্রিকভাবে ডেমোক্র্যাট সমর্থকদের ২১ শতাংশ বিশ্বাস করেন যে এই তিনটি ঘটনাই আগে থেকে তৈরি করা নাটক ছিল, যেখানে স্বতন্ত্রদের মধ্যে এই হার ১১ শতাংশ এবং রিপাবলিকানদের ক্ষেত্রে মাত্র ৩ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই সংশয় ছড়ানোর বিষয়টি একেবারেই অপ্রত্যাশিত নয়। জোয়ান ডনোভান জানান, বামপন্থী ও উদারপন্থীদের মাঝে এই ষড়যন্ত্র তত্ত্বের প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা বেশ বাড়ছে, কারণ আমেরিকার সব ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নির্ভরযোগ্যতা নিয়ে তাদের মনে গভীর অনাস্থা রয়েছে। যখন সরকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো সত্য গোপন করে বা নিয়মকানুনে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়, তখন নাগরিকরা ব্যবস্থার ওপর ভরসা হারিয়ে একধরনের ষড়যন্ত্র তত্ত্বের আশ্রয় নিয়ে নিজেদের সান্ত্বনা দেয়।
অনলাইন চরমপন্থা পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন মেজারসের জ্যেষ্ঠ গবেষক জ্যারেড হোল্ট মনে করেন, এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে যে আমেরিকানদের মনে ষড়যন্ত্র তত্ত্ব কতটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। তিনি মন্তব্য করেন, এই জরিপের সংখ্যাগুলো অত্যন্ত হতাশাজনক। ষড়যন্ত্রের মানসিকতা এখন মার্কিন রাজনীতি ও সমাজে এমনভাবে প্রবেশ করেছে যে, যেকোনো জটিল ঘটনার পরেই সন্দেহ করাটা মানুষের একধরনের মজ্জাগত স্বভাবে পরিণত হচ্ছে।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
