ট্রাম্পকে বাইডেনের তুলনায় কম যুদ্ধবাজ বলছেন মার্কিনরা: জরিপ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা ও শান্তির জন্য জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপরই বেশি ভরসা করছেন মার্কিনরা। তাঁরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে কম যুদ্ধবাজ। তবে ইসরায়েল ও ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে মত দিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক আমেরিকান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক জরিপে এমন চিত্র ওঠে এসেছে।
জরিপে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারণকারী ছয়টি সুইং স্টেটের—নেভাডা, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া—ভোটাররা প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখছেন। এ অঙ্গ রাজ্যগুলোতে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এগুলোকে সুইং স্টেট বলা হয়।
গতকাল রোববার প্রকাশিত জরিপে দেখা যায়, ছয়টি সুইং স্টেটের পাঁচটিতেই বাইডেনের তুলনায় এগিয়ে রয়েছেন ট্রাম্প। নেভাডা অঙ্গরাজ্যে প্রায় ১১ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান ও পেনসিলভানিয়াতেও কম ব্যবধানে এগিয়ে আছেন তিনি। শুধু উইসকনসিনে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন।
জরিপে অংশগ্রহণকারী দুই-তৃতীয়াংশই মনে করেন, যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ মনে করেন, বাইডেন প্রশাসনের নীতি তাঁদের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি বাইডেনের অর্ধেক সমর্থকই তাঁর নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ৬২ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, প্রেসিডেন্ট পদের জন্য বাইডেনের মনের জোর কম।
প্রতি ১০ জনে ৬ জন অংশগ্রহণকারীই অর্থনৈতিক বিষয়ে বাইডেনের চেয়ে ট্রাম্পের ওপর বেশি ভরসা দেখিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনের জন্য অর্থনীতিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বলে মনে করছেন অধিকাংশ উত্তরদাতা। এ ছাড়া জরিপে শিক্ষা, উপার্জন, বয়স ও লিঙ্গভেদে ট্রাম্পই বেশি গুরুত্ব পাচ্ছেন।
জরিপে শুধু ২ শতাংশ অংশগ্রহণকারী, যার মধ্যে ১ শতাংশেরও কম ৩০ বছরের নিচে। তাঁরা মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে অসাধারণ অবস্থায় রয়েছে। এ থেকে বোঝা যায়, তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি। তাঁদের সমর্থনেই ২০২০ সালে বাইডেন জয় পান। তবে গতকাল রোববার প্রকাশিত জরিপে, ট্রাম্পের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন।
এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসের জরিপে ট্রাম্প বাইডেনের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ছিলেন। জরিপ অনুসারে, ভোটাররা অর্থনৈতিক ক্ষেত্রে রিপাবলিকানদের ওপরই আস্থা রাখছেন। প্রায় ৪৫ শতাংশ অংশগ্রহণকারীই বলছেন, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশি ভালো থাকবে। এ তুলনায় মাত্র ১৮ শতাংশ অংশগ্রহণকারী বাইডেনের ওপর একই আস্থা দেখিয়েছেন। তবে, ৫১ শতাংশ অংশগ্রহণকারীই মনে করেন, উভয় প্রার্থীর নীতিই মধ্যবিত্তের তুলনায় ধনীদের জন্য বেশি সুবিধাজনক।
বাইডেন দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়বে বলে মত দিয়েছেন ৪৮ শতাংশ। আর ট্রাম্পের বিষয়ে একই ধারণা পোষণ করেন ৩২ শতাংশ।
এমনকি মার্কিনরা ট্রাম্পকে বাইডেনের তুলনায় কম যুদ্ধবাজ বলেও মনে করছেন। প্রায় ৪৭ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বাড়বে। এ তুলনায় মাত্র ৩১ শতাংশ অংশগ্রহণকারী শান্তি ও স্থিতিশীলতার জন্য বাইডেনের ওপর ভরসা করেন।
জরিপে অধিকাংশ অংশগ্রহণকারী বিদেশের মাটিতে যুদ্ধে জড়ানোর বিপক্ষে ভোট দিয়েছেন। ৭২ শতাংশই মনে করেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য দেশের বিষয়াদি থেকে দূরে থাকা উচিত। আর ৩৫ শতাংশ মার্কিন আদর্শের চেয়ে সামরিক শক্তির প্রদর্শনকে গুরুত্ব দিয়েছেন। এরপরও অনেক অংশগ্রহণকারীই ইসরায়েল (৫৫ শতাংশ) ও ইউক্রেনে (৫৩) সামরিক সহায়তার পক্ষে ভোট দিয়েছেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
