ট্রাম্পকে আদালত থেকে বের করে দেওয়ার হুমকি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আদালত থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বিচারক। গত বুধবার তার বিরুদ্ধে ই জেন ক্যারলের করা যৌন নিপীড়নের অভিযোগের বিচার চলাকালীন বিচারক এমন হুমকি দিয়েছেন। ক্যারলের অভিযোগ, ১৯৯০-এর দশকে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনার পর তার খ্যাতি ‘বিনষ্ট’ হয়েছে। এছাড়া ট্রাম্প তাকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন এতে তার সুনামও ক্ষুন্ন হয়েছে।
জানা যায়, মানহানি মামলার বিচারকার্যের দ্বিতীয় দিনে বিচারক ও ট্রাম্পের মধ্যে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এক পর্যায়ে ট্রাম্পকে আদালত থেকে বের করে দেওয়ার হুমকি দেন বিচারক। কেননা, ট্রাম্প ক্যারলের সাক্ষ্যের সমালোচনা করেছেন বিচারকের কাছে এমন একটি অভিযোগ ছিল।
ক্যারলের এক আইনজীবী ট্রাম্পকে তার মামলাটিকে ‘উইচ হান্ট’ বলতে শোনেন। এ বিষয়টি তিনি বিচারককে জানিয়েছিলেন। বিচার চলকালীন এক রাশ হতাশা নিয়ে ট্রাম্পের বিষয়ে বিচারক কাপলান বলেন, ‘ট্রাম্পের এখানে উপস্থিত থাকার অধিকার আছে। তবে সেই অধিকার বাজেয়াপ্ত করা যেতে পারে। এটি তখনই বাজেয়াপ্ত করা যেতে পারে যখন তা ব্যাঘাতমূলক বলে প্রমাণিত হয় এবং তিনি যদি আদালতের আদেশ অমান্য করেন। আমার কাছে সে বিষয়ে একটি রিপোর্ট করা হয়েছে।’
ট্রাম্পকে উদ্দেশ্য করে বিচারক কপলান বলেছিলেন, ‘আমি আশা করছি আপনাকে বিচার থেকে বাদ দেওয়ার কথা আমাকে ভাবতে হবে না। তবে আমি বুঝতে পারছি আপনি সম্ভবত আমাকে দিয়ে এটিই করাতে আগ্রহী।’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জবাবে বলেছিলেন, ‘আমি তা উপভোগ করব।’
বিচারক কাপলান চেঁচিয়ে উঠে বলেন, ‘আমি বুঝতে পারছি আপনি সম্ভবত আমাকে দিয়ে এমনটি করাতে বেশ উৎসুক। কেননা, এই পরিস্থিতিতে নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
গত বছর একটি জুরি ক্যারলকে যৌন নিপীড়নের জন্য ট্রাম্পকে দায়ী করে ৫০ লাখ ডলার জরিমানা করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন সাবেক এ প্রেসিডেন্ট।
ট্রাম্পকে যৌন নির্যাতন এবং মানহানির জন্য দায়ী করা হয়েছিল। তবে সেটি ধর্ষণের অভিযোগ নয়।
২০১৯ সালে ক্যারল অভিযোগ করেছিলেন, কয়েক দশক আগে ম্যানহাটনের বিলাসবহুল বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোরের মধ্যে সুযোগ পেয়েই ট্রাম্প তার ওপর জোর খাটিয়েছিলেন। সেই বিচারটি ট্রাম্পের ২০২২ সালের মন্তব্যের জেরে করা হয়েছিল। পরে ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তখন ট্রাম্প বলেছিলেন, ক্যারলের গল্পটি একটি ‘মিথ্যা’ এবং একটি ‘প্রতারণা’ ছিল।
বর্তমান মামলাটিও ট্রাম্পের করা বিভিন্ন মন্তব্যের ওপর আলোকপাত করেছে। সেগুলোকে ইতোমধ্যেই মানহানিকর বলে রায় দিয়েছেন বিচারক। সেসব মন্তব্য প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৯ সালে করেছিলেন ট্রাম্প। তখন ক্যারলের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছিলেন তিনি। দ্বিতীয় এই বিচারকার্যে ক্যারলের আইনজীবী ১০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
